নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

যা লিখেছি সব মিথ্যে, বানোয়াট - ২


লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৭:১৩)
ক্যাটেগরী: | | |

কত সহজেই আমরা দু'জনে প্রতিপক্ষ হয়ে যাই
আলোময় পথ হয়ে ওঠে গাঢ় অন্ধকার
অন্ধকারে হয়ে উঠি পরিচয়হীন প্রাণ
কত সহজেই আমরা দু'জনে অচেনা অজানা হই
চোখের আড়ালে বাসা বাঁধে মাকড়সা উঁইপোকা -
ঘুনপোকা কেটে কেটে খায় শপথ বাক্যগুলো
আমাদের পথ হয়ে ওঠে রেল লাইনের মতো
ঝড়ো হাওয়া ওড়ায় পথে স্মৃতির কাঁকর-বালি
আমরা দিকভ্রান্ত পথিক হয়ে ধাবিত হই ভুল গন্তব্যে।

মানুষ মানেই হয়ত স্বভাব-অন্ধকারমুখী
সংসার সংগ্রাম-মুখর, সংঘর্ষপ্রবণ, সহজেই প্রতিকূল
সুখ তাকে ছিনিয়ে নিতে হয় - যুদ্ধে জেতার মতো।

সৈয়দ আখতারুজ্জামান


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০১ ১৭:১৩)
উদ্ধৃতি | সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ | ২টি মন্তব্য | ৯৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সৈয়দ আখতারুজ্জামান. Sachalayatan.com can not be held responsible.

ধুসর গোধূলি এর ছবি
১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-০৩ ০৯:০৭

- কবিতা বুঝিনা, গদ্যের ছলে পড়ে দেখলাম-
ভাল লেগেছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>


অতিথি লেখক এর ছবি
২ | অতিথি লেখক | শনি, ২০০৮-০৫-০৩ ১০:৪৪

আসলে পড়ে ভালো লাগাটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ।

সৈয়দ আখতারুজ্জামান


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন