| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
৭.
ইতিহাস
নিরুপায়, নিরপরাধ মৃত্যুকে মাথায়
করে দাঁড়িয়ে আছি মরুভূমিতে-
আমরা মৃত্যুদন্ডে দন্ডিত কিছু মানুষ।
মৃত্যুদন্ড কেন এবং কখন কার্যকরী হবে?
আমরা তাও জানিনা। ছেলেপুলে নিয়ে
উদ্বিগ্ন, অস্থির তবু নিজেদের মাটিতে
দাঁড়িয়ে আছি : জীবনের ভয় ছাড়া ...
আপাতত আর কোনো কিছু চাই না
বলতে বলতে মানুষগুলো কাঁদলো।
ঠিক তার তিনদিনপর ঘড়ির কাটায়
কাটায় কম্পন লক্ষ করলাম। টাই-পরিয়ে
চুল আঁচড়িয়ে দিলেন একজন ভদ্রমহিলা
অসভ্যলোকটার। তারপর 'গণতন্ত্রেরনবী'
ঈশ্বরের নামে ওদের-মৃত্যুদন্ড কর্যকরী
করলো!
এটা আমাদের দেখা বর্ব্বরতম ইতিহাস ...
১.০৩.২০০৩
৮.
মরুর লোকালয়
সারারাত ঘুমোয়নি এ শহর
বিশুদ্ধ পানি শিশুটিও পান
করতে পারেনি ক'দিন যাবত্।
দুপুরের ধুলোঝড় উড়িয়ে একদল
অনাহারী মানুষ আহার আর
পানীয়র জন্য ভয়ঙ্কর ভাবে
তাদের কাছেই হাত পাতলো :
যারা তাদের দেশের উপর
নিরীহ মানুষের মাথার উপর
রাতদিন বোমা ফেলছে-
দেখে বেঝা যায় এর নাম যুদ্ধ!
২৭.০৩.২০০৩
২
গল্পকার তীরুদা, নমস্কার। ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৩
ভালো লাগলো অনুভূতির তীব্রতা। শুভেচ্ছা মরুর পথযাত্রী।
৪
আপনাকেও শুভেচ্ছা আর ভালবাসা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৫
তারপর 'গণতন্ত্রেরনবী'
ঈশ্বরের নামে ওদের-মৃত্যুদন্ড কর্যকরী
করলো!
এটা আমাদের দেখা বর্ব্বরতম ইতিহাস
সহমত কবি!
**********************
কাঁশ বনের বাঘ
৬
অনেক অনেক শুভেচ্ছা, পুতুল।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৭
শাহীন ভাই, সেই দিনটার কথা আবার মনে পড়ে গেল। কেন এমন হলো, ইতিহাস কিভাবে দেবে এর উত্তর, আমার জানা নেই। কিন্তু আসলেই এটা আমাদের দেখা বর্বরতাম ইতিহাস। ইস॥
৮
কষ্ট হয়, সৈয়দ ভাই! মানুষ কী চায় আসলে?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৯
অসাধরন...
______________________________________
পথই আমার পথের আড়াল
১০
ধন্যবাদ, নজরুল ইসলাম।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১
দৃশ্যকে কথার গাঁথুনিতে স্পষ্ট করে তোলার যাদুকরী হাত আপনার শাহীন!...স্যলুট!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!