| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আ্যলেন গীন্সবার্গ । আমার দেখা এক চিরসবুজ কবি। তার জন্ম ৩ জুন ১৯২৬। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে তার বিখ্যাত কবিতা '' সেপ্টেম্বর ইন যশোর রোড'' আমাকে অনুপ্রাণিত করেছিল খুব। নিউইয়র্কে এসেই তাই তাকে খুঁজতে থাকি।
পেয়েও যাই। ১৯৮৬ এর এক সকালে দেখা হয়ে যায়। আমাকে তার ডেরায় নিয়ে যান আরেক কবি জেনি স্পিংফিল্ড।
তারপর অনেক আড্ডা হয়েছে তার সাথে। আমি সময় পেলেই তার -'হাউল এন্ড আদার পোয়েমস'(১৯৫৬) নিয়ে ই কথা তুলতাম প্রায়ই।
একদিন গ্রীনিচ ভিলেজে এক ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছি।
আড্ডার বিষয় - আগুন। গীন্সবার্গ বললেন , জানো আগুন কবিকে পোড়াতে পারে না। আমি কৌতুহল নিয়ে তাকাই।কবি তখন একটা পাইপ ফুঁকছেন। তার এক হাতে সিগরেট লাইটার।
কথা বলতে বলতে নিমিষেই ,হটাৎ দেখি গীন্সবার্গ লাইটার জ্বালিয়ে নিজ হাতে ধরেছেন!
আরে, আরে , --- এ কি করছেন আপনি ??? চেচিয়ে উঠেন পাশে বসা কবি ডোনা কেইনস ।
প্রায় ৩০ সেকেন্ড তিনি পোড়ালেন নিজেকে।
গীন্সবার্গ হাত দেখান - দেখো আমার কিছুই হয়নি ।
এমন খেয়ালি কবি ছিলেন আ্যলেন গীন্সবার্গ।
চল্লিশ দশকে আমেরিকায় বীট জেনারেশন কাব্য আন্দোলনের
নেতৃত্ব দেন এই কবি।
তার শেষ কাব্যগ্রন্থ ''ডেথ এন্ড ফেম'' বের হয় ১৯৯৯ সালে।তার মৃত্যুর পর।
৫ এপ্রিল ১৯৯৭ কবি ইহলোক ত্যাগ করেন। তার শেষ
কৃত্যে অংশ নেন মাত্র আটাশ জন নারী-পুরুষ ।
৩
কী সৌভাগ্যবান আপনি।
গীন্সবার্গ বললেন , জানো আগুন কবিকে পোড়াতে পারে না।
আগুন কবি, প্রেমিক, বিপ্লবী - কাউকেই পোড়াতে পারে না।
কি মাঝি? ডরাইলা?
৯
নতুন কিছু জানলাম।
ধন্যবাদ ।
১১
বলেন কী মশাই!!!
আ্যলেন গীন্সবার্গকে নিয়ে আমার ১টা না ঘটা ঘটনা আছে, পরে বলবো নে।
১৩
ফকির ভাই, খুব সংক্ষিপ্ত হয়ে গেল! খুব ভাল লাগল।
১৫
ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১৭
ভাগ্যবান আপনি।
ঈর্ষাবোধ হচ্ছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
১৯
সৌভাগ্য তো বটেই! সুন্দর বলার মতো কাহিনী!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
২০
সাহিত্য আড্ডা গুলো আসলেই মজার , শেখার , প্রেরণার ।
২১
গীন্স্বার্গের কথা অনেকবার, অনেক ভাবে সুনীল গঙ্গোপাধ্যায় তার " ছবির দেশে কবিতার দেশে" বইটিতে বলেছিলেন। "সেপ্টেম্বর অন যশোর রোড" কবিতাটারও পটভূমিও ওইখানে আছে। তিনি সব সময়ের জন্য আমাদের হয়ে গেছেন, শুধু ওই কবিতাটার জন্যই। এই পাগলা কবির অনেক টান ছিল এই দেশী মানুষের জন্য।
যেখানেই থাকুক...শান্তিতে থাকুক কবি।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
২২
৫ এপ্রিল ১৯৯৭ কবি ইহলোক ত্যাগ করেন। তার শেষ কৃত্যে অংশ নেন মাত্র আটাশ জন নারী-পুরুষ ।
বাঙ্গালির প্রতিনিধি কয়জন ছিল ? আমি ধরেই নিচ্ছি আপনি ছিলেন , আর কেউ কি ছিল ?
১
অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই। আমার অত্যন্ত প্রিয় কবি তিনি।আরেক্টু বড় করা যেত মনে হয়। তারপরেও দারুন লাগ্লো।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...