নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

গন্ধপুরাণ


লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২০০৮-০৫-০৫ ১৩:১৫)
ক্যাটেগরী: |

গন্ধটা খুব করে টের পাই আমি;
অনেক অনেকদিন ধরেই পাই।
সেই ছোট্টবেলায়,তখন ঠিকমত গোঁফ গজায়নি,স্কুলের জারুল গাছটার নিচে প্রথম পরিচয় গন্ধটার সাথে।

তুমি মুখ ফুটে কখনোই কিছু বলনি,এটুকু ভদ্রতা তোমার জন্মান্তরের। তবুও আমি টের পেতাম,কারনে অকারনে তোমার সাথে দেখা হলেই আমি টের পেতাম। তোমার ওই ফরসা শরীর থেকে ভুর ভুর করে ভেসে আসতো ওই গন্ধটা।

পছন্দহীনতার একটা নিজস্ব গন্ধ আছে,শরীরে ফরাসি সুগন্ধ মেখেও ওটা তুমি লুকোতে পারোনি।

কিতু আজ যখন তুমি এলে,খুব অবাক করা একটা ব্যাপার,তোমার শরীর থেকে আমি আর ওই গন্ধটা পাই না। আমার অভিজ্ঞতার এই বৈপরীত্য আমাকে একটু আশান্বিত করে,আবার আরেকদিকে একটা ইন্দ্রিয়-প্রতারণার শঙ্কাও আমাকে দ্বিধায় ভোগায় । আমি আমার মুখে হাত রাখি,নাহ,নাকটা তো জায়গামতোই আছে। তবে ?তবে কি আজ সেই আরাধ্য দিন ?

আমি অনেক সাহস সঞ্চয় করে দ্বিতীয়বারের মত তোমাকে কথাটা জিজ্ঞাসের প্রস্তুতি নিই।
কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কটা লোক আমাকে কাঁধে তুলে "হরি বোল, হরি বোল" বলে চলতে শুরু করল।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২০০৮-০৫-০৫ ১৩:১৫)
উদ্ধৃতি | অতিথি লেখক এর ব্লগ | ৩টি মন্তব্য | ১০৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, অতিথি লেখক. Sachalayatan.com can not be held responsible.

অতিথি লেখক এর ছবি
১ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ১৫:১৪

ভালো লাগলো......আপনার নাম কই?

সৈয়দ আখতারুজ্জামান


ধুসর গোধূলি এর ছবি
২ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ১৫:৪৬

- আহারে!
আপনি বড়ো ভালো লোক ছিলেন! মন খারাপ
___________
<সযতনে বেখেয়াল>


দ্রোহী এর ছবি
৩ | দ্রোহী | মঙ্গল, ২০০৮-০৫-০৬ ১৫:৫২

মরার আগে কেমন ছিলেন তা জানি না। তবে লেখা পড়ে মনে হচ্ছে বড় ভালো লোক ছিলেন। লেখাটা ভাল হয়েছে।


কি মাঝি? ডরাইলা?


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন