কৃষ্ণবন |
কৃষ্ণবন
পাহাড়, তোমাকে নিষ্ঠুর কষ্ট দিয়েছে এই কৃষ্ণবন,
বুক কেটে বসিয়ে দিয়েছে লম্বা রেলপথ, বানাতে চেয়েছিল
তোমাকে নাকউঁচুনগরী, অথচ এমন তার ভাবখানা
যেন ...
বনের সন্ন্যাস |
বনের সন্ন্যাস
ক্ষীণরেখার মতো একটা নিরিবিলি পথ,
যাকে বলাযায় বনের সন্ন্যাস।
সূর্যের রঙ তখন প্রায় নিভে গেছে
এই পথেই হেটে গেছে সে ....
এখানে এসে তো কামনা বেড়ে যায়,
আর বলতে শুনেছি তাকে :
হলুদের পর কন্যা সম্প্রদানে, কনের কপাল-কপোল
...
অমীমাংসিত পাথরের কাজ |
অমীমাংসিত পাথরের কাজ
বলতে যেয়েও বলোনি
অপেক্ষায় আছি
একদিন সময় আসবে
নিজ থেকেই বলবে তখন
ভারী ভারী পাথরগুলো জড়ো করে
আসলে করো কী তুমি?
মীমাংসিত নয় কোনো কিছু
তুমিও তা জানো
কেন অনর্থক জীবন গোছাতে বলো?
এই পাথরভাঙা শ্রমিকের কাজ
কা...
তুমি পাগল হয়ে যাচ্ছো |
তুমি পাগল হয়ে যাচ্ছো
তুমি আবার পাগল হয়ে যাচ্ছো
এটাই আমার দুঃখ।
শিশিরপংক্তিগুলো মুছে, মাড়িয়ে হেঁটে যাচ্ছো,
এটাই আমার দুঃখ।
তুমি কল্পিত হয়ে যাচ্ছো, কল্পনা হয়ে যাচ্ছো,
তুমি নদী ভুলে যাচ্ছো,
এটাই আমার দু:খ।
তুমি কবিতা ভুলে যাচ্...
ডোনাও আমার দু:খ আমার প্রেম |
ডোনাও আমার দু:খ আমার প্রেম
ডোনাও এর তীরে আমরা বসতে চেয়েছিলাম
তোমার পরিচিত এক পাথরের পরে
দু'পায়ে জল ছুঁয়ে ছুঁয়ে
রৌদ্র খেলবে জলে
গাঙচিলেরা উড়ে যাবে মাথার উপর দিয়ে
রোদ মাখা রঙে
আকাশটা হবে অসম্ভব নীলা
তরুকুল ছায়ার আল্পনা আঁকব...
রক্তপাতহীন আন্তর্জাতিক ক্যূ |
রক্তপাতহীন আন্তর্জাতিক ক্যূ
আমাদের মাকে তোমরা নীলশাড়ী পরাতে চাও
আর আকাশী রঙের চাদর,
খোঁপায় গুঁজে দিতে চাও রক্তজবা।
চিরকাল মায়ের আঁচলে জুড়ে দিতে চাও
সুখ-সমৃদ্ধি আর স্বপ্ন।
কিন্তু কবির স্বপ্ন সংযত, সর্বদা সতর্ক ....
নীল আমার ...
বাগদাদ জর্নাল (শেষপর্ব) |
১১.
ওয়াশিংটনে এখন বসন্ত
বাগদাদ জ্বলছে ...
ওয়াশিংটনে এখন বসন্ত!
রোম নগরীর নিরু নাকি তখন
বাজিয়ে ছিল বাঁশি?
বাগদাদের লৌহমানব,
লৌহকঠিন শাসনের ভাস্কর্য ভূপাতিত।
বলা হচ্ছে : ইতিহাস এখানেই শেষ।
প্রাসাদ হাসপাতাল হাজার বছরের
প্রা...
বাগদাদ জর্নাল. ৫ |
৯.
গাল্ফের শিশুরা
কালরাতে স্বপ্ন দেখে, সকালে বিছানার চাদরে
পিঠে, চোয়ালে কোনো রক্তচিহ্ন এবং তোমাকেও
দেখতে পেলামনা কোথাও। তোমার উষ্ণশরীর
স্তনের মহিমান্বিতাআদর আর আত্মার আলিঙ্গন
চেয়েছিল আমার মন : কেননা কালরাতে আমি
প্রেম, ...
বাগদাদ জর্নাল. ৪ |
৭.
ইতিহাস
নিরুপায়, নিরপরাধ মৃত্যুকে মাথায়
করে দাঁড়িয়ে আছি মরুভূমিতে-
আমরা মৃত্যুদন্ডে দন্ডিত কিছু মানুষ।
মৃত্যুদন্ড কেন এবং কখন কার্যকরী হবে?
আমরা তাও জানিনা। ছেলেপুলে নিয়ে
উদ্বিগ্ন, অস্থির তবু নিজেদের মাটিতে
দাঁড়িয়ে আছি ...
বাগদাদ জর্নাল. ৩ |
৫.
যুদ্ধের দাস
এক শ্রেণীর মানুষ যুদ্ধ-যুদ্ধের যন্ত্রপাতি, মারাত্মক-
বিষ্ফোরক,
ব্যাপক-ধ্বংসশক্তি নিয়ে
রাতদিন জড়ো করছে
পৃথিবীর বিশেষ তেলসমৃদ্ধ এলাকায়।
দখল এবং ধ্বংসক্ষমতার
নিখুঁত নির্মাণকে
বলা হচ্ছে শ্রেষ্ঠত্ব,
জাতীয় বী...
বাগদাদ জর্নাল. ২ |
৩.
পররাষ্ট্রনীতির গাড়ি
নিশান উড়িয়ে কালোগাড়ি যায় ...
হিংস্র কালোকাক শকূনেরা
পর্দা থেকে কোনো কায়দায়
আমাদের চোখ-মুখ খাম্চে দেয় ;
বিশেষ বিমান ছিনতাই- ভয় হয়!
পররাষ্ট্রনীতির যায়
সাঁই সাঁই ...
আরও দেখায় পৃথিবীর পর্দায়
সবাই ...
বাগদাদ জর্নাল |
আপাতত যুদ্ধ খুব রূপসী
যাবতীয় প্রকাশ প্রকাশনায় আজকাল যুদ্ধকে
লম্বা করে রূপসী বলা হচ্ছে :
কূটনীতিকদের অকথ্যঅনৈতিক পরিশ্রম যাচ্ছে।
পররাষ্ট্র সচিবদের হতে হচ্ছে-
অতি-রাহস্যিক, কাহিনীকার।
শহরগুলোতে নামানো হয়েছে মোটানলের
কৃত...
সম্পাদক |
সম্পাদক
অভাব কবিতা লিখছে।
ঘরে পেঁয়াজ নেই, হাত কাঁপছে ...
ছাইদানিতে অমৃত পুড়ছে, ধুঁয়ার কুণ্ডলী উড়িয়ে ...
অভাবের পকেট কেটে জীবনকে ছড়িয়ে ছিটিয়ে
অফিস নিয়ে বসেছে সম্পাদক :
মাথাগুঁজে প্রুফ দেখছে, যাকে পুরোপুরি বলে,
জ্যোতির-ক্ষয়! ঘুষ-দ...
রাগ ভৈরবী |
রাগ ভৈরবী
কী চায়, চায়তে পারে, পৃথিবী আমাদের কাছে?
মাটির সাথে মিশে, পুড়ে কয়লা হয়ে পড়েছিলাম
কোনো অন্যায় যুদ্ধ ক্ষেত্রে। অথবা
জন্ম কোনো অর্থ বহন করে,
তাও জেনে যায়নি, যাবো না আমরা!
এখানে ধেয়ে আসে রাত্রি, স্বপ্ন জ্বলতে থাকে চিতায় :
এদি...
সাক্ষাত্ কার |
সাক্ষাত্ কার
- আচ্ছা, আপনি শহরে যান-না কেন?
সুধীজনের- আড্ডাতেও আজকাল, তেমন দেখা যায় না,
দয়া-করে একটু কিছু, বলবেন?
: শহর থেকে আমি নির্বাসিত, তাছাড়া আমার যানবাহন নেই,
গাধার পিঠে করে যেতে হয় বলেই, যাই না শহরে।
- মানে?
: মানে, তেমন কিছু নয় ; ...
দাসযুগের কবিতা |
দাসযুগের কবিতা
দাসেদের জন্য আমার কষ্ট হয়, ইতিহাসের পাতা থেকে ওরা
মাঝে মধ্যে আমার বাড়িতে আসে। ভাষাহীন-কতগুলোচোখ-মুখ,
শুনতে বলে মনোযোগ দিয়ে ওদের কথা : কিন্তু আমাদের সময়
কোথায়? তাদের অশ্রুবিন্দুর অর্থসাম্য পরিষ্কার করে বুঝবার। ...
আঙুলের ডগায় মহাকবি |
আঙুলের ডগায় মহাকবি
আঙুলের ডগায় ভর করেছে এক মহাকবি।
আমি কিছুই না, সে যা বলে আমাকে তাই করতে হয়।
ফলাফল-বিযুক্ত হয়েছি শুধু। যুগের মহামানব, মহানশিল্পীরা
যেমন- মোনালিসা-ক্লেদজকুসুম এঁকে-লিখে, যুগদর্শনের
মনোলোকে আলোড়ন তুলে, ডাক দি...
কাকে বলে সম্পর্ক. (শেষপর্ব) |
কাকে বলে সম্পর্ক
সড়কে পদশব্দ থেমে যায়
পড়ে থাকে পায়ের ছাপ, স্বপ্ন আর
আমাদের কালত্তীর্ণ প্রেম
আমরা হেটে চলেগেছি বহুদূর
বহুদিন আগে
যেমন শেষ হলে সবুজের দিন
বৃক্ষের তলে পড়ে থাকে শুকনো পাতা
ধুলো বৃষ্টি বাতাস
দৌড়ে আসে মহাকাল
শ...
কাকে বলে সম্পর্ক. ৪ |
কাকে বলে সম্পর্ক
পৃথিবীর এইসব অশ্রু নিষ্ফল!
আমরা কাঁদি
আমাদের ক্রন্দন তবুও মিথ্যে
আমরা একে অন্যের জন্য অপেক্ষা করি
আমাদের অপেক্ষা তবুও ব্যর্থ
আমরা ভালোবাসি
আমাদের ভালোবাসা
তবুও মিথ্যে
আমরা একে অন্যকে চুম্বন করি
আমাদের ...
কাকে বলে সম্পর্ক. ৩ |
কাকে বলে সম্পর্ক
কলের জলের মতো সাদা কান্না
শুকিয়ে গেলেও রক্তের ভেতরে
সম্পর্ক দাগ রেখে যায় নদীর।
সভ্যতা গড়ে উঠে বিকশিত হয় তিলে তিলে
চরম উত্ কর্ষের চুড়োয় এসে দু-হাত উঁচু করে দাঁড়ায়,
হুড়মুড় করে ভেঙে পড়বার জন্যই বোধহয়?
পরাক্রম...