অসময়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৩/১০/২০০৯ - ৭:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অসময়

দেহ থেকে কিছু পোড়া ছাই খসে পড়ে
পাঁজরের ফোঁকড় গলে একটা, দুটো
ছন্দ,শব্দ,প্যারা
কন্ঠনালী বেয়ে উঠে আসে।
জিহ্বার পিচ্ছিল ফসকে কিছু অনিবার্য
সুখ উচ্চারণ অবরুদ্ধ গহ্বরে পাক খেতে থাকে।
সন্ধ্যা ছড়ানো ছাদে
উদাসিনতার বুদবুদ ভাসে।
কষ্টের দস্তখত ছিল এক টুকরো মেঘে,
ফিরে দেখার গল্প ,
অসময়ের কষ্ট
অথবা
অসময় বলেই কষ্টের সারগাম।

ভাল ছেলেদের বখাটে রুমাল
সারাদিন অকারণ
বেপরোয়া রোদ-বৃষ্টির ক্লান্তি মুছে
পথের দূরত্বটুকু
দূরেই থেকে গেলে
একই গলি-মহল্লার ফিরতি
ঠিকানা, স্বস্তির সম্ভাবনায়
জানালার বাসি পর্দা নড়ে উঠে
মুঠো মুঠো ভোর জড়ানো
রোদ-কার্ণিশ দেখায়
আরও একটি পূর্ণ সূর্য সময়
অথবা অসময়ে বন্ধ জানালার কাচে
জমে থাকা ছিঁটে-ফোঁটা
বিন্দু বিন্দু অবহেলা।

- নৈশী


মন্তব্য

জুয়েইরিযাহ মউ এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মউ।

নৈশী।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই।

নৈশী।

অনুপম ত্রিবেদি এর ছবি

কষ্টের দস্তখত ছিল এক টুকরো মেঘে,
ফিরে দেখার গল্প ,
অসময়ের কষ্ট
অথবা
অসময় বলেই কষ্টের সারগাম।

কঠিন, কঠিন, পুরাই জোশিল্লা। চালিয়ে যান।

----------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।

অতিথি লেখক এর ছবি

তাই বলছেন আপনি............ভাল লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ।

নৈশী।

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল্লাগল। হাসি

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে জেনে খুশি হলাম...হাসি.....ধন্যবাদ।

নৈশী।

আশরাফ মাহমুদ এর ছবি

ভালো লাগল, নৈশী।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

নৈশী।

তমিজউদদীন লোদী এর ছবি

ভালো লাগলো,কবি।

তমিজ উদদীন লোদী

অতিথি লেখক এর ছবি

আপনার লেখাও ভাল লাগে। আপনাকে শুভেচ্ছা।

নৈশী।

ফকির লালন এর ছবি

ভাল্লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।