| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
এক দেশে থাকলে অনেকে,
দূর দূর দুই অনিচ্ছুক প্রান্তেও
দেখা মেলে বৃষ্টির।
ফিরে এসে যেমন পাওয়া তোমাদের;
বৃষ্টিও হয়তো একধরনের কাজ
তাই নিয়ে তোমরা;
এখানে ব্যতিক্রম, ধরো কাজ নয় তেমন,
শুধু উৎকণ্ঠা
এদেরি নিয়ে আঁধারের ঝনঝনাৎ উজল পর্দায়
দিলেই নাহয় বেঁধে।
এও তো এক কাজ-
উৎকণ্ঠামূলে আলো বোনে ছলে
কে কিরকম বিরক্ত, কে কিরকম শুভ,
ভেবো না তার পিছু
আকাশেও তো বিভেদ;
কতো আর হানবে মৃত মেঘশিশু
এর চেয়ে যাও ফিরে
এক দেশে ব’সে দেখা দু’প্রান্তের বরষায়
সবিনয় মৃত্যু সহর্ষে ফুটবে,
আঁধারের বর্ষণে সেও তো মেঘ চায়
২
চমত্ কার।http://www.sachalayatan.com/modules/smileys/icons/41.gif
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
৩
ভালো লাগলো... সুন্দর।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৪
দারুন লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
৫
সমস্ত চমত্কারীত্ব, দারুণত্ব ও ভালো লাগাত্বর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বড় করবো!!!!!!!!
৬
সুন্দর।
১
যথারীতি চমত্ কার!