ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

মেঘের ময়ূর দিন


লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ২০০৮-০৬-১৩ ০৮:২১)
ক্যাটেগরী:

সকালগুলো ইচ্ছে করেই যে যার মত। রাঙা প্রজাপতির ডানায় আলতো রোদে মাখামাখি, হালকা হাওয়া শুনছে ভোরের মাতাল করা ডাকাডাকি। আমিও তো জোনাক যেমন, সন্ধ্যে চাঁদের আলতো ছায়ায়, শহর জুড়ে বৃষ্টি চাদর মুড়িয়েছে নরোম মায়ায়।

আজ রাঙা ময়ূর দিন। পেখম জুড়ে সূর্যরঙ; বিচ্ছুরণ, পুরনো ঢঙে হরবোলা। সকাল থেকেই তা ধিন তিন, তিন ঠ্যাঙুড়ে পাড়ার কুকুর ডাকছে ধরেই রাত্রিদিন।

আজ রাঙা মেঘের দিন। যাত্রী নিয়ে নৌকা তাদের ভিড়ছে নানান বন্দরে, ভিড়ছে নানান সদরে আর আমার মনের অন্দরে। অলিন্দ আর বুলিন্দ্‌ জুড়ে ঢাক গুড়গুড় মেঘের ডাক। বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক। ভিজুক লাজুক মুখ সবাক।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: শুক্র, ২০০৮-০৬-১৩ ০৮:২১)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ৩৮টি মন্তব্য | ১৯৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

তারেক এর ছবি
১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৮:২৩

ফূর্তি লাগতেসে ব্যাপক। ভোরে তো বৃষ্টি বৃষ্টি ভাব আছিলো; এখন তো দেখি রোদে ফুরফুরা... বড়ই আজিব ! আহা !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নুশেরা তাজরীন এর ছবি
২ | নুশেরা তাজরীন | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৮:৩১

আজ আছেন কোথায়, চাটগাঁয়?


তারেক এর ছবি
২.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৮:৪৬

নাহ্‌! ঢাকায়।
আপনি কি চাটগাঁয় থাকেন?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নুশেরা তাজরীন এর ছবি
২.১.১ | নুশেরা তাজরীন | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৮:৫৪

বহুবছর ছিলাম (মনে মনে এখনো থাকি; মেলবোর্নে পাহাড়-সমুদ্র-নদী তিনটেই আছে, তবু আমার চাটগাঁর মতো লাগেনা)। এখনো চিটাগাং এয়ারপোর্টগামী রুটটাই খুঁজি...


তারেক এর ছবি
২.১.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৯:০৩

বুঝতে পারতেছি আপু। সেটা তো আমারও শহর। ঢাকায় হলে থাকবার সময় প্রথম বছর প্রতি উইকএন্ডে বিকেলের সুবর্ন নয়তো রাতের তূর্ণা ধরে ঠিকই চলে যেতাম। চিটাগাং ছাড়া আর আপন হবে না কোন শহর
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


পরিবর্তনশীল এর ছবি
২.১.১.১.১ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৬-১৩ ১১:২৬

তারেক ভাইয়ের বাসা চট্টগ্রামের কোন জায়গায়। আমরর বাসা ওয়াসার সামনে।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


তারেক এর ছবি
২.১.১.১.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৩:১২

আগ্রাবাদে। আগামী সপ্তাহে যাচ্ছি হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


ধুসর গোধূলি এর ছবি
২.১.১.১.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:০৫

- জিইসি'র মোরে কার বাসা? চিন্তিত
লেখাটা মাইচ্চে
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


তারেক এর ছবি
২.১.১.১.১.১.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:১৪

কার বাসা জানি না গুরু। কিন্তু বিকেলবেলায় ঐ এলাকার আশেপাশে সুন্দরীরা হাওয়া খাইতে এবং খিলাইতে আসে চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১০

মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৯:০৩

বাহ! দেঁতো হাসি কি সুন্দর কি সুন্দর! খুব ভালো লাগল দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍


১১

তারেক এর ছবি
৩.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৯:০৫

থ্যাংকু দেঁতো হাসি থ্যাংকু দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৪ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৬-১৩ ০৯:২৮

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কিন্তুক এইটার ক্যাটেগরী "ব্লগরব্লগর"! ক্যাম্নেকী!
তাইলে কবিতা কারে কয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত


১৩

রায়হান আবীর এর ছবি
৪.১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৬-১৩ ১০:৪২

এইটা তাহার ভাব...

---------------------------------


১৪

তারেক এর ছবি
৪.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৩:২৪

মাথা ফাটাই ফেলবো দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৫

রায়হান আবীর এর ছবি
৫ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৬-১৩ ১০:৪৩

আহা!! জগতের সকল প্রানী সুখী হোক। আমার মতো, তারেক ভাইয়ের মতো...

---------------------------------


১৬

তারেক এর ছবি
৫.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৩:২২

বদ্দায় কইছে, হ !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৭

কনফুসিয়াস এর ছবি
৬ | কনফুসিয়াস | শুক্র, ২০০৮-০৬-১৩ ১২:০৬

মনে হচ্ছে প্রথমে কবিতা লিখছিলেন, পরে ফরম্যাট ভেঙ্গে দিছেন, প্যারা/ লাইন তুলে দিয়ে পর পর বসিয়েছেন। তাই না?

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


১৮

তারেক এর ছবি
৬.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৩:২১

না। তা না। এভাবেই লিখছি। ঠিক কবিতা ভেবে লিখি নাই। একটা পিচকি বোনের সাথে মজা করতে গিয়ে লেখা। ওকে ক্ষ্যাপাচ্ছিলাম

সানজুটা খুব ভালো কিউটি কিউটি
রেগে গেলে হয়ে যায় ক্লোজ-আপ ওয়ানের
সিঙ্গার বিউটি দেঁতো হাসি

(আল্লাহই জানে ক্যান! বিউটি'কে তার খুবই না-পসন্দ)

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৯

সৌরভ এর ছবি
৭ | সৌরভ | শুক্র, ২০০৮-০৬-১৩ ১২:২৭

দারুণ রোদমাখা গল্প।


২০

তারেক এর ছবি
৭.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৩:৩০

ধন্যবাদ সৌরভ ভাই।
আপনে মিয়া একটা বিয়া করেন। আপনার বিষণ্ণতা রোগ ভালো হয়ে যাইতো। নজমুল ভাই আবিয়াইত্তা ছুটু ভাইদের জন্য কবিতা সাপ্লাই দিতাসে। আমি একটা প্রিন্টআউট নিয়া গলায় বান্ধুম। সময় থাকতে আপনেও একটা নেন হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২১

ধুসর গোধূলি এর ছবি
৭.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:০৭

- বিষণ্ণ বালকের বিয়ার লাইগা আমার এক ভুট, আরও একটা জাল ভুট- সাকুল্যে দুই ভুট
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২২

তারেক এর ছবি
৭.১.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:১৭

গুরু আপনেও একটা নেন। বাউল মানুষ, উনার পাওয়ার আছে। থাকেনও অলি-আউলিয়ার দেশে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৩

ধুসর গোধূলি এর ছবি
৭.১.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:১৮

- আমারে দেখলেই দৌড়ানি দেয় বাউল। কয় আমি বলে খালি রং নাম্বার ডায়াল করি। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৪

তারেক এর ছবি
৭.১.১.১.১.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:২৯

ও! বাউল মানুষ। কারে কখন দৌড়ানি দেয় ঠিক আছে নি?
আমি কিন্তু তার পিছেই আছি। আরিফ ভাইয়ের হাদিয়ায়ে-দাওয়াত ১০০ পাউন্ডের কাহিনী পড়ার পর থেইকা আমার ঐ অঞ্চলের মানুষজনের প্রতি ভক্তি বেড়ে গেছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৫

দ্রোহী এর ছবি
৭.১.১.১.১.১.১ | দ্রোহী | শনি, ২০০৮-০৬-১৪ ০৩:৪৪

বিষন্ন বালক তো বাল্যবিবাহ করে ফেলেছে। আরেকটা বিয়া করলে তো দৌড়ানি খাবে।

ধুসর গোধূলীর অসুখ ভাল না হইলে বিয়া করা বারণ। কি অসুখ তা আমি জানি না। হিমু জানে বোধহয়!
হো হো হো হো হো হো হো হো হো হো হো হো


কি মাঝি? ডরাইলা?


২৬

তারেক এর ছবি
৭.১.১.১.১.১.১.১ | তারেক | রবি, ২০০৮-০৬-১৫ ১১:৪৮

গুরুর সুস্থতার জন্য একটা মিলাদ মেহফিলের এন্তেজাম করা যায় না?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৭

রেজওয়ান এর ছবি
৮ | রেজওয়ান | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৪:১৪

আমাদের এখানে বৃষ্টি...মুষলধারে নয় তবে মৃদৃ মৃদু একটানা পড়েই যাচ্ছে। বেশ আনন্দই হচ্ছে.. বেশ কয়েকদিন ধরে রোদ ধুলোয় মন কেমন বিষিয়ে ছিল।

আমিও জন্মসূত্রে চাটগাইয়া। বাবার চাকুরীসূত্রে শিশুকালের বেশ অনেক বছর কেটেছে সেখানে। তারপর থেকে ঢাকায়। এখনও কেমন যেন একটি দুর্বলতা কাজ করে চট্টগ্রামের প্রতি।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?


২৮

তারেক এর ছবি
৮.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:৩৭

বাহ্‌! চাটগাঁয়ের আরেকজন বড় ভাই পাওয়া গেল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৯

নজরুল ইসলাম এর ছবি
৯ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:২২

বাহ্... দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল


৩০

তারেক এর ছবি
৯.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:৪১

নজু ভাই যখন বাহ্‌ কইছেন তখনই আমি খুশি। এরপরে যখন কইলেন দারুন তখন আমি মহা খুশি দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


৩১

সুমন সুপান্থ এর ছবি
১০ | সুমন সুপান্থ | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:৩৮

আজ রাঙা ময়ূর দিন। পেখম জুড়ে সূর্যরঙ; বিচ্ছুরণ, পুরনো ঢঙে হরবোলা। সকাল থেকেই তা ধিন তিন, তিন ঠ্যাঙুড়ে পাড়ার কুকুর ডাকছে ধরেই রাত্রিদিন।

লা জবাব গদ্য, তারেক ।
বিষেশত : আজ রাঙা ময়ূর দিন। বাক্যটি ।

আপনি আমার অভিবাদন গ্রহণ করুন ।

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি


৩২

তারেক এর ছবি
১০.১ | তারেক | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:৪৪

অনেক ধন্যবাদ সুপান্থদা। আপনিই না আমাকে লা জবাব করে দিলেন হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


৩৩

তীরন্দাজ এর ছবি
১১ | তীরন্দাজ | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:৪০

সুন্দর! সুন্দরম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


৩৪

রানা মেহের এর ছবি
১২ | রানা মেহের | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৭:৪০

সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস


৩৫

দ্রোহী এর ছবি
১৩ | দ্রোহী | শনি, ২০০৮-০৬-১৪ ০৩:৪৫

কবিতা/ব্লগবব্লগরের ব্যাপারে কী বলবো? তারেক পোলাটা লেখে কম, কিন্তু যা লেখে একেবারে জব্বর!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?


৩৬

স্পর্শ এর ছবি
১৪ | স্পর্শ | শনি, ২০০৮-০৬-১৪ ১৪:১০

দারুন!! সিম্পলি দারুণ!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


৩৭

মুহম্মদ জুবায়ের এর ছবি
১৫ | মুহম্মদ জুবায়ের | রবি, ২০০৮-০৬-১৫ ২১:৩৩

উদ্ধৃতি
আজ রাঙা ময়ূর দিন।
পেখম জুড়ে সূর্যরঙ; বিচ্ছুরণ, পুরনো ঢঙে হরবোলা। সকাল থেকেই তা ধিন তিন,
তিন ঠ্যাঙুড়ে পাড়ার কুকুর ডাকছে ধরেই রাত্রিদিন।

আজ রাঙা মেঘের দিন।
যাত্রী নিয়ে নৌকা তাদের ভিড়ছে নানান বন্দরে,
ভিড়ছে নানান সদরে আর আমার মনের অন্দরে।
অলিন্দ আর বুলিন্দ্‌ জুড়ে ঢাক গুড়গুড় মেঘের ডাক।
বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক। ভিজুক লাজুক মুখ সবাক।

এভাবে সাজালে ইহাকে কবিতা ছাড়া আর কী বলা যায়? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!


৩৮

তারেক এর ছবি
১৫.১ | তারেক | রবি, ২০০৮-০৬-১৫ ২২:০৭

খাইছে

সূর্যরঙ; বিচ্ছুরণ... তা ধিন তিন, তিন ঠ্যাঙুড়ে...পরপর শব্দগুলোর মিল রেখে মজা করে লিখতে লিখতে এরকম হয়ে গেছে। এরকম মেলাতে পারছিলাম না যখন তখন লাইনের শেষগুলো মেলাতে গেলাম। সব মিলিয়ে খিঁচুড়ি... হিহিহি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন