Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

হাওয়ায় উড়ছে দেখো

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ৪:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বর্তমান পরিস্থিতিতে এই গানটি সুরে বাঁধতে মঞ্চায়। আছেন কি কোনো গুণিজন?

হাওয়ায় উড়ছে দেখো মাছের বহর
পাখিরা করছে খেলা জলের ভেতর
খেয়ে আস্ত চাঁদ এক দামড়া বাছুর
রসনা সুখেতে আজ তুলছে ঢেকুর।।

বানরের গলেতে পরিয়ে মালা
অন্ধ সে হৃদয়টা করো উজালা
যদিবা চাড়ালে বাঁধে গানে মিঠে সুর
আমি কেন লড়বো সে সুরেতে অসুর।।

অমাবশ্যাতে যদি চন্দ্রগ্রহণ
পূর্ণিমা তারে কি করবে বারণ
যদিবা ঝড়েতে কাঁপে ধ্যানী মহীশুর
আমি কেন সাধবো সুখ যক্ষের পুর।।

শেখ জলিল ২৪.০৬.২০১২


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা!
কড়িকাঠুরে

নজরুল ইসলাম এর ছবি

দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

দারুন!!

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

অনার্য সঙ্গীত এর ছবি

ভালো লেগেছে।
কেমন আছেন জলিল ভাই?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।