ফ্লিকারে অনলাইন ফোটো কনটেস্ট!

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: বুধ, ১৯/১১/২০০৮ - ১০:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoবেশ কিছুদিন হল, ফ্লিকারে ছবিপাড়া নামে একটা গ্রুপ খোলা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৫০ সদস্য জমায়েত হয়েছেন এই গ্রুপে। উৎসাহের জোয়ার ধরে রাখতে তাই একটা ফোটো কনটেস্টের আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার থিম: "ঢাকা, আমার ঢাকা"

একেক জন সর্বোচ্চ দুটি করে ছবি জমা দিতে পারবেন, জমা দেবার শেষ তারিখ ৩০শে নভেম্বর। সেরা ছবি যে দেবেন তার জন্য পুরস্কার একটা ফ্লিকার প্রো অ্যাকাউন্ট.. আর সেরা ২০টি ছবি সচলায়তনেও ফিচার করা হবে..

বিস্তারিত পড়ুন এখানে

ফোটুরে সচলদের অবিলম্বে ছবি দিতে আহ্বান জানাচ্ছি আমরা

পুনশ্চঃ ছবিপাড়া সম্পূর্ন উন্মুক্ত গ্রুপ.. ফ্লিকারে অ্যাকাউন্ট থাকলেই যোগ দিতে পারবেন!

উপরের ছবির সূত্র


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

ইশ্‌, আমাকে বিচারক না বানালে তো দাদা নিচের ছবিটা দেতাম
Ruins of Sonargaon palace

ভালো উদ্যোগ, প্রশংসা করি

...........................
Every Picture Tells a Story

মুস্তাফিজ এর ছবি

রাইট সোনারগাঁও
আমার কাছে বড় প্রিন্ট আছে, সময় সূযোগ হলে আওয়াজ দিয়েন

ভাবীর নামে দিয়া লাভ নাই, ছবিটা মার্কা মারা

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

মুস্তাফিজ ভাই, আপত্তি না থাকলে এই ছবিটা আমাকে একটু মেইল করে দিয়েন প্লিজ। হাসি

আপনি বিচারক? আগে বলবেন না! একটা ফোটুক তাইলে সাবমিট করি, আপনি খালি বলেন কী খাইতে পছন্দ করেন? দেঁতো হাসি

না হইলে আপনার তোলা কয়েকটা ফটো দেন, ওইগুলা থেকে দুইটা সাবমিট করি, আমার ফার্স্ট প্রাইজ পাওয়া ঠেকায় কে! চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

হা হা হা
আমার খাবার এর কথা বললে কিন্তু ধরা। খাবার শুরুর সময় দুই পা সামনে দিয়া মাঝখানে বোল নিয়া বসি, খাইতে খাইতে সোজা হই, মাঝে মাঝে লুঙ্গী ঢিলা করি, খাইতে থাকি, আস্তে আস্তে পেট ভরতে থাকে আর আমি পেছনের দিকে কাত হইতে থাকি, খাওয়া শেষে একদম শবাসন।

ভালো কথা ছবি পাঠাবো

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। তবে, যদি ফার্স্ট প্রাইজের গ্যারান্টি দেন তো খাওয়াইতে রাজি আছি দেঁতো হাসি

থ্যাংকু হাসি

দেবোত্তম দাশ এর ছবি

বাঃ এটা তো বেশ ভালো একটা উদ্যোগ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অমিত [অতিথি] এর ছবি

আইতাছি খাড়া

অমিত [অতিথি] এর ছবি

ত তো দিয়াই যাইতেছি, যেগুলা বাইর হয় সুবিধার না মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি
সবজান্তা এর ছবি

একটা স্টুপিড প্রশ্ন করি......

আমার একটা সাইবারশট w50 আছে।সেইটা দিয়া ছবি তুললে কোন লাভ আছে ?


অলমিতি বিস্তারেণ

মুস্তাফিজ এর ছবি

আমি একটা স্টুপিড প্রশ্নের জ্ঞানী উত্তর দিই
ছবির মান বিচারে ক্যামেরার কোন ভুমিকা নাই

...........................
Every Picture Tells a Story

সুমন চৌধুরী এর ছবি

তারমানে ২ মেগাপিক্সেলের মোবাইলের ক্যামেরা দিয়াও কাম হৈবো?



অজ্ঞাতবাস

সুমন চৌধুরী এর ছবি
রায়হান আবীর এর ছবি

দেঁতো হাসি

=============================

ধুসর গোধূলি এর ছবি

- ফ্লিকারের লিংকে ফটুক গুলো পুরা আগ্গুন হইছে। আমি পাগল হইয়া যামু, 'মরার মতো সুন্দর' একেকটা ফটুক! চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

থিম যদি করেন 'বিশ্ব আমার বিশ্ব' তাইলে একটা দুইটা ছবি দেয়া যাইতে পারে। হা হা ...

হিমু এর ছবি

পরের থিম হতে পারে, "ঘর, আমার ঘর।"


হাঁটুপানির জলদস্যু

রানা মেহের এর ছবি

উহু। চলবে না
পরের থিম হতে হবে 'সিলেট, আমার সিলেট' (দাঁত হাসি)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আলমগীর এর ছবি

ছবি তুলতে পারি না, পারলে দিতাম।

কীর্তিনাশা এর ছবি

আহারে আমি যদি ছবি তুলতে পাড়তাম !! মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নাকে খত দেওয়ার চেয়ে প্রতিযোগিতায় নাম দস্তখত দেওয়া উত্তম... বাইরমু নাকি একদিন ক্যামেরাখান নিয়া?
লোভ হইতেছে...
কিন্তু আমার তো ফ্লিকারেকাউন্ট নাই... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

গ্রুপের সব সদস্য কি ঢাকার? প্রথম সাবজেক্টটাই যে ঢাকা। তাও 'ঢাকা আমার ঢাকা', ঘটনা কি?

ঢাকা তোদের ঢাকা কিংবা অন্য কিছু হইলে টেরাই মারতাম চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল

বিপ্লব রহমান এর ছবি

খুব ভালো উদ্যোগ।
---
আহা, যদি আমার চোখটা আরেকটু ভালো থাকতো! আর যদি একটু-আধটু ফটোগ্রাফি জানতাম! মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন উদ্যোগ চলুক
ভাবছি ফ্লিকারে অ্যাকাউন্ট একটা খুলেই ফেলব নাকি, আর তারপর আমার সনি ডব্লিউ-১৫০ নিয়ে বেরিয়ে পড়ি হাসি

আরিফুর রহমান এর ছবি

গেল বছর ঢাকার কিছু ফটো তুলেছিলাম। দেবার ইচ্ছা করতেছে।

রণদীপম বসু এর ছবি

ইয়োগা সিরিজে পোস্টের জন্যই ফ্লিকারে এ্যাকাউণ্ট খুলছিলাম। গত পরশু একখান ২মেগা পিক্সেলের মোবাইল কিনছি একখান। অতএব, বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনি !
কিন্তু ছবি কেমনে দেয়া লাগে হেইটাই তো জানি না ! এখন উপায় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুজিব মেহদী এর ছবি

ঢাকার ছবিই তো তুলেছি কত, কিন্তু ওগুলো প্রতিযোগিতায় নামাব ভাবলেই কেমন সংকোচ লাগছে। না থাক, হাত আরেকটু পাকুক।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।