বাংলা স্পেলচেকার টেস্ট

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ২৩/০৪/২০০৮ - ৮:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা স্পেলচেকারের কাজ চলছে!
দেখবেন নাকি টেস্ট করে?

http://arup.homeip.net

যে অংশগুলো বাকি



১. সম্ভাব্য শুদ্ধ শব্দ সাজেস্ট করা (কাজ চলছে)
২. নতুন শব্দ যোজন ও ব্যক্তিগত শব্দসম্ভার এর সুবিধা (দেরী আছে)
৩. প্রমিত শব্দ সম্ভার যোগ করা (খরচের বিষয় তারপরও হবে হয়তো)
৪. ওয়েবে হোস্ট করা (আজকে কি পরিমান সিপিইউ খায় তার উপর নির্ভর করছে)

কামলা খাটতে উৎসাহী (শব্দ যোগ করা) হলে আওয়াজ দিতে পারেন। এই বিষয়ে (কম্পু/ব্যাকরন) পড়াশুনা থাকলে শুনতে আগ্রহী..
শুভেচ্ছা

পুনশ্চ: বর্তমান শব্দ ভান্ডারে ব্যাপক পরিমানে ভুল শব্দ আছে সন্দেহ। আগে মার্জনা চেয়ে রাখি


মন্তব্য

থার্ড আই এর ছবি

অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো..
অপেক্ষায় ছিলাম এই স্পেলচেকার অপশনটির জন্য।
ধন্যবাদ।
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তারেক এর ছবি

দুর্দান্ত!!
আমি কয়েকটা টেস্ট করে কিছু ভুল পাইছি। অরুপদা, এইটা কম্পলিট হইলে আপনার নামের আগে একটা 'অমর' ট্যাগ লাগাইতে হবে। অমরত্বের কাছাকাছি চলে যাইতেছেন কিন্তু... হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার লেখায় ম্যানুয়াল স্পেলচেকার দিয়ে এই বানানগুলো ভুল পাওয়া গেল: মন খারাপ

ব্যাকরন (ব্যাকরণ)
ভান্ডার (ভাণ্ডার)
পরিমানে (পরিমাণে)

তবে উদ্যোগ অসাধারণ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার এই প্রকল্পে সামান্য হলেও কোনও অবদান ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রাখতে চাই। কী করতে পারি, বলুন। তবে বলে রাখি, আমি কিন্তু টেকি নই একেবারেই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অপেক্ষায় আছি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন এর ছবি

কঠিন জিনিস! আপনি বস পাবলিক।
আপনারে লাল (সালাম)

সমস্যা কি? সালামের ইমোটিকন নাই?!!
ঐটাও বানায়ে ফেলেন!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

জাহিদ হোসেন এর ছবি

বসলো, করলো, আমেরিকার, জীবনের, এই শব্দগুলোকে ভুল দেখাচ্ছে স্পেলচেকারে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

আরিফ জেবতিক এর ছবি

১. অভিধানের সিডি ঢাকায় পাওয়া যায় নি । সুতরাং ম্যানুয়াল কম্পোজের উপর ভরসা করতে হবে ।

২. আমার মনে হয় একটা স্বেচ্ছাসেবক বাহিনী বানিয়ে নেয়া যায় । ধরুন , আমরা ৩০ জন স্বেচ্ছাসেবক নিলাম । প্রত্যেকে একহাজার শব্দ যোগ করে দিলে ( প্রুফ রিডিং সহ ) তাহলেই ৩০ হাজার শব্দ হয়ে যায় । ২হাজার করে শব্দের টার্গেট ধরিয়ে দিলে একমাসের মাঝেই ৬০ হাজার শব্দের কাজ শেষ ।

বিষয়টি খুব কষ্টের নয় , কারন ব্লগে আমরা গড়ে প্রতিদিনই ১ হাজারের উপরে শব্দ লিখি অনেকেই ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা বোধহয় আমার চেয়ে বেশি আর কেউ ব্যবহার করবে না জীবনে... কসম... নতুন প্রেমিকা পাওনের চেয়ে এই প্রাপ্তি তীব্র... আহা...

এইটার পিছনে যতো খুশি কামলা খাটতে আমি রাজী... বলেন তো বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান হুবহু কম্পোজ শুরু করি কালকা থিকাই... (আমার কম্পোজের স্পিড ভালো আছে... সারাদিন কম্পিউটারে খালি বাংলাই লেখতে হয় কি না)
টেকনিক্যাল কিচ্ছু জানি না... তবে কম্পোজ করার গলদঘর্ম কাম দিলেও রাজী... জায়গায় বইসা আওয়াজ দিয়েন... বান্দা হাজির থাকবে।

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তৃষ্ণার্ত হয়ে বসে আছি কৃতার্থ হওনের আশায়...

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

চেক করলাম
প্রথম পদক্ষেপের জন্য অভিনন্দন
০২
এটাতো অটো চেক। যেগুলোতে কনফিউশন আছে সেগুলো শুধু কালার দেখায়
কারেক্ট করার অপশন নেই
০২
আপনার লেখায় আরো কতগুলো বানান ঝামেলা আছে:
দেরী> দেরি
কি> কী

০৩
সচলায়তনে কিছু ভুল আছে
যেমন:
সংরক্ষন> সংরক্ষণ
কিভাবে> কীভাবে
গ্যালারী> গ্যালারি
কোন> কোনো

০৪

আমি যোগ করব শব্দ
এবং কোনো শব্দ তালিকা দিলে তা দেখেও দিতে পারবো

eru এর ছবি

ভাল পরিকল্পনা। কাজ চলতে থাকুক।

ইশতিয়াক রউফ এর ছবি

অসামান্য প্রয়াস। আমার কাছে বানান অভিধান আছে। শব্দ সংযোজন করতে পারি আমিও। চাইলে তুলনামূলক দুর্বৃত্ত শব্ধগুলোর তালিকাও দিতে পারি। কীভাবে কাজে আসতে পারি জানাবেন।

প্রথম পাতায়ই ভুল আছে একটা (স্পেলচেকার-এর)। নীচের নয়, নিচের। আমি প্রধানমন্ত্রী হলে আপনাকেও একুশে পদক দিয়ে দিবো একটা! দেঁতো হাসি

রেজওয়ান এর ছবি

অতি উত্তম উদ্যোগ। এ ব্যপারে একটি ব্যক্তিগত মেসেজ দিয়েছি। দয়া করে দেখবেন।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

মুহম্মদ জুবায়ের এর ছবি

স্পেলচেকারের বাংলা কি? বানানশুদ্ধি?

একটা ছোটো পরীক্ষা করলাম। কিছু সমস্যা দেখছি। শুরুটা ভালোই লাগলো। আরো পরীক্ষা করে ফলাফল জানাবো। যেহেতু কোনো সর্বজনগ্রাহ্য বাংলা বানানপদ্ধতি নেই, কাজটা ভয়াবহ রকমের জটিল হবে বলে অনুমান করি।

আরেকটা সাধারণ সমস্যার কথা। পরা এবং পড়া, ওঠে এবং উঠে - সবগুলোই কিন্তু বানানের দিক থেকে সঠিক। বাক্যে প্রয়োগের সময় হেরফের হয়। স্পেলচেকার তো এগুলি ধরবে না। উপায়?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।