নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

আবুল মিঞার হোটেল


লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৫-১৪ ১৮:১৫)
ক্যাটেগরী: | | |

এই যে দেখ আবুল মিঞার ছাক্কা হোটেল একখানা,
যাই কিছু চাও পড়বে পাতে, থাকলে সাথে ট্যাঁকখানা,
ডিম-পরোটা, তন্দুরি বা খাস্তা লুচি মুচমুচে,
সবজি, কারি কিংবা ভাজা বেগুন কালো কুচকুচে,
একলা চা খাও, কিংবা চাখাও উষ্ণ কফি মগভরা,
নয় বে-বাড়ি, বোরহানি তাও ঠাণ্ডা-বরফ জগভরা,
প্রায় প্রতিদিন হাজার গরু আসছে এপার বর্ডারে--
তাই যেকোনো বিফ আইটেম পাচ্ছো দিলেই অর্ডারে,
আর খিচুড়ি চাইলে ভুনা, চাইলে সাথে ঝাল কাবাব,
সঙ্গে কী আর যায় রে নেয়া, করলে এমন হালকাভাব--
আচ্ছা করে লাচ্ছা সেমাই বানিয়ে দেবে তক্ষনই,
গন্ধ শুঁকে ঝাঁপিয়ে পড়ে করতে হবে ভক্ষণই !
এই রকমই চলছে হোটেল আবুল মিঞার নির্দেশে...
সামলাবে লোভ তার হোটেলের--নাই তো এমন বীর দেশে !


গড় রেটিং
( ভোট)
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৫-১৪ ১৮:১৫)
উদ্ধৃতি | মৃদুল আহমেদ এর ব্লগ | ২১টি মন্তব্য | ১৮৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, মৃদুল আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

তীরন্দাজ এর ছবি
১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-১৪ ১৮:৪৭

আমাদের এখানে (জার্মানীতে) আবুল মিঞার হোটেলের কোন শাখা খোলা হলে জানাবেন। চিরকৃতজ্ঞ থাকবো!

খুব মজার ছড়াটি আপনার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


স্নিগ্ধা এর ছবি
২ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৫-১৪ ১৮:৫১

উদ্ধৃতি
সামলাবে লোভ তার হোটেলের--নাই তো এমন বীর দেশে !

আর তার ওপর কিনা আমি এমনিতেই একজন কামানুষ, আমার দুঃখ তো ঝুলিভরা মন খারাপ

আপনি আপনার মেয়ের জন্য এখন থেকেই ছড়া বানাতে শুরু করে দেন যাতে বড় হলে তাকে একেবারে একটা সংকলন উপহার দিতে পারেন (ক'টা বাচ্চা পায় এমন স্পেশাল উপহার?!)। আর যদ্দিন সেটা না হচ্ছে তদ্দিন যদি কষ্ট করে সেগুলা সচলায়তনে ছাপতে থাকেন তাইলে আমাদের স্বার্থও পূরণ হলো ? What a win-win situation হাসি


মৃদুল আহমেদ এর ছবি
৩ | মৃদুল আহমেদ | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:০২

খুলব হোটেল জার্মানিতে...
কিন্তু সেটা কার মানিতে?
খাওয়ার সাথে টাকার হিসাব--
চায় না তো মন আর মানিতে...!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


মৃদুল আহমেদ এর ছবি
৪ | মৃদুল আহমেদ | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:৩৬

শিশুটির পাশে বসে আমি গুনগুনিয়ে
বহুতর ছড়া তাকে যাই শুধু শুনিয়ে...
ভাষা মোটে বোঝে না সে, বোঝে শুধু ছন্দ--
লাফ-ঝাঁপ দিয়ে তার বোঝায় আনন্দ!
ছন্দ-তালের বোধ হোক তার সৃষ্টি,
ছড়া লেখা আমাদেরই কালচার (কৃষ্টি)!
×××××××××××××××××
ছন্দের তৃপ্তিটা গেঁথে গেলে মনে...
বড় হয়ে সেও যাবে সচলায়তনে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


স্নিগ্ধা এর ছবি
৫ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:৪২

উদ্ধৃতি
লাফ-ঝাঁপ দিয়ে তার বোঝায় আনন্দ!

এরপর আর কিই বা লাগে........ হাসি


মুশফিকা মুমু এর ছবি
৬ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:৫৫

ইয়াম হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


অতন্দ্র প্রহরী এর ছবি
৭ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৫-১৪ ২০:৪২

খুবই মজা লাগল। ছন্দগুলো খুব সুন্দর মিলছে। ছড়াটা পড়েই তো খিদেটা চাগিয়ে উঠল! খাইতে ইচ্ছা করতেছে খুব! দেঁতো হাসি


খেকশিয়াল এর ছবি
৮ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৫-১৪ ২২:২৩

খুবই সুস্বাদু মজাদার একখান ছড়া লিখসেন, ক্ষুদা লাইগা গেল দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


নজরুল ইসলাম এর ছবি
৯ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০০:৫০

ধূর মিয়া ভাই ঠিকানাটা দিলেন না তো সব শেষে...
______________________________________
পথই আমার পথের আড়াল


১০

মাহবুব লীলেন এর ছবি
১০ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০১:০২

আমি এই হোটেলটা এক্ষুণি বন্ধ করে দেবার নির্দেশ দিচ্ছি
কারণ এই হোটেল একটি আলুবিদ্বেষী হোটেল
না হলে তরকারি না হোক
চা-কফির সাথে অন্তত আলু থাকত


১১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০২:০৭

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অবশ্যই আপনাকে বিপ্লব

তবে

উদ্ধৃতি
ডিম-পরোটা, তন্দুরি বা খাস্তা লুচি মুচমুচে,
সবজি, কারি কিংবা ভাজা বেগুন কালো কুচকুচে,

এসব কী?

দেশী খাবারের বর্ণনা সম্বলিত পোস্ট সচলায়তনে নিষিদ্ধ ঘোষণা করার তীব্র দাবী জানাই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি


১২

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১১.১ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১০:১৭

উত্তম জাঝা! দিলেও আমি সন্ন্যাসীজির সাথে একমত। এটা পড়ে পেটের খিদা, মন খারাপ সব এক সাথে শুরু হয়েছে ।


১৩

অতিথি লেখক এর ছবি
১২ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৪৭

অসাধারণ সিম্পলি অসাধারণ!!
ছন্দ ছড়ার আমি এমনিতেই ফ্যান! আপনার এইটা আসলেই জোস্‌ হইসে!!

---
স্পর্শ


১৪

আলমগীর এর ছবি
১৩ | আলমগীর | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৪৭

মৃদুল দা
এই হোটেল কোন জায়গায় আছে, বা আদৌ আছে নাকি? ছড়া ভাল লাগল।


১৫

নুরুজ্জামান মানিক এর ছবি
১৪ | নুরুজ্জামান মানিক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৯:৩৮

সেদিন বাচালায়তনে আলাপ হচ্ছিল মৃদুল আহমেদ এর সাথে। সে বলল , আবুল হোটেলের সামনে দিয়ে সে বাইক চালিয়ে যেত । তখন আমি বললাম , আপনি যখন বাইক চালিয়ে যেতেন তখন আমি ঐ হোটেলে বসে পুরি খেতাম ।

যা হোক, আবুল হোটেল নিয়ে চমত্কার ছড়ার জন্য সাধুবাদ রইল।


১৬

মৃদুল আহমেদ এর ছবি
১৫ | মৃদুল আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১১:০৫

লীলেন ভাই, আমি আবুল মিঞাকে বলব, এরপর থেকে সে যেন কিছু সরকারি তরকারি রাখে তার হোটেলে...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


১৭

নজরুল এর ছবি
১৬ | নজরুল (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১২:১১

মৃদুল দা,
বহুদিন পর আপনার ছড়া পড়ার সৌভাগ্য হলো। চালিয়ে ষান গুরু।


১৮

সুমন চৌধুরী এর ছবি
১৭ | সুমন চৌধুরী | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১২:২৭

নিস্পৃহ পাউরুটি খাইয়া এইসব পড়লে লাগে কেমুন? মন খারাপ



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ


১৯

ধুসর গোধূলি এর ছবি
১৮ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১৩:১৮

- টিলিফুনে বুকইং দেওনের সিস্টেম নাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২০

জি.এম.তানিম এর ছবি
১৯ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১৬:০৫

অমৃত!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


২১

শেখ জলিল এর ছবি
২০ | শেখ জলিল | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২১:০০

ছড়ায় আপনার দারুণ হাত।
আগেই পড়েছিলাম। মন্তব্য করতে একটু দেরী হয়ে গেলো...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন