Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

আমাদের মুজিব

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: বুধ, ১৫/০৮/২০১২ - ৯:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুজিব নামে যে খোকাটি টুঙ্গিপাড়ায় জন্মে ছিল
কিশোর বয়স থেকেই তার দেশপ্রেমটা মর্মে ছিল
দেশকে ভালোবাসা তার সদাই সকল কর্মে ছিল
মোদের হয়ে চাবুক সম পাক শাসকের চর্মে ছিল
বৈষম্যহীন আচরণটা সদাই সকল ধর্মে ছিল
অগ্নিবীণা কন্ঠে তার আর গীতাঞ্জলি মর্মে ছিল॥

বাংলাদেশের রাজনীতিতে মুজিব যখন যুক্ত হল
স্বাধীনতার ভিত্তিটাও অনেক খানি পোক্ত হল
অসংখ্য বার কারাবরণ এবং কারামুক্ত হল
দেশদ্রোহের অভিযোগে মিছেই অভিযুক্ত হল
বঙ্গবন্ধু উপাধিতে ভালবাসায় সিক্ত হল
একাত্তরে তার নামেই বাংলাদেশটা মুক্ত হল॥


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ছিল এবং হল- ভালো।

শাহিদ

ব্রুটাস এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল ।

সুমন চৌধুরী এর ছবি

কোন হাদিসে আছে তিন সন্তানের বাপ হইলে তিন বছর পলাইয়া থাকতে হবে?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

"অনেকদিন পরে আপনার লেখা দেখলাম" - এই কথাটা বলতে আসছিলাম।

আরশাদ রহমান এর ছবি

সুমন চৌধুরী - তিন বছর পালাইয়া ছিলাম? দৌ‌ড়ের উপরে থাকলে সময় কেমনে যায় বুঝা যায়না। আশাকরি পিচ্চিগুলি ইস্কুলে যাওয়া শুরু করলে ব্লগে আসতে আসতে নিয়মিত হমু। আমি আর আমার ব‌উ চার বছর ধইরা প্রায় অসামাজিক জীব হইয়া গেছি হাসি
আনোয়ার সাদাত শিমুল - ধন্যবাদ। খুশি হলাম ভুলে যাননি বলে হাসি

অতিথি লেখক এর ছবি

ভাল চেষ্টা। বানান ভুল হয়েছে একটু। মুজিব, বৈষম্য, অগ্নিবীণা হবে।

আরশাদ রহমান এর ছবি

অনেক ধন্যবাদ! ইস্কুলে থাকতেও বানান ভুল করতাম আর ব্লগে এতদিন পরে লিখতে বসে অনেক কিছুই ভুলে গেছি হাসি ভবিষ্যতেও ভুল থাকলে দেখিয়ে দেবেন।

কাজি_মামুন   এর ছবি

অগ্নিবীণা কন্ঠে তার আর গীতাঞ্জলি মর্মে ছিল

খুব ভাল লাগল চরণটি। বঙ্গবন্ধুকে ব্যাখা করতে সত্যি চরণটির জুড়ি নেই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।