নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

মধ্যগগনের একলা চাঁদ


লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২০০৮-০৫-০৯ ১৬:২১)
ক্যাটেগরী: | |

প্রতিরাতে
মৃত্যু-হিম ঠাণ্ডা বিছানায়
তোলপাড় তোলে ধূর্ত শারীরিক ঢেউ
বেড়ালের মতো পা টিপে টিপে নিঃশব্দে
জোয়ার আসে স্নায়ু-গঙ্গায়
জোয়ার জলোচ্ছ্বাস হয়
শরীরের ঢাল বেয়ে ধীরে ধীরে উঠে আসে নম্র চূড়ায়;
বিরাশি হাজার সাপ একসাথে ফুঁসে ওঠে শিরায় ধমনীতে
ছোবলে ছোবলে পরাক্রম প্রেম হয় পরিণত।

বিছানায় পাথর হয়ে পরে থাকি
বিধ্বস্ত নৌকা যেমন পরে থাকে নিথর ডাঙ্গায়

রাত বাড়তে থাকে -
উঠানের কালো কালো ছায়ার নিচে
চিত হয়ে পরে থাকে সাজানো সংসার
আর মধ্যগগনের একলা চাঁদ হেঁটে হেঁটে
হারিয়ে যায় পশ্চিমের অরণ্যে।

সৈয়দ আখতারুজ্জামান


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২০০৮-০৫-০৯ ১৬:২১)
উদ্ধৃতি | সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ | ১টি মন্তব্য | ৬৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সৈয়দ আখতারুজ্জামান. Sachalayatan.com can not be held responsible.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৫-১০ ১৫:৪০

এইটা বুঝতে পারছি, পশ্চিমের অরণ্যে কেন।
ধন্যবাদ।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন