ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

প্রেমিকার প্রথম চুম্বন


লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২০০৮-০৫-২৫ ১৬:৪০)
ক্যাটেগরী: | |

সেদিন আগুনে পুড়েছিলো মুখ
ঘোর লাগা রাতের আলোয়
নেশাগ্রস্ত হয়ে উঠেছিলো সবটুকু অনুভব
আমার ভিখারি ঠোঁটে আলতো আঙুল রেখে
তুমি করেছিলে ব্রহ্মাণ্ড শাসন
মনে নেই সেদিন পূর্ণিমা ছিলো কিনা
তুমি নক্ষত্রের আলোয় আমাকে উদ্ভাসিত করেছিলে
অগণন বকুলের ঝরে-পরা-শব্দে
সেদিন মোহিত হয়েছিলো চরাচর
আমি শুনলাম আমার বুকের খুব কাছাকাছি
তোমার সঘন নিঃশ্বাসের শব্দ
প্রবল বর্ষণ হয়ে ঝরে পড়ছে আমার মেঘলা নদীতে
আর আমার হেমন্ত-শরীরটা ছোট হতে হতে
ঝড়ে দিকহারা বেড়াল ছানার মতো
খুঁজে নিলো নিরাপদ আশ্রয় তোমার
শঙ্খ-সাদা স্তনযুগলের মাঝখানে
তুমি সমুদ্রের মতো বুক প্রসারিত করে
আমার সমস্তটুকু ধারণ করলে
তারপর মুখ নামিয়ে আনলে আমার নিঃশ্বাসের কাছাকাছি
যেন কেওকেড়াডংয়ের মাথার ওপর দিয়ে
চাঁদ ঝুকে পড়লো বগা লেকের জলে
নিমজ্জিত হলো প্রগাঢ় ধ্যান মগ্নতায়
আর আমি পৃথিবীর তীব্রতম অমানিশার চেয়েও অন্ধকার
তোমার চুলের নিচে পড়ে রইলাম নিথর
আর উপভোগ করলাম অনন্ত ভালোবাসায় সিক্ত
আর মানব-সভ্যতার সমান সুদীর্ঘ তোমার প্রথম চুম্বন।

মনে নেই সেদিন পূর্ণিমা ছিলো কিনা
তুমি নক্ষত্রের আলোয় আমাকে উদভ্রান্ত করেছিলে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২০০৮-০৫-২৫ ১৬:৪০)
উদ্ধৃতি | সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ | ১৪টি মন্তব্য | ২২০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সৈয়দ আখতারুজ্জামান. Sachalayatan.com can not be held responsible.

মৃদুল আহমেদ এর ছবি
১ | মৃদুল আহমেদ | রবি, ২০০৮-০৫-২৫ ১৭:১৬

উদ্ধৃতি : অগণন বকুলের ঝরে-পরা-শব্দে...
আমি শুনতে পাচ্ছি নতুন এক শক্তিমান কবির পদধ্বনি...
তুমি তো জানো আখতার, স্বজনের সাহিত্যবিচারে আমি কত নির্মম, তোমার বেশ কিছু কবিতায় আমি কোনো মন্তব্য করি নি পর্যন্ত। কিন্তু ভালোকে ভালো বলতেই হয়। পাঁচ তারা দিয়ে তোমাকে সম্ভাষণ করলাম, কিন্তু মনে মনে তোমার হাতে গুঁজে দিলাম সাতটি অমরাবতীর ফুল...
এই লেখার স্রোতটা যেন কন্টিনিউ করে সেই প্রত্যাশায়।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
২ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৫-২৫ ১৭:৪৪

আপনাকে অনেক ধন্যবাদ মৃদুল ভাই। যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো... কথা দিচ্ছি।


অতিথি লেখক এর ছবি
৩ | অতিথি লেখক | রবি, ২০০৮-০৫-২৫ ১৯:৩৩

i need to marry quickly.
একেই বুঝি বলে কবিতার জাগরণী শক্তি।
'মানব-সভ্যতার সমান সুদীর্ঘ তোমার প্রথম চুম্বন'-- then it becomes greater than simple human experience.

Khaled


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৩.১ | সৈয়দ আখতারুজ্জামান | সোম, ২০০৮-০৫-২৬ ০২:০৯

কবিতার ব্যবহারিক সম্ভাবনায় মাত্রাযুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। বিয়েতে আর দেরী কেন? সুসংবাদ পাচ্ছি কবে? আপনার মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা, খালেদ।


অনিন্দিতা এর ছবি
৪ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-০৫-২৬ ০০:৪২

চমৎকার লাগল। স্বপ্নের মতো বাস্তব ও আছে তাহলে!


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৫ | সৈয়দ আখতারুজ্জামান | সোম, ২০০৮-০৫-২৬ ০১:৫৯

স্বপ্নের চেয়ে বাস্তব মাঝেমাঝে আরো স্বপ্নময়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।


অতিথি লেখক এর ছবি
৬ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৫-২৬ ১০:২৩

বেসম্ভব ভালো লাগলো ।

অভী আগন্তুক
---------------------
যাহা লিখিব সত্যই লিখিব ।


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৬.১ | সৈয়দ আখতারুজ্জামান | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০২:০১

ধন্যবাদ জানাই।


রায়হান আবীর এর ছবি
৭ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ০২:২৫

এই কবিতা আমি প্রথমদিনই পড়েছিলাম। কিন্তু নেটের বাজে স্পিডের কারণে কমেন্ট করা হয়নাই।

অসাধারণ লাগলো...

---------------------------------


১০

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৭.১ | সৈয়দ আখতারুজ্জামান | বুধ, ২০০৮-০৫-২৮ ০১:৪৫

অনেক ধন্যবাদ রায়হান আবীর।


১১

অতিথি লেখক এর ছবি
৮ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-২৭ ১২:৫০

অসাধারন কবিতা অসাধারন!
তবে মৃদুল ভাইকে বলছি বেশি দিয়েন না দাদা, ফাইটা যাইবো, নইলে আকাশে উইড়া যাইবো। হে: হে:

কির্তীনাশা


১২

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৮.১ | সৈয়দ আখতারুজ্জামান | বুধ, ২০০৮-০৫-২৮ ০১:৫৫

আমি মাঠের কাছ থেকে ফাটতে শিখেছি
আমায় ফাটানোর ভয় দেখিয়ে কুনো লাভ নেই।

মৃদুল ভাই সহজে ফাটায় না। বহুত কিপটে লোক। দুই কলম লেখার আগে তিন কলম মোছে (ডিলিট করে)। তোমার লেখা ছাপা (প্রকাশ) হউক, তখন বুজবা মনু, পোরথোম ১ সপ্তা খালি লেখা পড়ে, আর থোম মাইরা বইসা থাকে, কুনো কমেন্ট করে না।


১৩

অপূর্ব সোহাগ এর ছবি
৯ | অপূর্ব সোহাগ (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৫-২৮ ০৩:৩৮

ধন্যবাদ কী দেওয়া যায় আপনাকে? ভাবতে হবে, হ্যা দিয়ে দিলাম . ধন্যবাদ লেখাটির জন্যে


১৪

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:৫৮

মৃদুল ভাই এই রকম করলে কিন্তু আমি খেলুম না, আগেই কইয়া দিলাম।

কির্তীনাশা


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন