নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

Funeral Blues (1936)


লিখেছেন s-s (তারিখ: শুক্র, ২০০৮-০১-১১ ১৮:২২)
ক্যাটেগরী: | | |


Funeral Blues W. H. Auden 1936

সব ঘড়ি থামিয়ে দাও,কেটে দাও সবগুলো টেলিফোন
রসালো হাড় দাও কুকুরটাকে গর্জন শান্ত হোক ওর
স্তব্ধ করো পিয়ানোর সঙ্গীত,মৃদু ড্রামের আওয়াজ
বাইরে আনো কফিন,শবযাত্রীরা আসুক আজ।

শোকার্ত গোঙানিতে এরোপ্লেন ঘুরুক মাথার ওপরে
আঁকিবুকি আকাশের গায়ে লিখুক চক্রাকারে
ও মারা গেছে,আজ।
ঘুঘুর গলায় বাঁধো শোকের সাদা ফিতে
ট্র্যাফিক পুলিশকে বলো কালো দস্তানা পরে নিতে

সে ছিলো আমার উত্তর- দক্ষিণ,পূর্ব এবং পশ্চিম
কর্মব্যস্ত সপ্তাহ আর রবিবারের বিশ্রাম
ছিলো আমার মধ্যাহ্ন মধ্যরাত আমার কথা আমার সঙ্গীত
ভালোবাসা চিরঞ্জীব:হায়!
ভুল সেই বিশ্বাসের ভিত।

প্রয়োজন নেই তারকারাজির নিভিয়ে দাও সব
চাঁদকে বন্দী করো,সূর্যকে অন্তর্হিত
নিকাশ করো বনরাজি আর সাগরজলের কলরব
নেই কিছুতেই আর হবার কোনো হিত।

জানুয়ারি ১০,২০০৮। ৮টা ৮ মি:


গড় রেটিং
( ভোট)
লিখেছেন s-s (তারিখ: শুক্র, ২০০৮-০১-১১ ১৮:২২)
উদ্ধৃতি | s-s এর ব্লগ | ৪টি মন্তব্য | ২৬১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, s-s. Sachalayatan.com can not be held responsible.

হাসান মোরশেদ এর ছবি
১ | হাসান মোরশেদ | শুক্র, ২০০৮-০১-১১ ১৮:৪১

'উচ্চারনগুলোন শোকের'
অথচ
'মানুষের শোকের আয়ু বড়জোর একবছর'
তবু
'দুঃখ নিয়ে ঘুমোতে গেলে দুঃখ জেগে রয়'
----------------------------------------
শমন,শেকল,ডানা


জিফরান খালেদ এর ছবি
২ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০১-১২ ০৫:০৯

চমতকার অনুবাদ...

একটু বেশি আক্ষরিক ও পুরনো ভাষা-কাঠামোতে যদিও...

তারপরো সাধুবাদ...

এই ফিল্মটি আমার খুবই পছন্দের, ব্যক্তিগতভাবে, অডেনের কবিতাটি এখানে শুনে এতো চমতকৃত হয়েছিলাম...


সৌরভ এর ছবি
৩ | সৌরভ | শনি, ২০০৮-০১-১২ ১৭:১২

হাসান মোরশেদ এর ছবি
৪ | হাসান মোরশেদ | শুক্র, ২০০৮-০৯-২৬ ০৭:১৯

ফিরে ফিরে আসে আবার
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন