নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ডোনাও আমার দু:খ আমার প্রেম


লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১০ ১৯:২৬)
ক্যাটেগরী:

ডোনাও আমার দু:খ আমার প্রেম

ডোনাও এর তীরে আমরা বসতে চেয়েছিলাম
তোমার পরিচিত এক পাথরের পরে
দু'পায়ে জল ছুঁয়ে ছুঁয়ে

রৌদ্র খেলবে জলে
গাঙচিলেরা উড়ে যাবে মাথার উপর দিয়ে
রোদ মাখা রঙে

আকাশটা হবে অসম্ভব নীলা
তরুকুল ছায়ার আল্পনা আঁকবে দুপুরের রোদে
আমাদের শরীর আর মনে

তীরে এসে আঘাত করবে ঢেউ
আমরা আলিঙ্গনে আবদ্ধ হবো প্রচণ্ড
পৃথিবীকে ভালবাসা জানাবো

ভিজিয়ে দেবে আমাদের
ভেজা আলিঙ্গন
ডোনাও এর জল

সমুখে এক কল্পনার নদী
এখন আমিই একা দাঁড়িয়ে আছি
তুমি আর আকাশটাই নেই

ডোনাও আমার দু:খ আমার প্রেম
আমার অশ্রুবিন্দু নিয়ে বয়ে যাও
সেই না বলা গল্পটা বলতে বলতে চিরকাল

০৪.০৬.০০৮


গড় রেটিং
( ভোট)
লিখেছেন শাহীন হাসান (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১০ ১৯:২৬)
উদ্ধৃতি | শাহীন হাসান এর ব্লগ | ৮টি মন্তব্য | ১০৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, শাহীন হাসান. Sachalayatan.com can not be held responsible.

দ্রোহী এর ছবি
১ | দ্রোহী | মঙ্গল, ২০০৮-০৬-১০ ২৩:৩৬

সুন্দর তো!!!

উদ্ধৃতি
তোমার পরিচিত এক পারের পরে

এটা একটু দেখবেন?

কি মাঝি? ডরাইলা?


শাহীন হাসান এর ছবি
১.১ | শাহীন হাসান | মঙ্গল, ২০০৮-০৬-১০ ২৩:৫৪

চোখ দিয়ে দেখিনি, মন দিয়ে দেখেছিলাম, ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


পুতুল এর ছবি
২ | পুতুল | বুধ, ২০০৮-০৬-১১ ০২:৪৬

"ডোনাও আমার দু:খ আমার প্রেম
আমার অশ্রুবিন্দু নিয়ে বয়ে যাও
সেই না বলা গল্পটা বলতে বলতে চিরকাল ।"

অপেক্ষার শেষ কোথায় গুরু?
**********************
কাঁশ বনের বাঘ


রণদীপম বসু এর ছবি
৩ | রণদীপম বসু | বুধ, ২০০৮-০৬-১১ ২০:২৮

উদ্ধৃতি
সমুখে এক কল্পনার নদী
এখন আমিই একা দাঁড়িয়ে আছি
তুমি আর আকাশটাই নেই

মন্তব্য নিস্প্রয়োজন। আহা !


তীরন্দাজ এর ছবি
৪ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১৬:৪৩

উদ্ধৃতি
সমুখে এক কল্পনার নদী
এখন আমিই একা দাঁড়িয়ে আছি
তুমি আর আকাশটাই নেই

অসাধারণ!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


ধুসর গোধূলি এর ছবি
৫ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:১৪

- শাহীন ভাইকে মাঝখানে কিছুদিন অনুপস্থিত পাওয়া গেলো! ঘটনা কী?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


শাহীন হাসান এর ছবি
৫.১ | শাহীন হাসান | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:৩৯

তেমন কিছু নয়, মাঝে মধ্যে ইচ্ছে করে না .... তাই।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


শাহীন হাসান এর ছবি
৬ | শাহীন হাসান | শনি, ২০০৮-০৬-১৪ ০২:৩২

মন্তব্যের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন