Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

ছায়া-প্রিয় গাছ

পোড়া মাটি এর ছবি
লিখেছেন পোড়া মাটি (তারিখ: বুধ, ০৪/০৪/২০১২ - ১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছায়া-প্রিয় গাছটার নাম ভুলে গেছি
সেই বেনামী গাছটা ছায়া-সর্বস্বই বটে
না-আছে পাতার ছিরি
না-ভালো গায়ের ডাল-পালা, শাখা-কাণ্ড;
ওই এক ছায়া -
ওটুকুই আছে তার -
ডালে-আবডালে।

গাছটা এখন বিশ;
কাহারোল গ্রামে ছায়া-খোঁজা মানুষের হাত ধরে হাঁটে
মাঠ-মাঠান্তরে,,,


মন্তব্য

প্রখর-রোদ্দুর এর ছবি

গাছটা ত্রিশে পৌছেছে
তবু ছায়া দিয়ে ফেরে ছায়া-খোজা মানুষের হাত ধরে হাঁটে
হাটা শেষে ফিরে যায়
কেউবা খুব খুশি হলে খুনসুটি করে লিখে যায় এক নামের পাশে আরেক নাম
কেউবা তীর একে বলে যায় হৃদয় ভেঙ্গেছিলো

গাছটা আরো দূরে যাবে বয়সের অঙ্ক একে
কেবল ছায়া টুকু থেকে যাবে পূর্বেও যেমন ছিলো।

পোড়া মাটি এর ছবি

বাহ, খুব সুন্দর হয়েছে তো!

কাজি মামুন এর ছবি

ওই এক ছায়া-
ওটুকুই আছে তার-
ডালে-আবডালে।

তবু কি অমূল্য এই ছায়াটুকু।
ছাই হয় না কভু।
ছায়াপথের অসীম সুতোয় তবু
হার মানেন প্রভু।

আপনার কবিতা ভাল লাগাতে নিজেও খানিক কাব্য চর্চা করে ফেললাম বলে মনে হয়। অপরাধ নেবেন না আশা করি। গাছ, ছায়া আর মাঠ-মাঠান্তর আমার অসম্ভব প্রিয়।

পোড়া মাটি এর ছবি

গাছ, ছায়া আর মাঠ-মাঠান্তর আমার অসম্ভব প্রিয়।

আমারও খুব। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

রোমেল চৌধুরী এর ছবি

মনোরম!

-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।