ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

স্বপ্নগুলো এবং ভয়গুলো


লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-১৪ ১৬:১৬)
ক্যাটেগরী: | |

স্বপ্নগুলো আকাশ জোড়া
স্বপ্নগুলো মেঘের ঘোড়া
স্বপ্নগুলো জোনাক পোকা
জ্বলছে নিভছে থোকা থোকা

বৃষ্টি ভেজা মুখটি তোমার
দেখেছিলাম গাঁয়ের বাঁকে
সেদিন থেকে স্বপ্ন-ঘোড়া
দিচ্ছে পাড়ি জীবনটাকে

স্বপ্নগুলো ছিলো বলেই
ছুঁলাম তোমার ভরা নদী
স্বপ্নগুলো আছে বলেই
ভয় পাচ্ছি - হারাই যদি!

বাসবে ভালো চিরটাদিন?
ভয় আমার অন্তবিহীন
স্বপ্ন এখন ভয়ের সাথে
খাচ্ছে হোঁচট রাত বিরাতে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-১৪ ১৬:১৬)
উদ্ধৃতি | সৈয়দ আখতারুজ্জামান এর ব্লগ | ১৪টি মন্তব্য | ১২২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সৈয়দ আখতারুজ্জামান. Sachalayatan.com can not be held responsible.

নুশেরা তাজরীন এর ছবি
১ | নুশেরা তাজরীন | শনি, ২০০৮-০৬-১৪ ১৬:৩৪

খুব সুন্দর গান হবে, আখতার ভাই!
(২য় প্যারায় "তোমার মুখটি" না হয়ে "মুখটি তোমার" হলে আমার আরো ভাল লাগত। শেষ প্যারায় অন্ত্যমিলের ক্রমটা... না থাক, আমি নিতান্তই অজ্ঞ )


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১.১ | সৈয়দ আখতারুজ্জামান | শনি, ২০০৮-০৬-১৪ ২০:১৫

না না কী মুশকিল! শেষ করুন! আমরা এখানে কেউই অজ্ঞ নই, কেউই বিজ্ঞ নই।
নানা কবিতায় নানা কিছু নিয়ে একটু এদিক সেদিক করা, প্রথা সিদ্ধ পথে, প্রথা ডিঙিয়ে একটু আশে পাশের কাঁটা তারের বেড়াগুলোকেও দেখে আসা, এসবই করছি নানা কবিতায়, নানা ছন্দে, নানা লাইনে। আপনাদের মন্তব্য না পেলে বুঝবো কী করে যে কোনটা ভালো লাগলো কোনটা লাগলো না! এটাই যদি না হয়, তাইলে কেম্নে কী!
আর হ্যাঁ শেয় প্যারায় অন্ত্যমিলের ক্রমটা প্রথম প্যারার পুনরাবৃত্তি। সবত্র এক রকম রাখি নাই। গড়েছি, ভেঙেছি, ভেঙেছি আবার গড়েছি।


নুশেরা তাজরীন এর ছবি
১.১.১ | নুশেরা তাজরীন | রবি, ২০০৮-০৬-১৫ ০৬:৪৫

মহা সম্মানিত বোধ করছি, কবি!!!
"শেষ প্যারায় অন্ত্যমিলের ক্রমটা প্রথম প্যারার পুনরাবৃত্তি"- এটা স্বত:স্ফূর্ত নাকি প্রক্রিয়াটির কোনো বিশেষ নাম আছে- সেটা জানারই কৌতুহল ছিল ।


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১.১.১.১ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৬-১৫ ০৮:১৮

প্রক্রিয়াটির বিশেষ কোনো নাম আছে বলে জানা নাই। জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো।


স্পর্শ এর ছবি
২ | স্পর্শ | শনি, ২০০৮-০৬-১৪ ১৭:০৪

ভাল লাগলো !
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


পরিবর্তনশীল এর ছবি
৩ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৬-১৪ ১৭:১৩

কিউট। মিষ্টি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | শনি, ২০০৮-০৬-১৪ ২০:২৭

হ... ঠিকাছে...
______________________________________
পথই আমার পথের আড়াল


জুলিয়ান সিদ্দিকী এর ছবি
৫ | জুলিয়ান সিদ্দিকী | রবি, ২০০৮-০৬-১৫ ০৩:১৭

গান যে লেখে সেও কবি। তাহাকে গীতিকবি কহে। ভালো লাগলো সৈ.আ.জা।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৬ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৬-১৫ ০৮:২৮

নজু ভাই, জুলিয়ান সিদ্দিকী মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।


১০

মুশফিকা মুমু এর ছবি
৭ | মুশফিকা মুমু | রবি, ২০০৮-০৬-১৫ ০৮:৫৯

খুব সুন্দর লাগল হাসি
---------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে


১১

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৭.১ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৬-১৫ ১০:৫৩

কবিতার পাঠক সংখ্যা বাড়ছে দেখছি! অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে বেশ ভালো লাগছে। ধরে নিয়েছিলাম, যাহ্ সচলে আমার যে দু'চারজন পাঠক ছিলো তার মধ্যে একজনকে খোয়ালাম। এখন দেখছি - না খোয়াইনি।


১২

কীর্তিনাশা এর ছবি
৮ | কীর্তিনাশা | রবি, ২০০৮-০৬-১৫ ১০:৪২

খুব সুন্দর। পড়তে খুব ভালো লাগলো। আরো চাই।

তাড়াতাড়ি চাই!


১৩

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৮.১ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৬-১৫ ১২:৫৩

ঠিকাছে দিতাছি।


১৪

অতন্দ্র প্রহরী এর ছবি
৯ | অতন্দ্র প্রহরী | রবি, ২০০৮-০৬-১৫ ২১:২৫

আরেকটি সুন্দর কবিতা। হাসি


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন