নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

শিঙালো ছড়া ০১


লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ০৬:৩৪)
ক্যাটেগরী: | |

রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।

০২-১ অবস্থান স্পষ্ট করুন

আহ, বালিকা রাগ করেছে,
আমার সঙ্গে ভীষণ আড়ি
সেজেছিলাম ডগি, কিন্তু
বলেছিলাম মিশনারি।

দুঃখ তাতে পায়নি তো সে
আনন্দটাই ছিলো খাঁটি
তখন খুশি, এখন কেন
তবে আবার কান্নাকাটি?

বুঝিয়ে বলি, এ তো নেহাত
যাকে বলে স্লিপ অব টাং
জিভের কথায় বালিকা জল
গলে আবার হয় সুতরাং।

বলছি তো তাই, কথার বেলায়
বুঝিয়ে বলুন স্পষ্ট করে
তাহলে আর মান ভাঙাতে
জিভ লাগে না কষ্ট করে!

০২-২ বিকল্প ধারা

দখিন দুয়ার খোলাই ছিলো
খিড়কি ছিলো বন্ধ
হায় বালিকা জানে না দ্বার
ভাঙায় কী আনন্দ।

চেঁচিয়ে পাড়া মাথায় তোলে
ফুঁপিয়ে বলে, "জন্তু!"
গালির সাথে গালেও জোটে
খামচি উপরন্তু।

কী আর করা, আঁচড় গালে
বুঝিয়ে বলি, "লক্ষী,
রাগ করে না, এইটা হলো
আবিষ্কারের ঝক্কি!"


গড় রেটিং
( ভোট)
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ০৬:৩৪)
উদ্ধৃতি | হিমু এর ব্লগ | ১৭টি মন্তব্য | ৩৪৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, হিমু. Sachalayatan.com can not be held responsible.

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ০৬:৪১

ফাটাফাটি!


হিমু এর ছবি
১.১ | হিমু | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ০৬:৪৪

মেহেরবানি। অর্জন একটাই, শ্লীলবায়ুগ্রস্ত শব্দটা। এটাকে পরবর্তীতে ব্যাপক হারে কাজে লাগানো যাবে।


হাঁটুপানির জলদস্যু


কেমিকেল আলী এর ছবি
২ | কেমিকেল আলী | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ০৬:৪৮

তাহলে HORNY কথাটার বাংলা মানেটা কি দাড়ালো?

উত্তম জাঝা!


ধুসর গোধূলি এর ছবি
৩ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ০৮:১৩

- horn মানে শিং, বাকিটা কষ্ট করে বানায়া লন মিয়া ভাই হাসি

_________________________________
<সযতনে বেখেয়াল>


মাহবুব লীলেন এর ছবি
৩.১ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ১০:২৭

শিং যুক্ত খাবারের নাম সিঙ্গারা
শিং যুক্ত ফলের নাম হিঙ্গাইর (পানিফলের সিলেটি নাম। শিং= হিং)
শিং যুক্ত গরু= হিঙাল (সিলেটি)
শিং যুক্ত ছড়া = হিঙ্গাল ছড়া/হিংড়া/শিংড়া


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৪ | এস এম মাহবুব মুর্শেদ | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ১০:২৪

জোশিলা হইছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


সুজন চৌধুরী এর ছবি
৫ | সুজন চৌধুরী | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ১০:৩১

শিঙ্গি ছড়াও হতে পারে। বেশ কোণওয়ালা খোঁচা দেয়া গথিক গীর্জার ছাচে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......


মেহদী হাসান খান এর ছবি
৬ | মেহদী হাসান খান | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ১২:৫৮

আহেম! HORNY এর বাংলাতে উত্তম জাঝা!


কনফুসিয়াস এর ছবি
৭ | কনফুসিয়াস | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ১৩:৪৫

গুল্লি
-----------------------------------
যা দেখি তা-ই বলি...


১০

সবজান্তা এর ছবি
৮ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ২২:৩৩

হিমু ভাই, একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিলে কেমন হয় । ধরেনঃ

"এই ছড়া পড়ে কারো শিং গজালে ( কিংবা আরো অশ্লীল ভাবে বললে, কারো গুতাতে ইচ্ছা করলে) , লেখক তার জন্য কোন মতেই দায়ী নহেন :D"
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ


১১

সৌরভ এর ছবি
৯ | সৌরভ | বিষ্যুদ, ২০০৭-১২-২৭ ২৩:২১

অবিয়াইত্যা পুলাপানের মাথা গেসে দেখি।
শিঙি কবিতা লেখা শুরু করসে।
অচলিল।

অযু কৈরা আসি।


১২

ঝরাপাতা এর ছবি
১০ | ঝরাপাতা | শুক্র, ২০০৭-১২-২৮ ০০:৩৫

খারাপ না গুতোগুতি....


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


১৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১১ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৭-১২-২৮ ০১:১৫

ভুইলা যাইয়েন না, HORN-এর আরেক মানে - ভেঁপু দেঁতো হাসি


১৪

সুজন চৌধুরী এর ছবি
১২ | সুজন চৌধুরী | শুক্র, ২০০৭-১২-২৮ ০১:২৩

এক ধরনের গোল্লা ভেপু আছে চাপ দিলে আওয়াজ দেয়।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......


১৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১২.১ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৭-১২-২৮ ০১:৩০

আমি তো হেইটাই mean করছি চোখ টিপি


১৬

নজমুল আলবাব এর ছবি
১৩ | নজমুল আলবাব | শুক্র, ২০০৭-১২-২৮ ০৩:০০

১৭

রেজওয়ান এর ছবি
১৪ | রেজওয়ান | শুক্র, ২০০৭-১২-২৮ ০৪:০২

আচ্ছা এইটারে ১৮ বছর তদুর্ধ - রেটিং করল কেন? এইটাতো শৈল্পিক জিনিষ। বুঝতেও এলেম লাগব। আর শিল্প কখনই অশ্লীল হয় না।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন