ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

পূর্ণিমার সমুদ্রে ফেরা


লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ২০০৮-০৪-২৫ ০৯:১৪)
ক্যাটেগরী:

সমুদ্র বাড়ি ফেরে না বহুদিন। বুকের গভীরে যে ঢেউয়ের বিস্তৃতি বালুময় সৈকতে তা হয়ত ভাঙে তবু সে বুঝতে পারে না আর। সমুদ্র কাঁদে না। তার চোখে জল দেখে না কেউ। সমস্ত ফুসফুস জুড়ে অপরিচিত হাহাকার। সে কিছু বলে না, কিছু দেখে না। বোবা দৃষ্টি মেলে চেয়ে থাকে শুধু। উদাসীন, মৃত্যুময় তার চোখ। সমুদ্র মরে গেছে। মায়াময় মৃত্যু আসার বহু আগে সে মরেছে। যে পূর্ণিমা এসেছিল ভালাবাসায় তার দুই হাত সে ফিরিয়ে দিয়েছে ভীরুতায়। সেই মেয়ে হারিয়ে গেছে তার অদেখা সন্তান নিয়ে। তার পরিণত গর্ভিনীর ভ্রূণে সমুদ্র’রও সমান অংশীদারী ছিল। অনেকগুলো সকাল-দুপুর-সন্ধ্যা তাদের অস্তিত্বের যৌথতায় রঙিন ছিল। সুখের এক একটা দিন। বিশ্বাস আর নির্ভরতার দিন। তবু পূর্ণিমাকে ফিরে যেতে হলো প্রত্যাখ্যাত হয়ে। ধর্মের বেড়া ডিঙোনোর সাহস সমুদ্র’র হয়নি। সাহস হয়নি মেয়েটার মুখের দিকে তাকাবারও। সমাজ নামক যে পরিকাঠামো ধর্মের অনুগামী তা মৃত্যু মেনে নেয়, জন্মান্তর নয়। মন্ত্রপূত ভ্রূণ ছাড়া আর সকলেই অনাহূত সেখানে। সমুদ্র সেই সমাজের লোক।

রুপোলী রাত অন্ধকার চিরে বিপুল ঐশ্বর্য নিয়ে ঠিকরে পড়ছিল সমুদ্রের স্রোতে। বৈশাখী হাওয়ায় শিউরে উঠছিল তীরের ঝাউবন। থেকে থেকে ডেকে উঠছিল ঘুমন্ত কাক। অশরীরি প্রেতের মত ছায়ারা দুলছিল বাতাসে। এক টুকরো মেঘ নিঃসঙ্গ আকাশে ছিঁড়ে মিলিয়ে গেল পেঁজা তুলোর মত। স্রোত ভেঙে একজন পূর্ণিমা এগিয়ে যাচ্ছে সমুদ্রের গভীরে গাঢ় নির্ভরতায়। সেই যাওয়া আজও শেষ হয়নি। শুধু সময় থেমে গেছে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ২০০৮-০৪-২৫ ০৯:১৪)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ২০টি মন্তব্য | ১৬৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

পরিবর্তনশীল এর ছবি
১ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৪-২৫ ১০:২৩

উদ্ধৃতি
সমাজ নামক যে পরিকাঠামো ধর্মের অনুগামী তা মৃত্যু মেনে নেয়, জন্মান্তর নয়।

কী চমৎকার সব কথন!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


তারেক এর ছবি
১.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৬:৫৩

কী চমৎকার উৎসাহব্যঞ্জক মন্তব্য!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


সৌরভ এর ছবি
২ | সৌরভ | শুক্র, ২০০৮-০৪-২৫ ১১:৩২

উদ্ধৃতি

স্রোত ভেঙে একজন পূর্ণিমা এগিয়ে যাচ্ছে সমুদ্রের গভীরে গাঢ় নির্ভরতায়। সেই যাওয়া আজও শেষ হয়নি। শুধু সময় থেমে গেছে।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


তারেক এর ছবি
২.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৬:৫৫

লেখার তেলে কমেন্ট ভাজা! আপনার কথা কই?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


তীরন্দাজ এর ছবি
৩ | তীরন্দাজ | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৩:০৪

এতটা ভীরু সমুদ্র! ছোটখাট পুকুরের মতো!

আপনার লেখনী সুন্দর!

**********************************
যাহা বলিব সত্য বলিব


তারেক এর ছবি
৩.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:০১

লইজ্জা লাগে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


রায়হান আবীর এর ছবি
৪ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৩:৩৯

অসাধারণ!!!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।


তারেক এর ছবি
৪.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:০২

সিগনেচার এত বড় হইলে সুবিধা হইল এক শব্দে কমেন্ট সারা যায় অথচ মন্তব্যের সাইজ অনেক ভরা ভরা লাগে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


খেকশিয়াল এর ছবি
৫ | খেকশিয়াল | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৩:৫৩

দারুন !!

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


১০

তারেক এর ছবি
৫.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:০৫

কী দারুন, খেকশিয়ালজী? আপনারে দেখলেই আমার কেন জানি হাসি পায়। আপনার মুরগীশিকার কেমন চলতেছে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১১

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৬ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৪:০৭

সত্যিই দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১২

ক্যামেলিয়া আলম এর ছবি
৭ | ক্যামেলিয়া আলম | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৫:৫৩

বাপরে! যাদুকরী বচন সব!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


১৩

ক্যামেলিয়া আলম এর ছবি
৮ | ক্যামেলিয়া আলম | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৫:৫৩

বাপরে! যাদুকরী বচন সব!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


১৪

তারেক এর ছবি
৮.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:০৬

শিমুল ও ক্যামেলিয়াপু আপনাদের দু'জনকেই ধন্যবাদ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৯ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৭:৪৪

তারেক, লেখাটা খুব ভালো লেগেছে।
এক সময় চেষ্টা করেছিলাম, এরকম আকাশ-পাখি এনে রূপকে মানুষ পাখি করতে, এ লেখা পড়ে খসড়া কিছু মনে পড়ে গেলো। কিছুই হয়নি সেসব।
লিখে যান।


১৬

তারেক এর ছবি
৯.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:১০

খসড়াগুলো দিয়ে দ্যান শিমুল ভাই। আপনার মন্তব্য পেয়ে তারেক "খুশ হোয়া" খাইছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৭

হাসান মোরশেদ এর ছবি
১০ | হাসান মোরশেদ | শুক্র, ২০০৮-০৪-২৫ ১৯:৫৪

কবিতার গল্প অথবা গল্পের কবিতা ।
দুর্দান্ত হয়েছে রে তারেক ।

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা


১৮

তারেক এর ছবি
১০.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:১১

একদম মিছা কথা। এইটা প্রশ্রয়, আমি ঠিক বুঝি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৯

মুজিব মেহদী এর ছবি
১১ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৪-২৬ ০১:১৬

আপনার গদ্যের গা থেকে সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন


২০

তারেক এর ছবি
১১.১ | তারেক | শনি, ২০০৮-০৪-২৬ ০৭:৪২

কবিদের প্রশংসার মূল্য আমার কাছে অন্যরকম। পাঠের জন্য অনেক ধন্যবাদ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন