| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
প্রচ্ছদসচলায়তনের প্রিয় সদস্য ও পাঠকবৃন্দ,
বইমেলার নটে গাছটি মুড়োলো। দেশের আগ্রহী পাঠক ও সদস্যরা সংকলনটি সংগ্রহ করতে পারেন শাহবাগের আজিজ সুপার মার্কেটে "ঋত্বিক"সহ আরো কয়েকটি বইয়ের দোকান থেকে। বইটির মুদ্রিত মূল্য ৩৪০ টাকা।
প্রবাসী পাঠক ও সদস্যদের কাছে বইটি ডাকযোগে পাঠানো সম্ভব। আগ্রহীরা নিজেদের ঠিকানা ও বইয়ের কপিসংখ্যা জানিয়ে যোগাযোগ করুন prakashayatan অ্যাট জিমেইল ডট কম ঠিকানায়। পেপ্যাল বা মানিবুকারস এর মাধ্যমে আপনারা এর মূল্য পরিশোধ করতে পারবেন। একই ঠিকানায় পাঠকরা জানাতে পারেন তাঁদের পাঠপ্রতিক্রিয়া, পরামর্শ ও সংযোজন-বিয়োজনযোগ্য ফীচারের কথা।
কিছু মুদ্রণপ্রমাদ ঘটার পরও সংকলনটি খুব ভালোবাসার সাথে সাদরে গৃহীত হয়েছে পাঠকদের কাছে। সচলের সদস্যদের ত্বরিত সমালোচনা ও ত্রুটিনির্দেশ প্রমাণ করে সচলায়তনের প্রতি তাঁদের ভালোবাসার গভীরতা। প্রিয় এই লেখার জায়গাটুকুর সাথে সম্পর্কিত কোন ক্ষেত্রেই এতটুকু বিচ্যুতি তাঁরা সহ্য করবেন না, এ কথা জেনে সচলায়তনের মনোবল কেবল বৃদ্ধিই পায়। বিভ্রাটের জন্যে প্রকাশনা পর্ষদ আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সচলায়তনের ভবিষ্যৎ প্রকাশনা উদ্যোগগুলো এসব ত্রুটি থেকে মুক্ত থাকবে, সে প্রতিশ্রুতি রইলো সকলের কাছে। ধন্যবাদ সকলকে।
সূচীপত্র
লেখা - প্রথম অংশ
কবিতা
লেখা - দ্বিতীয় অংশ
২
সুবিনয়,
ঠিক আগের পোস্টটাতেই সুচীপত্র যোগ করা হয়েছে পরে।
উঁকি দিয়ে দেখুন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
৩
পোস্টটারে তো স্টিকি কইরা দিছে। আগের পোস্ট টা কোনটা বুঝুম ক্যামনে ?
আসলেই... সূচিপত্র টা একটু জানায় দ্যান।
৫
সচলায়তনের ভবিষ্যৎ প্রকাশনা উদ্যোগগুলো এসব ত্রুটি থেকে মুক্ত থাকবে
সচলদের প্রত্যাশা এরকমই।
....................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
৬
- 'ঋত্বিক'-এ পাওয়া যায় বুঝলাম এখন 'কারিনা'তে পাওনের ব্যবস্থা করা হোক!
খাইষ্টামি এপার্ট- ডোন্ট ফীল ডাউন বাডি(স)। বড় বড় কাজে এরকম ছোট ছোট বিভ্রাট হতেই পারে! উই শ্যাল ওভারকাম।
_________________________________
<সযতনে বেখেয়াল>
৭
লেখাগুলোর সঙ্গে পাঠকদের কিছু কিছু মন্তব্যও যদি প্রকাশ করা হতো!
৮
আমি মনে করি মন্তব্য প্রকাশ করে মূলধারা আর ব্লগকে না মিশানোই ভাল। কেননা:
১। মন্তব্য সব প্রকাশ করা যাবে না, বাছাই করা কিছু করা যাবে। তাতে আলোচনা প্রবাহের সামান্যই উপভোগ্য হবে।
২। লেখা একজন পাঠককে একটি চিন্তা উস্কে দেয়। কিন্তু মুদ্রিত মিডিয়ায় সেটি প্রকাশযোগ্য নয়। তার বদলে আরেকটি মন্তব্য জুড়ে দিলে সে চিন্তাটা আরও উস্কে যাবে হয়ত কিন্তু প্রকাশের পথ পাবে না। শেষমেষ তাকে ব্লগের মত কোন মিডিয়ায় যুক্ত হতেই হবে। তারচেয়ে - লেখার সাথে ব্লগের ঠিকানা দেয়াই বেস্ট।
৩। মন্তব্য প্রকাশের জায়গায় আরও বেশী লেখকের লেখা প্রকাশ করা যেতে পারে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
৯
মূলধারার বইয়ের সঙ্গে ব্লগের লেখা নিয়ে বইয়ের পার্থক্য দেখানোর জন্যেই নির্বাচিত কিছু প্রাসঙ্গিক মন্তব্য (ভালো হয়েছে জাতীয় নয়) প্রকাশ করা যায়। করলে অবশ্যই তা আকর্ষণীয় হয়। অনেক সময় মূল লেখার চেয়ে মন্তব্যগুলি বেশি ভালো হয়, এমনকি প্রাসঙ্গিক কিছু জরুরি প্রসঙ্গও উঠে আসে। পরের বইয়ের জন্যে বিবেচনা করা যেতে পারে বলে মনে করি।
১০
ব্লগের সাথে পরিচিত নন, এমন পাঠক ভ্যাবাচ্যাকা খেয়ে যান এই মন্তব্যের জায়গাটায়। পরীক্ষা করে দেখা হয়েছিলো ব্যাপারটা। ফিডব্যাক নেতিবাচক ছিলো।
১১
আমার মনে হয় মন্তব্যসহ সংকলন ছাপানোর পরিস্থিতিতে আমরা এখনো আসিনি। বেশ কিছু পোস্টে ভালো আলোচনা হয়েছে বটে, কিন্তু সেটা যথেষ্ট নয়। সচলায়তনে আলোচনার পরিধি বাড়ুক। তারপর মন্তব্যসহ বিশেষ সংকলনের দিকে যাওয়া যেতে পারে। ঠিক এখনই নয়।
১২
নির্বাচিত কিছু প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ করার ব্যাপারে জুবায়ের ভাই এর সাথে একমত । পরের বইয়ের জন্যে বিবেচনা করার অনুরোধ করছি ।
অনেক প্রথিতযশা লেখকের বই তে "প্রাসঙ্গিক মন্তব্য " বা "প্রতিক্রিয়া " প্রকাশিত হয়েছে ।
সচলায়তনে অনেক মন্তব্য মুল লেখার চেয়ে বেশি গুরুত্বপুর্ন /জরুরি মনে হয়েছে ।
১৩
একমত@ এস এম মাহবুব মুর্শেদ @ হিমু।
সংশ্লিষ্টদের কাছে অনুরোধ, সচলের আগামী সংখ্যাটির ফ্রন্টের সাইজ যেনো আরেকটু বড় হয়। এতে পৃষ্ঠা সংখ্যা বাড়লেও আমার মতো ক্ষীণ দৃষ্টির পাঠকের চোখের আরাম হবে।
হুমম, পৃষ্ঠা সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বইয়ের দামও বাড়বে।
সে ক্ষেত্রে আমার প্রস্তাব:
যদি সম্ভব হয় সচলের আগামী সংখ্যাটির যেনো দুটি সংস্করণ প্রকাশ করা হয়। একটি সুলভ আরেকটি শোভন।
একটু বড় হরফে সুলভ সংস্করণে সাদা নিউজ প্রিন্ট ব্যবহার করা যেতে পারে। এমন কি এটি পেপার ব্যাকও হতে পারে। এর দাম থাকবে কম এবং এটি মূদ্রিত হবে অনেক বেশী সংখ্যায়।
আর আরেকটু ছোট হরফে ঝকঝকে সাদা কাগজে স্মার্ট বাঁধাইয়ে অল্প সংখ্যায় প্রকাশিত হবে শোভন সংস্করণ। স্বাভাবিক কারণেই এর দাম হবে একটু বেশী।
এছাড়া অনুরোধ থাকবে ভবিষ্যতে শীর্ষ দৈনিকগুলোর অন্তত সাহিত্য পাতায় কয়েকটি বিজ্ঞাপন দিয়ে বই প্রকাশের খবরটি যেনো প্রচার করা হয়।
----
প্রত্যাশা কি খুব বেশী হয়ে যাচ্ছে? ![]()
১৪
- প্রত্যাশা মোটেও বেশি হয় নাই বিপ্লবী ভাই! ![]()
তা চান্দা কতো লেখা হৈবো কন! অই কেডা আছোস, বিপ্লব ভাইয়ের আগেইনস্টে হাজার ত্রিশেক টাকার ভাউচার বানা! ![]()
_________________________________
<সযতনে বেখেয়াল>
১৬
বিপ্লব ভাই,
এ্যাডভারটাইজমেন্ট দরকার এই বিষয়ে একমত । এই বিষয়ে দুইটা অপশন দেখি । এক. বিজ্ঞাপন - কত খরচ হয় এর জন্য ? এইসব বিজ্ঞাপন দেখে কি বই কেনে কেউ ? দুই. রিভিউ লেখানো - এর জন্য আপনারা সাংবাদিকরা আছেন । আপনারা ট্রাই দিলে অনেক কিছুই সম্ভব ।
১৭
বিপ্লব ভাইয়ের ফিডব্যাক পেয়ে ভালো লাগলো।
শোভন সংস্করণটাই সুলভে পাঠকের কাছে পৌঁছে দেয়া যায় কি না, সে চেষ্টা করা হবে। লোকে সাধারণত চায় বইগুলো সংগ্রহে দীর্ঘদিন থাকুক, এ কারণে খুব ভালো বাঁধাইয়ের পেপারব্যাক ফেলেও হার্ড কাভারের দিকে আকৃষ্ট হয়।
মন্তব্যের ব্যাপারে প্রত্যাশা আর পর্যবেক্ষণে কিছুটা ফারাক আছে। সচলে মন্তব্যের অংশটি যথেষ্ঠ সমৃদ্ধ, কিন্তু পরম্পরা বজায় রেখে ভালো মন্তব্য প্রকাশ এবার সম্ভব হয়ে ওঠেনি। এবার মূলত পাঠকের কাছে কেবল লেখাই পৌঁছে দেবার চেষ্টা করা হয়েছে, সচলায়তনে লেখার মান সম্পর্কে একটি ধারণা দেবার জন্যে। পরবর্তীতে মন্তব্যের পাতায় আরো ব্যাপক অংশগ্রহণ হলে নির্বাচিত মন্তব্যসহ প্রকাশ করা যেতে পারে।
১৮
মন্তব্য সহকারে লেখা -- এটা একটা ব্রেক থ্রুর মত হবে। তবে সেক্ষেত্রে সম্পাদকের বারোটা বাজবে। বেছে বেছে মন্তব্য যোগ করা সহজ কাজ নয়। ভেবে দেখা যেতে পারে। সম্পাদনার কাজ ভাগ ভাগ করে নিলেও নেয়া যেতে পারে। একটা প্রকাশনা টীম থাকবে যারা এই কাজ করবে। টাকা পয়সা আমার মনে হয় সমস্যা নয়। সেক্ষেত্রে পাঠক যাতে বই কিনতে পারে তেমন দাম রাখার জন্য যা করা দরকার তা করলে ভাল হবে।
১৯
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা
পোঁটলাপুঁটলি বাঁধি হইলেন দেশছাড়া
...
লেখকপাঠকদল রুষিয়া কহিলো সবে,
"জ্যান্ত হোক মৃত হোক ব্যাটারে ধরিতে হবে।"
...
২০
এই সংকলনে হিমুর কোন লেখা যায়নি? (নাকি আমি খেয়াল করিনি)। ঘটনা কি?
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
১
কার কার কি লেখা গেছে, তার একটা সূচী কি এই কমেন্ট থ্রেডে দেওয়া সম্ভব? খুব উপকার হয়।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর