| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
বহুক্ষন ধরেই আজ সচলায়তন অচল ছিল। সাপোর্টে ফোন করাতে ওরা বলেছিল সার্ভার আপগ্রেড চলছে তাই এই সমস্যা। ফিরে এসে দেখি একই ঘটনা, ইতোমধ্যে ছয় ঘন্টা পার হয়ে গেছে। সাপোর্টে আবার ফোন করলাম, দেখি আমি কিউতে ২০ নম্বর ব্যক্তি! কি জ্বালা! শেষে টোটকা বুদ্ধি খাটিয়ে সচল করতে পারা গেল সচলায়তনকে। টোটকা বুদ্ধি, তাই ভরসা নেই, সাপোর্টে আবার কল দিতে হবে
তবে ভালো লাগার বিষয়টা হল অচলাবস্থায় বহু সচল নানাভাবে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। এই ভালোবাসার দেখানোর জন্য সচলায়তনের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা ও দুঃখ প্রকাশ করছি..
শুভেচ্ছা..
২
ধন্যবাদ। অপেক্ষার প্রহর কাটছিল না। যাক, ঠিক হলো।
৩
ওয়েলকাম ব্যাক! সমস্ত লেখার ব্যাকআপ আছে কোন জায়গায়?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
৪
সারাদিন ভুদাই হইয়া বইসা ছিলাম ![]()
৫
Welcome back. Happy bloging! ![]()
৬
এসএমথ্রি রে মেইলে জ্বালাইতারলাম একটুক, হে হে
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
৮
আমিও বেশ ক'বার ঘুরে ঘুরে দুশ্চিন্তায় পড়েছিলাম। সন্দেশ-কে ধন্যবাদ।
৯
সচল যে কত আপন।আজ তা টের পেলাম।
--------------------------------------------------------
যাগায় খাইয়া যাগায় ব্রেক...
১১
- আমি হারাদিন বাইরে ছিলাম। অখন বুঝলাম ঘটনা আসলে টোটকা!
_________________________________
<সযতনে বেখেয়াল>
১৩
টোটকা চিকিৎসা কখনও-সখনও বেশ কাজে আসে ![]()
১৪
ঘুমাইয়া ছিলাম। টেরই পাইলাম না!!!
১৬
অবশেষে! ভোরে উঠেই পথে নামতে হল। বের হবার আগে দেখি সচলায়তন অচল। মডুরামেরাও জানে না কী ব্যামো এর মূলে। ১৩ ঘন্টায় ৫ বার বিভিন্ন জায়গায় ওয়াইফাই ধরেও সচল পেলাম না। অবশেষে "পথে হল দেখা"। রাস্তার পাড় থেকে চোরাই নেট ধরে ঢুকতে পারলাম! আহা, শান্তি!
১৭
এই হোস্ট থেকে সরতে হবে আমাদের। শালারা সব সময় ছোঁক ছোঁক করে। সার্পোট থেকে কখনও স্পেসিফিক সমস্যার কথা জানায় না। খালি একটা জেনেরিক উত্তর দেয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১৮
আপনারা 'মিডিয়া টেমপোল' এ যাইতে পারেন। খুব ভালো ওরা। ১ বছর ধরে ওদের সাথে আছি। no objection so far.
১
আমি এই ছয় ঘন্টার কমপক্ষে ছয়বার ঘুরে গেছি:)