ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বর্তমান, জীবনের ভয়ঙ্করতম ক্ষণ


লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২০০৮-০৬-০৪ ১৮:৩৩)
ক্যাটেগরী: | |

এই যে আলো ছায়া
এই যে ম্রিয়মান প্রিয় ঘর-বাড়ি
ছায়াগুলো ঘিরে বেড়ে ওঠা বসত-ভিটে
আর তার চারপাশ ঘিরে ঘড়ির কাটার মতো চক্রাকারে ঘোরা

এই যে প্রতিদিন দৌড়ানো রোদে পোড়া পৃথিবীর কপালের ওপর
তারপর ছুটতে ছুটতে চলতে চলতে
স্কুলের নদী পার হয়ে
কলেজের আদিগন্ত খোলা বিল
হাওয়ার ডানায় ভর করে পার হই বিশ্ববিদ্যালয়
তারপর টুনিদের গ্রামের বাড়ি পার হয়ে
টের পাই রুদ্র মরুভুমি আছড়ে পড়েছে জীবনের ওপর
যেখানে খরতাপ বালুঝড় কন্টকময় বৃক্ষের প্রতাপ
টের পাই জীবনের রেলগাড়ি পেরিয়ে যাচ্ছে
সময়ের উত্তাল ষ্টেশনগুলো ।

এই যে আলো ছায়া খেলা করে লেখার টেবিলে
আর ঘরে ঢোকে মরুময় ক্লান্ত হাওয়া
আর বসে বসে ভবিষ্যতের সৈকতে খেলি জলকেলি
নিরন্তর জাবর কাটি অতীতের খড়-কুটো
বাড়ির উঠানে ঘাসফুলের মতো উপেক্ষিত থাকে বর্তমান

বর্তমান, জীবনের ভয়ঙ্করতম ক্ষণ মনেহয়।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২০০৮-০৬-০৪ ১৮:৩৩)
উদ্ধৃতি | সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ | ২২টি মন্তব্য | ১৫২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সৈয়দ আখতারুজ্জামান. Sachalayatan.com can not be held responsible.

নিঝুম এর ছবি
১ | নিঝুম | বুধ, ২০০৮-০৬-০৪ ১৮:৩৭

এই যে আলো ছায়া
এই যে ম্রিয়মান প্রিয় ঘর-বাড়ি
ছায়াগুলো ঘিরে বেড়ে ওঠা বসত-ভিটে
আর তার চারপাশ ঘিরে ঘড়ির কাটার মতো চক্রাকারে ঘোরা

অসহ্য যাপিত জীবন । কবিতা খুব মন ছোঁয়া হলো...
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৩:৪৯

অসহ্য যাপিত জীবন
মনেহয়েছে তাহলে? সার্থক হলাম।


পুতুল এর ছবি
২ | পুতুল | বুধ, ২০০৮-০৬-০৪ ১৮:৪৪

বর্তমান, জীবনের ভয়ঙ্করতম ক্ষণ মনেহয়।
দুর্দান্ত!
**********************
কাঁশ বনের বাঘ


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
২.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৩:৫০

ধন্যবাদ, পুতুল।


ফারুক ওয়াসিফ এর ছবি
৩ | ফারুক ওয়াসিফ | বুধ, ২০০৮-০৬-০৪ ১৯:১৮

উদ্ধৃতি
বর্তমান, জীবনের ভয়ঙ্করতম ক্ষণ মনেহয়।
দুর্দান্ত!


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৩.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৩:৫২

অশেষ ধন্যবাদ, ফারুক ভাই।


মৃদুল আহমেদ এর ছবি
৪ | মৃদুল আহমেদ | বুধ, ২০০৮-০৬-০৪ ২০:১৯

এবার সত্যিই অসাধারণ... আখতার! আমি মোহিত! প্রতিটি শব্দই নাড়া দিচ্ছে আমাকে, প্রতিটি চিত্রকল্প... এবার নির্দ্বিধায় পাঁচ তারা...
-------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৪.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০২:৩৬

আপনাকে অনেক ধন্যবাদ মৃদুল ভাই।


শাহীন হাসান এর ছবি
৫ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ২১:০৪

এই যে আলো ছায়া খেলা করে লেখার টেবিলে
আর ঘরে ঢোকে মরুময় ক্লান্ত হাওয়া

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১০

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৫.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০২:৩৪

ধন্যবাদ শাহীন ভাই।


১১

দ্রোহী এর ছবি
৬ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০০:৪৯

উদ্ধৃতি
তারপর টুনিদের প্রামের বাড়ি পার হয়ে

এটা একটু দেখবেন।

কবিতার ব্যাপারে কী বলব? এক কথায় দুর্দান্ত বলা যায়।


কি মাঝি? ডরাইলা?


১২

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৬.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০২:৩২

অনেক ধন্যবাদ দ্রোহী ভাই। ঠিক করে দিয়েছি। লেখার সময় চোখে চশমা ছিলো না, বুঝি নাই।


১৩

নজরুল ইসলাম এর ছবি
৭ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৩:১৭

পাঁচ দিলেই তো বলা হয়ে যায় যে অসাধারন হয়েছে... আর কি বলবো? কথা শেষ...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৪

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৭.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৫:২৩

বাহ্ বাহ্ শেষ পর্যন্ত পাঁচ তারা পেলাম তাহলে। সচলের অনেকে অবশ্য 'তারা' কেয়ার করে না। আমি খুব করি। অবশ্য যারা অসংখ্য 'তারা' পান, এবং পাবেন তাদের কথা আলাদা। আমি এবং আমার মতো আর যারা বছরে কষ্টে-সৃষ্টে কিছু 'তারা' পান, তাদের জন্য এর মূল্য 'হাতে তারা পাওয়া'র মতোই মূল্যবান। সযতনে তুলে রাখি সব 'তারা' হৃদয়ের মনিকোঠায়।


১৫

অতিথি লেখক এর ছবি
৮ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৪:০৯

কোলাকুলি

-জুলিয়ান সিদ্দিকী


১৬

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৮.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৫:৪২

ধন্যবাদ।


১৭

নুশেরা তাজরীন এর ছবি
৯ | নুশেরা তাজরীন | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৫:১৫

*****


১৮

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৯.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৫:৪৪

কৃতজ্ঞতা জানাই আপনাকে।


১৯

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ০৯:১০

আমার কিছু বলার নেই। তোর কবিতা - ভাবরসে, উপমায়, কাব্যিকতায় পরিপুর্ন হয়ে উঠেছে। প্রতিটা কবিতাই ছুঁয়ে দিচ্ছে মনের গহীন কোন। আমার প্রিয় কবির তালিকায় সেই প্রথম থেকেই ছিলি। তোর সে আসন দিনে দিনে মজবুত হচ্ছে দোস্ত।

আমি নিজেকে ভাগ্যবান মনে করি - একজন কবির কবি হয়ে ওঠার সাক্ষি আছি বলে।

কীর্তিনাশা


২০

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১০.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৪:০২

কী লিখবো? এই মন্তব্যের ধন্যবাদ দিয়ে তোকে খাটো করবো না। তবে আমিও যে কম ভাগ্যবান নই, সে গল্প সচলের বন্ধুদের কাছেও করবো একদিন। ভালো থাকিস। তোর গল্প কই?


২১

আকতার আহমেদ এর ছবি
১১ | আকতার আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৩:৫৮

অসাধারণ !


২২

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১১.১ | সৈয়দ আখতারুজ্জামান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৫:২৮

আসলেই? তার মানে ৫ তারা দিছেন তো? না দিলে তাড়াতাড়ি দ্যান মনিকোঠায় তুইলা রাখি।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন