নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বাগদাদ জর্নাল (শেষপর্ব)


লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৩:২৩)
ক্যাটেগরী:

১১.

ওয়াশিংটনে এখন বসন্ত

বাগদাদ জ্বলছে ...
ওয়াশিংটনে এখন বসন্ত!
রোম নগরীর নিরু নাকি তখন
বাজিয়ে ছিল বাঁশি?

বাগদাদের লৌহমানব,
লৌহকঠিন শাসনের ভাস্কর্য ভূপাতিত।
বলা হচ্ছে : ইতিহাস এখানেই শেষ।

প্রাসাদ হাসপাতাল হাজার বছরের
প্রাচীন ইতিহাস
ব্যাবিলনীয়ঐতিয্য,
সংস্কৃতি লুণ্ঠন চলছে ;
সর্বত্র ধ্বংস-নৈরাজ্য
রাজত্ব করছে বাগদাদে ...

মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও নিরাপত্তার
দেবতারা যারা এসেছে
তারা পাহারা দিচ্ছে,
গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলো :

ইতিহাস আবার এখান থেকেই শুরু ...
কথাটি তারা মোটেও ভাবছে না?

১০.০৪.০৩

১২.

যুদ্ধ সম্পর্কে আমার কিছু বলবার নেই :
ওম শান্তি...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৩:২৩)
উদ্ধৃতি | শাহীন হাসান এর ব্লগ | ১৩টি মন্তব্য | ১১৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, শাহীন হাসান. Sachalayatan.com can not be held responsible.

নজরুল ইসলাম এর ছবি
১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৪:৩০

শেষ মন খারাপ
তাইলে নিশ্চয়ই নতুন কিছু শুরু হইবো আবার? দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল


শাহীন হাসান এর ছবি
১.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:২১

ভাবছি, জনাব?
ভাল থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


নিঝুম এর ছবি
২ | নিঝুম | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৬:০৩

মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও নিরাপত্তার
দেবতারা যারা এসেছে
তারা পাহারা দিচ্ছে,
গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলো :

সভ্যতা রক্ষাকারী প্রিয় বুশ !!! হায়!!!!

---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


শাহীন হাসান এর ছবি
২.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:১৮

যুদ্ধ শোনে না, শান্তির বাণী, গণতন্ত্রেরনবীদের পশু বলাই শ্রেয় ...।
ভাল থাকবেন, নিঝুম।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


স্পর্শ এর ছবি
৩ | স্পর্শ | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১০:০৩

১২. নং টা দারুণ লাগলো! শেষ পর্ব হিসেবে।
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


শাহীন হাসান এর ছবি
৩.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:১১

আপনার ভাল লাগার জন্য আবারও উচ্চারণ করছি যুদ্ধের বিপরীতে : ওম শান্তি ...।
ভাল থাকবেন। শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


তীরন্দাজ এর ছবি
৪ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৩:৪১

উদ্ধৃতি
ইতিহাস আবার এখান থেকেই শুরু ...
কথাটি তারা মোটেও ভাবছে না?

অসাধারণ এই পর্বটি শেষ হয়ে গেল? মেনে নিলাম! এক জন্মের শেষ থেকেই আরেক জন্মের শুরু। আশা করছি, তা দ্রুতই হতে যাচ্ছে।

তবে যুদ্ধকে কখনো ভাল বলতে যাব না!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


শাহীন হাসান এর ছবি
৪.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:০৮

যুদ্ধ, যুদ্ধেরই জন্মদাতা পিতা, শান্তি নয়।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


আকতার আহমেদ এর ছবি
৫ | আকতার আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৪:১০

"বাগদাদ জর্নাল" এক সময় শেষ হয়ে যায় , যুদ্ধ শেষ হয়না !


১০

শাহীন হাসান এর ছবি
৫.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:০৪

যুদ্ধ মানুষের এক আদিম খেলা... এ খেলার শেষ কোথায়? আছে কী আদৌ? ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১১

গৌতম এর ছবি
৬ | গৌতম | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৪:১৫

বাগদাদ আমাদের শিখিয়েছে যুদ্ধ আর আক্রমণের পার্থক্য,
বাগদাদ দেখিয়েছে রাজপথে মোল্লা আর বামদের মতৈক্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক


১২

শাহীন হাসান এর ছবি
৬.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:০১

অবস্থাদিষ্টে মনে হয়, বাগদাদের জনগণ নিজেদের জীবন দিয়ে আরও কতগুলো যুদ্ধকে ঠেকিয়ে দিয়েছে, না হলে ইরান ও শিরিয়ার কপালেও ঘটে যেত বাগদাদের মতো করুণ পরিণতি...; যদিও সে সম্ভাবনা এখনো রয়েগেছে?
ধন্যবাদ, আপনাকে।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১৩

পুতুল এর ছবি
৭ | পুতুল | শনি, ২০০৮-০৬-০৭ ১৬:১৪

"মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও নিরাপত্তার
দেবতারা যারা এসেছে
তারা পাহারা দিচ্ছে,
গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলো "

ইহা ইতিহাসে তৈল যুদ্ধ নামে আক্ষ্যায়ীত।
কবির অনুভূতিকে সব কিছুই নাড়া দিয়ে যায়!
বর্ণ আর শব্দের জালে বাধা পড়েছে ডাকাতদের বর্বরতা।

**********************
কাঁশ বনের বাঘ


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন