| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
প্রশ্নভার অনিবার করতো যদি জ্ঞানী
কোনো চোখে চোখ আর পড়তো না জানি
কথা সব হলে বলা কথকতা দিয়ে
মুখ পাশে উন্মুখ গুঞ্জন হতো প্রিয়ে?
নশ্বর জাল ছিঁড়ে অতিজাগতিক
প্রেম বাঁধা হৃদপিন্ডে, তাও প্রাকৃতিক
যন্ত্রণায় বুক তবে হতো না আকুল
ফিরে পেতে তীব্র সেই আকাঙ্ক্ষার কূল
কে আছে এমন যে বাঁচে আর জানে
গোপন ক্ষমতা বলে বর্ধনের মানে
বিদ্যা সর্বস্ব হলে কি'বা প্রয়োজন
জ্ঞানহীন মধুর রক্তাক্ত শিহরণ?
তাহলে খুঁজোনা প্রিয় "যদি" আর "কেন"
আমরণ তোমাতেই ডুবে আছি জেনো।
জীবিত, আবশ্যকতায় তাই ভালোবেসে যাই
বেঁচে থাকা মানে "তুমি যা দিয়েছো তাই"।
১৮ই আগস্ট, ২০০৮ সোমবার - বিকেল ৪টা ৫৮ মিনিট
উৎসর্গ: হাসান মুরশেদ সুপ্রিয় সুহৃদ, সুমধুর উদ্দীপনার জন্য, ব হু কাল পর।
৩
বাহ বেশ।
৫
ভালো লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে পড়লো আবার।
মূল কবিতায় যে-প্যারাগুলি আছে সেগুলি নাই করে দিছেন ক্যানো!
৭
'আমি জানি কোন লাভ নেই অকারন কথা বাড়িয়ে,
বরং বুঝে নেয়া সম্ভব কথাহীনতায় হারিয়ে............'
[সুমন চট্রোপাধ্যয়]
অনুবাদটুকু স্নিগ্ধ এবং সুবর্ণ ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
৯
জীবিত, আবশ্যকতায় তাই ভালোবেসে যাই
বেঁচে থাকা মানে "তুমি যা দিয়েছো তাই"।
এত চমৎকার অনুবাদের জন্য আমার অভিবাদন গ্রহণ করুন।
১১
সামগ্রিক অর্থে খারাপ না। তবে তাৎক্ষণিক অর্থে ভালো না। জ্বরাক্রান্ত।
আপনি লেখায় বড়ই অনিয়মিত। আপনার অভ্যাসটি দূরীভূত হলে বিশেষ প্রীত হতাম।
১
কবিতাটি পড়ে ভাল লাগলো। কেমন যেন সুফিবাদী গন্ধ আছে......
নির্বাক