নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বৃষ্টি কি তুই বলতে পারিস?

লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ২০০৮-০৮-২০ ০৮:৩১)
ক্যাটেগরী: |

বৃষ্টি কি তুই বলতে পারিস
কোন মেঘে আজ আসবি নেমে?
কোন পাখিটার ভিজবে ডানা?
কখন যাবে সময় থেমে?
কোন পাতাটার দুচোখ বেয়ে
মাটির ভিটেয় কান্না নামায়?
কোন ঘাসে আজ ফুলের ছুটি
বলতে পারিস বৃষ্টি আমায়?

ভরদুপুরে এমনি করে
কাজের মাঝে জানলা পাশে
রিমঝিমিয়ে আলতো সুরে
কি ডাক দিতে বৃষ্টি আসে?
চলেই যখন এলি, ভালো
বৃষ্টি আমি একলা থাকি,
কি করে সে মন কে দোলায়
বলতে পারিস বৃষ্টি না কি?

বৃষ্টি আমার কেউ না আপন
তুই ও কি ভুল বুঝবি শেষে?
বৃষ্টি এবার যা চলে তুই
অনেক দূরে পরীর দেশে।
দীঘির জলে পদ্ম ফুলে
আসিস নেমে আকাশ বেয়ে,
দেখবি সেথায় একলা বসে
বৃষ্টি, সে যে মেঘের মেয়ে।

তার কাছে আজ লিখব চিঠি
যাস নিয়ে তুই মেঘের খামে,
বৃষ্টি আমায় কেউ চেনে না
ভিনদুপুরে ধুলোর নামে।
তুই ছাড়া আর কে জানে বল
উড়াল মনে কি পাগলামি,
ঝরবি যখন এই চিঠিটা
পৌঁছে দিবি, বলছি আমি।

তারপরে তোর যা ইচ্ছে কর
চাইলে পারিস আসতে ফিরে,
বৃষ্টি তোকে পড়ছে মনে
শহরে ইট কাঠের ভীড়ে।
এসে না হয় ভাসিয়ে দিলি
আবার সেদিন ঝুম করে খুব,
মাঝের সময় জানলা পাশে
কাজের ভেতর আলগোছে ডুব।

বৃষ্টি আমার মন ভালো নেই
এতো কেবল তোরই জানা,
বৃষ্টি এবার চুপ করে থাক-
আর কিছু আজ বলতে মানা।
একটি কথা জানাস কেবল
বৃষ্টি তোকে এই সুপারিশ,
পড়বে চিঠি? বলবে কথা?
বৃষ্টি কি তুই বলতে পারিস?

#২০.০৮.০৮

গড় রেটিং
( ভোট)
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: বুধ, ২০০৮-০৮-২০ ০৮:৩১)
উদ্ধৃতি | জি.এম.তানিম এর ব্লগ | ৪১টি মন্তব্য | ১৯৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জি.এম.তানিম. Sachalayatan.com can not be held responsible.

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-২০ ০৮:৪৪

পড়ে মুগ্ধ হলাম। ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
খুবই চমত্কার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

আকতার আহমেদ এর ছবি
২ | আকতার আহমেদ | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:০৭

সন্ন্যাসীর মত মুগ্ধতা আমারও । ধন্যবাদ তানিম ।

জি.এম.তানিম এর ছবি
২.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১৮

সন্ন্যাসী ও আকতার...দুই প্রিয় শব্দশিল্পীর মুগ্ধতায় ধন্য হলাম। লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আবু রেজা এর ছবি
৩ | আবু রেজা [অতিথি] | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:৩৫

ছেলেবেলায় পড়া কবিতার ভালোলাগা খুঁজে পেলাম। ভালো, খুব ভালো। ধন্যবাদ।

আলমগীর এর ছবি
৪ | আলমগীর | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৮

বুকমার্ক করে রাখলাম, ভাল্লাগছে।

জি.এম.তানিম এর ছবি
৪.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১৭

ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তারেক এর ছবি
৫ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১৮

ভীষণ ভালো লাগলো... এইরকম বৃষ্টি বৃষ্টি দিনের ভালো লাগা কবিতা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জি.এম.তানিম এর ছবি
৫.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১১:৩৭

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

কীর্তিনাশা এর ছবি
৬ | কীর্তিনাশা | বুধ, ২০০৮-০৮-২০ ১০:২৬

খুব সুন্দর! খুবই সুন্দর!! দারুন লিখেছেন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

১০

জি.এম.তানিম এর ছবি
৬.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১১:৩৬

ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

১১

দিবাকর সরকার এর ছবি
৭ | দিবাকর সরকার [অতিথি] | বুধ, ২০০৮-০৮-২০ ১০:৪১

আসলে কিছু কবিতা চিরকালই লেখা হয় "স্বস্তি" শব্দটার পরিপূরক হিসেবে। খুব ভালো লাগলো, মনে হল, কেউ যেন কপালে স্বস্তিকা চিহ্ন এঁকে দিল।

অভিনন্দন, আপনাকে।

১২

জি.এম.তানিম এর ছবি
৭.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১১:৪৮

অনেক সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে। হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

১৩

tuli এর ছবি
৮ | tuli (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২০ ১২:১২

বৃষ্টি আমার মন ভালো নেই
এতো কেবল তোরই জানা...

খু-উ-ব সুন্দর। বৃষ্টি সঙ্গীহীন বলেই মনেহয় সবাই তার সঙ্গী।

১৪

জি.এম.তানিম এর ছবি
৮.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১৮:০৫

আমার মনে হয় বৃষ্টিতে একটা বিষন্নতা আছে, একারণে সবাই তার সঙ্গী।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

১৫

অতন্দ্র প্রহরী এর ছবি
৯ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৮-২০ ১২:১৫

পড়তে গিয়ে শুধুমাত্র দু'এক জায়গায় হালকা ছন্দচ্যুতি মনে হলো, কিন্তু তারপরও, নির্দ্বিধায় বলতে পারি, বৃষ্টি নিয়ে এ পর্যন্ত আমার পড়া কবিতাগুলোর মাঝে অন্যতম শ্রেষ্ঠ একটা কবিতা এটি। চমৎকার, অসাধারণ, দারুন হয়েছে। খুবই ভালো লাগল।

১৬

জি.এম.তানিম এর ছবি
৯.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১৭:৫৬

ছন্দচ্যুতির জায়গাগুলি একটু ধরিয়ে দিলে ভাল হত...পরবর্তীতে সংশোধন করা যেত। অনেক ভালো লাগলো কমেন্ট পেয়ে। ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

১৭

স্বপ্নাহত এর ছবি
১০ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৮-২০ ১২:২৩

রিমঝিম রিমঝিম ছবিতা।

ভাল লাগলো খুব হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

১৮

জি.এম.তানিম এর ছবি
১০.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১৭:৫৭

আমিও তাই ভাবছিলাম, এটা কবিতাও হয়নি, ছড়াও বলতে পারছি না...নামকরণটি খুব পছন্দ হয়েছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

১৯

আবু রেজা এর ছবি
১১ | আবু রেজা [অতিথি] | বুধ, ২০০৮-০৮-২০ ১৬:০৭

ভালো লাগলো। খুব ভালো। ছেলেবেলায় কবিতা পড়ার মজা খুঁজে পেলাম।

২০

জি.এম.তানিম এর ছবি
১১.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১৮:০১

ধন্যবাদ, বারবার ফিরে ফিরে আসুক সেই দিনগুলি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

২১

মুশফিকা মুমু এর ছবি
১২ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-২০ ১৭:২২

wow! wow! wow!
এত্ত সুন্দর লিখেছেন, কিছু বলতে পারছিনা, ইসস এত্ত ভাল লাগল
কবিতার মাঝে "missing you" ভাব টা ছুঁয়ে গেল মন খারাপ
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

২২

জি.এম.তানিম এর ছবি
১২.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ১৮:০০

অনেক অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য পেয়ে ভাল লাগলো...আজকাল অবশ্য অনেক কম ইমোটিকন দিচ্ছেন...হাসি

কবিতায় মিস করা শব্দটাও ছিল প্রথম ড্রাফটে, পরে বদলে দিয়েছি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

২৩

"অচল আনি" এর ছবি
১৩ | "অচল আনি" (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২০ ১৯:০০

বৃষ্টি কি তুই বলতে পারিস
তানিম লিখে কেমন করে?
কেমন করে এই ছেলেটার
মাথায় এমন ছন্দ ঘোরে?

আমিও মুগ্ধ হলাম... হাসি

২৪

জি.এম.তানিম এর ছবি
১৩.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ২১:৪৩

এমন করে বললে বলুন
লাগবে না কার একটু শরম,
অচল আনির কমেন্টে তাই
লজ্জায় কান হচ্ছে গরম লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

২৫

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১৪ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২০:১৭

বৃষ্টি আমার মন ভালো নেই
এতো কেবল তোরই জানা,
বৃষ্টি এবার চুপ করে থাক-
আর কিছু আজ বলতে মানা।

ভীষন সুন্দর, তানিম।
মন ভিজে গেলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

২৬

জি.এম.তানিম এর ছবি
১৪.১ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ২১:৩৪

অনেক ভালো লাগলো এমন ইন্সপায়ারিং মন্তব্য পেয়ে হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

২৭

শেখ জলিল এর ছবি
১৫ | শেখ জলিল | বুধ, ২০০৮-০৮-২০ ২১:৩৭

ভাল্লাগলো স্বরবৃত্তের তালে তালে বৃষ্টিকাব্যগাথা।

২৮

জি.এম.তানিম এর ছবি
১৫.১ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৯:৫৭

ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

২৯

মাশীদ এর ছবি
১৬ | মাশীদ | বুধ, ২০০৮-০৮-২০ ২৩:৩৫

ওরে অতি চমৎকার!
খুব ভাল্লাগলো।

ভাল আছি, ভাল থেকো।

৩০

জি.এম.তানিম এর ছবি
১৬.১ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৯:৫৭

সত্যি ভাল্লাগসে আপু? অনেক অনেক থ্যাঙ্কু! আপনি একটা লিখসিলেন না বৃষ্টি নিয়া, ওইটাও এইটার একটা ইন্সপিরেশন ছিল!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

৩১

দ্রোহী এর ছবি
১৭ | দ্রোহী | বুধ, ২০০৮-০৮-২০ ২৩:৪৬

সানী জুবায়েরকে দিয়ে গাওয়াতে পারলে ভাল হতো!

কী ব্লগার? ডরাইলা?

৩২

জি.এম.তানিম এর ছবি
১৭.১ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৯:৫৫

গুড আইডিয়া...কিন্তুক ওনারে কই পাই?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

৩৩

অন্দ্রিলা এর ছবি
১৮ | অন্দ্রিলা [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০০:০৮

অদ্ভুত সুন্দর কবিতা। সন্ন্যাসীজি আর আখতার ভাইয়ের কথার প্রতিধ্বনি করে বলি, মুগ্ধ হলাম।

আর আসলেই এটা দিয়ে খুব চমৎকার গান বানানো যায় কিন্তু! এটা বাপ্পা মজুমদারের "পরী"র মতো সুন্দর একটা গান হতে পারে, যদি ঠিক হাতে পড়ে। আচ্ছা হিমু ভাই এটাতে সুর দিয়ে চেষ্টা করে দেখবেন কি?? খাইছে

৩৪

জি.এম.তানিম এর ছবি
১৮.১ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৯:৫৫

অনেক ধন্যবাদ অন্দ্রিলা। কবিতা লেখা শেখার চেষ্টা করছি, গান লেখা এখনও শিখি নাই...

হিমু ভাই জবাব চাই...দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

৩৫

খেকশিয়াল এর ছবি
১৯ | খেকশিয়াল | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০০:৩৪

অসাধারন ! অসাধারন ! দারুন লাগল ! আরো লিখুন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

৩৬

জি.এম.তানিম এর ছবি
১৯.১ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৯:৫৮

ধন্যবাদ, চেষ্টা থাকবে।:)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

৩৭

দৃশা এর ছবি
২০ | দৃশা | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১৫:৫৯

বৃষ্টি জিনিসটাই এমন সবার মাথা আউলাইয়া দেয়। খুব ভাল লাগল ।
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

৩৮

জি.এম.তানিম এর ছবি
২০.১ | জি.এম.তানিম | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:২৫

ঠিক কইসেন...মাথা না আউলাইলে কি এমন দিনে তারে বলা যায়?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

৩৯

ভূঁতের বাচ্চা এর ছবি
২১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১৬:১৭

ভাল লাগল খুব তানিম ভাইয়া, বৃষ্টি যদিও খুব বেশী প্রিয় জিনিস না আমার কাছে তবুও কেন যে কবিতাটা এত্তো ভাল লেগে গেল যে প্রিয়তেই রেখে দিলাম।
দারুন হয়েছে।

৪০

জি.এম.তানিম এর ছবি
২১.১ | জি.এম.তানিম | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:১৮

অনেক ধন্যবাদ...কিন্তুক বৃষ্টি প্রিয় না কেন?

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

৪১

অতিথি লেখক এর ছবি
২২ | অতিথি লেখক | রবি, ২০০৮-১১-১৬ ২১:৩৪

browse করতে করতে একজনের প্রিয় তালিকায় পেয়ে গেলাম ছড়াটা ।আবারও পড়লাম:)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন