| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
শীতজড়ানো বৈশাখী হাওয়ায় তুমি এলে
ভেজা পায়ে
উঠানে ভেজা কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে
কিছু ভাঙা ডাল, অজস্র ঝরাপাতা
এলোচুলো তরুনী বৃক্ষের।
ঝড়ের শেষে বিস্রস্ত
তুমি এলে; আমি সকাতর
ভাঙা দুয়ারে।
প্রাশনের ভাতের জন্য
ক্ষুধার্ত জেগেছে সহোদরা রাত
পূজা কি সম্পূর্ণ হয়নি?
অবতার পাওনি যখন, এসো - সমর্পিত হও
পরস্পর করি ভিন্ন লেনদেন
দ্বিবিধ ক্ষুধায় -
ভাতের প্রয়োজন নাই
অন্য জমিনে বাড়ুক জলজ ফসল।
২
তারেক, ট্যাগ কি ভুল লাগানো হয়েছে? কবিতা বেশ নিচের দিকে। ব্লগরব্লগরের নিচের দিকে স্ক্রল করে পাবে।
৩
আজ সমকালে সিডর বিধ্বস্তদের নিয়ে একটা রিপোর্ট দেখলাম এখনো খোলা আকাশের নিচে মানুষ, খাবার নাই, কিচ্ছু নাই... তবু ঝড় থামে না। মানুষ মরে...একদম ডান পাশের কলামে লেখা কালবৈশাখীতে নাটোরে ৬ জনের মৃত্যু... কেন?? ভাল্লাগে না কিচ্ছু।
কবিতা ট্যাগ লাগাইতে সংকুচিত লাগে নজমুল ভাই। আমার ব্লগরব্লগর ই সই, তবু পালটে দিলাম। বন্ধুর পিসি থেকে ব্লগাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৪
'নাই', 'ভাত' (অন্নপূর্ণা যেহেতু শিরোনামে আছে), এশব্দগুলোতে আঁটকে গেলাম।
'আমি' নাকি 'আমার'? কমাখানি বিভ্রান্তিকর। সেমিকোলন ভাল হয়... এলাইন এবং পরবর্তী লাইনটুকুতে ক্রিয়াপদের ব্যবহার ইন্টারেস্টিং... সাব্জেক্ট-এর লোকেশন-এ ঝামেলা তৈয়ার করে...
এইটা কবিতাই... ঐটা তুই ভালই জানস... তারপরো একটু ঢং করা লাগবে... শালার...
ভাল আসস তো?
৫
আটকে গেছেন কেন? বলেন, দেখি চেঞ্জ করা যায় কিনা।
আমি হলে 'সকাতর' আমাকে বিশেষায়িত করে, আমার হলে সেইটা যায় 'ভাঙা দুয়ারের সাথে' - এইরকম ভাবসিলাম... 'ঝড়ের শেষে বিস্রস্ত তুমি এলে' - এটা বোঝাইতে গিয়ে কমা দিসি। সেমিকোলন দিলে অবশ্য আরো ভালো হয়, যেহেতু কন্টেক্সট চেঞ্জ হইছে, দিলাম পালটাইয়া।
ভালো আছি ![]()
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৬
খুব ছোট ব্যাপার। ঐ দুইটা শব্দ মনে হয় এই কবিতার সার্বিক ভাষার সাথে যায় না। 'নেই' আর 'ভাত'-এর জন্যে অন্য শব্দ হলে ভালো হয়। কানে লাগলো আমার, তাই বলা।
আমি সেটা ভেবেই সেমিকোলন্টা দিতে বললাম। তুই যে ফ্রেঞ্চ নিয়মে 'সকাতর' পরে বসাইসস, সেইটা বুঝছি। কিন্তু ঐ কমাটাই ফ্লো'টা হাল্কা নষ্ট করে দেয় বলে মনে হইলো...
৭
"ভাতের প্রয়োজন নাই" - ক্ষোভ বুঝাইতে চাইছি... তাই বোধহয় ওরকম মনে হইছে, অন্য শব্দ ব্যবহার করলে জোর কমে যায় মনে হল...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৮
পুরা ষ্ণ!
১০
-------------------
১১
কী আর বলবো।
তারেক দিনদিন তারেককেই ছাড়িয়ে যাচ্ছে। কবিতায়।
১২
সৌরভ ভাই, ডুবাই দিলেন এক্কেরে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
১৩
খুব ভালো। শেষ প্যারাটা দারুণ পোক্ত।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
১
হুমম, ভাইরে বলা লাগবো।