| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
নান্নুনয় বছর ধরেই ভুগেছেন। ক্যান্সারের সঙ্গে এই দীর্ঘ বসবাসের পর অবশেষে মুক্তি নিলেন নান্নু। মনোয়ার হোসেন নান্নু। বাংলাদেশ জাতীয় দল ও আবাহনীর মাঠকাপানো ফুটবলার। আমাদের মতো মোহামেডান সমর্থকদের দারুণ মাথাব্যথা।
ভাই মঞ্জু ছিলেন মোহামেডান অধিনায়ক, নান্নু আবাহনীর। দাপটের সঙ্গে আকাশী-নীল জার্সি গায়ে খেলেছেন ১৯৭৪ থেকে ১৯৮২। তার আগে দু-বছর ছিলেন সাদা-কালোতে।
ঘাতক-দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। শত্রুও সশ্রদ্ধ হয় নিজগুনে। স্যালুট।
২
শ্রদ্ধা... নিজ লক্ষ্যে অটুট থাকার ক্ষমতা সবার থাকে না। আমার মনে হয় উনার ছিল।
৩
![]()
৪
ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম।
৫
![]()
শ্রদ্ধা।
১
প্রয়াত বীরকে শ্রদ্ধা
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ