ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ভালোবেসে একদিন দিয়েছিলে ঠাঁই


লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-০৭ ১১:১৫)
ক্যাটেগরী: | |

হাতে হাত বুকে বুক চোখে চোখ রেখে বলি -
ভালোবেসে একদিন দিয়েছিলে ঠাঁই
তারপর থেকে ভানছি ধান ঢেকিতে আর
মাটিতে শেকড় হাওয়াতে ফুল জন্মাই।

এক নদী এক স্রোত ক্লান্তিকর একঘেয়ে লাগে
মাঝরাতে কার জোছনা শরীর দেখে চমকাই?
মহাকাশের ছায়ার নিচে ডাল-পালা মেলে বৃক্ষ
বারান্দার বটবৃক্ষ ছায়াবতী- নাম বনসাই!

নতুন দিগন্তে ডানা মেলে পাখি, ভুলে যাই
ভালোবেসে একদিন দিয়েছিলে ঠাঁই।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-০৭ ১১:১৫)
উদ্ধৃতি | সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ | ১০টি মন্তব্য | ১১৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সৈয়দ আখতারুজ্জামান. Sachalayatan.com can not be held responsible.

নুশেরা তাজরীন এর ছবি
১ | নুশেরা তাজরীন | শনি, ২০০৮-০৬-০৭ ১১:২৭

সুপার্ব!!!


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১.১ | সৈয়দ আখতারুজ্জামান | শনি, ২০০৮-০৬-০৭ ১৭:০৬

আসলেই? লেখা শেষে আমি নিজে খুব একটা উল্লাসিত হতে পারিনি। শিরোনাম যা দিতে চেয়েছিলাম তা দেয়া হয়নি শেষ আব্দি। ঝট করে লেখা কোনো কিছুতেই কেনো যেন স্বস্তি পাই না। কে জানে, এটা অসুখ কিনা! মনেহয় আরেকটু সময় দিলে আরেকটু ভালো হতো।


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
২ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৬-০৭ ১১:৩০

বেশ!!!


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
২.১ | সৈয়দ আখতারুজ্জামান | শনি, ২০০৮-০৬-০৭ ১৭:১২

ধন্যবাদ। আপনার ছবির পেছনের মেঘলা আকাশটা দেখতে অপূর্ব! আপনি কোথায় দাঁড়িয়ে ছিলেন?


পুতুল এর ছবি
৩ | পুতুল | শনি, ২০০৮-০৬-০৭ ১৬:৩৬

"নতুন দিগন্তে ডানা মেলে পাখি, ভুলে যাই
ভালোবেসে একদিন দিয়েছিলে ঠাঁই।"

সাংঘাটিক সত্য কথন। আচ্ছা, আমার অনুভূতি আপনি বুঝলেন কি ভাবে? আশ্চর্য!
**********************
কাঁশ বনের বাঘ


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৩.১ | সৈয়দ আখতারুজ্জামান | শনি, ২০০৮-০৬-০৭ ১৭:৩৮

কিছু কিছু অনুভুতি বা স্মৃতি আছে বলতে গেলে সবার জীবনেই কমন। এটাও মনেকরি সে রকম কিছু একটা হবে। তবে আপনার শেরালী আমার কাছে আরো আশ্চর্যের। এর অনেক দৃশ্যের সাথে আমি ব্যক্তিগতভাগে সম্পৃক্ত ছিলাম। আমি ধীরে ধীরে লাইনগুলো পড়ি আর চোখের সামনে স্মৃতিগুলো ভেসে ওঠে। দাঁড়ান, এই কথাগুলো এখানে না বলে আপনার লেখায় গিয়ে বলে আসি। আর একটু গোলাগুলি করে আসি। এই বিদ্যায় নতুন প্রশিক্ষণ নিছি। গুরু, সন্ন্যাসীদা আর নুশেরা তাজরীন।


ধুসর গোধূলি এর ছবি
৪ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৬-০৭ ১৯:৪৯

- বস, প্রথম লাইনে "চঞ্চুতে চঞ্চু রেখে" কথাটা বাদ পড়ছে! চোখ টিপি

সেন্টু খাইয়েন না, মজা করলাম। কবিতাটা সৈয়দ বংশের কবিতার মতোই হইছে মামা। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৪.১ | সৈয়দ আখতারুজ্জামান | শনি, ২০০৮-০৬-০৭ ২১:৫০

ধুরো ধুগোদা! মজাটাই দিলেন মাটি কইরা? চঞ্চুতে চঞ্চু রাখলে কথা বলবে কেম্নে? শারীরিক সীমাবদ্ধতার একটা ব্যাপার আছে না? হা হা হা ! আমি আর আমার বউ আপনার মন্তব্য পইড়া হাসতাছি।


অতন্দ্র প্রহরী এর ছবি
৫ | অতন্দ্র প্রহরী | রবি, ২০০৮-০৬-০৮ ১৬:১২

যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না ... প্রথম লাইনটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এরপর থেকে এবং বিশেষ করে শেষ দুই লাইন এত্ত অসাধারণ যে কি বলব! আপনার লেখার প্রেরণা কি সব ভাবীর কাছ থেকেই পান? হাসি


১০

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৫.১ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৬-০৮ ১৬:৪৪

মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা। প্রথম লাইনের ব্যাপারে তেমন কিছু বলার নেই। আমি অধিকাংশ সময় যখন লিখি, মারাত্মক ঘোরের মধ্যে থাকি। এই নিয়ে আপনার ভাবীর নানা বাজে অভিজ্ঞতাও আছে। একদিন সে সব ঘটনাও সচল বন্ধুদের সাথে শেয়ার করবো। তো ঘোর লাগা সময়ে যা আসে ছাই-পাশ ওই আমার দৌরাত্ম্য বলে স্বীকৃত। ঐ লাইনটা ঐভাবে আসা। আমারও মনেহয়েছে ঐলাইনটা প্রথম লাইন হিসেবে আরো ভালোভাসে আসার দাবী রাখে। বইয়ে অবশ্যই আমার সচলে প্রকাশিত অনেক কবিতার অনেক লাইন বাদ পড়বে এবং যূক্তও হবে। সত্য মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন