| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
১.
সে পথে হেঁটেছি আমি
যে পথ পৌছেঁ গেছে ফুল্লরার কাছে,
সে বুকে গুজেঁছি মুখ
যে বুকে সিন্ধুর জোড়া চাঁদ লুকিয়েছে ।
২.
যতই গভীরে যাই
কেবলই অথৈ জল,
আহা! সুধা সঞ্জিবনী
এমনই মায়ার ছল ।
৩.
হলুদ পাপিয়ায় ছেঁয়ে গেছে ফুটপাত
রঙের আগুন কৃষ্ণচূড়ার ডালে,
তবু কবিতা ছোঁয়নি প্রেয়সীর ভীরু হাত
অশ্লীল বুটের শব্দ নাগরিক সকালে ।
৪.
সুন্দরী প্রেমিকার
এক অদ্ভুত বায়না,
বানরের খাঁচাতে
পুষিবে সে হায়েনা ।
প্রেমিকের চোটপাট-
এ হবার নয়,
হায়েনা-বানরে কি
সহবাস হয়?
হেসে বলে প্রেমিকা
দেখো চোখ মেলে,
এদেশের হায়েনারা
সব বানরের কোলে।
** আরো ক্যাকটাসের খোঁচা/ফুল দেয়ার ইচ্ছে ছিলো, দিলাম না, পাবলিক যদি খেইপা যায়। সবার উপর পাবলিক সত্য তাহার উপর নাই, খালি বোঝেনা জলাপাই ভাই।
৩
টাইপো হয়েছে। ঠিক করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আবারো।
৪
ভালোলাগার জন্য কৃতজ্ঞতা।
৫
ভালো লাগলো। সামনে আরো চাই।
৬
কৃতজ্ঞতা... হবে হবে...
৭
প্রথম কবিতাটা খুবই ভালো। আমাকে নতুন করে লিখতে উৎসাহ জোগাবে।
৮
লিখে ফেলুন চটজলদি. . . .
৯
প্রথম তিনটার জন্যে আপনাকে সাড়ে পাঁচ দিলাম। খুব ভাল লাগলো।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
১০
ধন্যবাদের সহিত গৃহীত হইলো . . .
১১
হলুদ পাপিয়ায় ছেঁয়ে গেছে ফুটপাত
রঙের আগুন কৃষ্ণচূড়ার ডালে,
তবু কবিতা ছোঁয়নি প্রেয়সীর ভীরু হাত
অশ্লীল বুটের শব্দ নাগরিক সকালে ।
১২
জটিল ধন্যবাদ ....
১৩
১ এবং ২ অশ্লীলতা, ৩ জরুরী অবস্থার লঙ্ঘন এবং ৪ ধর্মানুভূতি আহত করার দায়ে বাজেয়াপ্ত করে ৫ তারা সতর্ক সংকেত প্রদান করা হইলো।
১৪
মন্তব্য শিরোধার্য . . . .
১৫
১ ও ২ পড়ে পুরা অস্থির অবস্থা!!!!
৩ ও ৪ হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পদ্ধতিতে গণতন্ত্রের বিকাশে বাধাদান।
কী ব্লগার? ডরাইলা?
১৬
ঠিক হ্যায়...
১৭
ওরে খাইছে! আপনি তো মেগাবস!
১৮
আইচ্ছা .... এইটা কি জিনিস..
১৯
অশ্লীল বুটের শব্দ নাগরিক সকালে ।
২০
হুমমম ..
২১
কাঁটামুক্ত অভিনন্দন।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
২২
আপনাকেও ।
২৪
বহুত খুব....
২৫
হলুদ পাপিয়ায় ছেঁয়ে গেছে ফুটপাত
রঙের আগুন কৃষ্ণচূড়ার ডালে,
তবু কবিতা ছোঁয়নি প্রেয়সীর ভীরু হাত
অশ্লীল বুটের শব্দ নাগরিক সকালে ।
বিপ্লব !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
২৬
ঠিকাছে...
২৭
কত কথা বলে রে !!!
এক কথায় তো বলা যায়...
চমৎকার হইছে !
আসলেই তাই !
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
২৮
ধন্যবাদ....
২৯
খুব ভাল লিখেছেন
![]()
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
৩০
ধন্যবাদ।
৩১
বাহ!
টুকরো টুকরো ইম্প্রেশানি তো এইশব, তাই না? ইম্প্রেশান হয়তো অনুধাবন এর চেয়েও গাঢ়... তবে, পড়তে আরাম...
১
খুব সুন্দর কবিতা ।ঝরাপাতা খুব ভাল লাগলো কবিতা।বিশেষ করে...
'সে পথে হেঁটছি আমি
যে পথ পৌছেঁ গেছে ফুল্লরার কাছে,
সে বুকে গুজেঁছি মুখ
যে বুকে সিন্ধুর জোড়া চাঁদ লুকিয়েছে '
এটুকুও অনেক ভাল লেগেছে...
'হলুদ পাপিয়ায় ছেঁয়ে গেছে ফুটপাত
রঙের আগুন কৃষ্ণচূড়ার ডালে,
তবু কবিতা ছোঁয়নি প্রেয়সীর ভীরু হাত
অশ্লীল বুটের শব্দ নাগরিক সকালে '
তবে..
সে পথ...এই পংক্তিটা ভিষন ভালো লেগেছে।কবিতার জন্য শুভেচ্ছা।ভাল থাকবেন।ধন্যবাদ।