নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

নিজস্ব মৃত্যুর অপেক্ষায়


লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:২৬)
ক্যাটেগরী:

আমরা বেঁচে আছি, একেকটা ধূলি-ধূসর দিনে...
মায়াবী রাতের প্রহরে, আমাদের যন্ত্রণাময় অস্থির দিনগুলোর ফসিল ভোরে আমরা নিজেদের খুঁজে পাই। পিপাসার্ত রোদ্দুরের মায়াবী মাঠে নিজেদের লুকিয়ে চেয়েছি ছায়াময় সবুজ আশ্রয়; এই বিপুলা বিস্ময়ের মাঠ, এই বিস্তীর্ন সরিষাক্ষেতের আলে বিবিধ কাল আমাদের ছুঁয়ে গেছে; সহস্র স্মৃতিপুরাণ, তাদের ছেঁড়া ছেঁড়া পাতায় বয়ে এনেছে ইতিহাস- গৌরব এবং ঘৃণার, বিজিত দিনের উপকথা আর কৃতঘ্নতার খুন-রাঙা আত্মপ্রবঞ্চনার খেরোখাতায়। জীর্ণ, হলদে পাতায় লেপ্টে গ্যাছে কালের লিপি... আমাদের প্রস্থান নেই! পালিয়ে যাওয়ার সুযোগ নেই আরেকবার। যাপনের এক দূর্গম অন্ধকার কোণে স্মৃতিদগ্ধ হয়ে আছি নিজস্ব মৃত্যুর অপেক্ষায়।

সন্ধ্যায় নীড়ে ফেরে এক জোড়া শালিক... প্রতিদিন ভোরে চুমু খাবে বলে। আমাদের নীড় কোথায়? আমাদের দিন ও রাত? আমাদের স্বপ্নময় ধূসর আখ্যান- পুরনো সাঁটলিপি?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:২৬)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ৩৩টি মন্তব্য | ২০৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

ফারহানা এর ছবি
১ | ফারহানা [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:৩২

TOBUO JIBON SHUNDOR AR TATPORJOHIN

FARHANA


তারেক এর ছবি
১.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:৫৯

নইলে আর কীভাবে বেঁচে থাকা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


দৃশা এর ছবি
২ | দৃশা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:৩৫

এটা যদি ব্লগরব্লগর হয় তাইলে আসল ব্লগরব্লগরের মানে কি?
যাই লিখছেন অতি অতি অতি উত্তম লিখছেন... এতো কঠিন কঠিন ব্যাপার মাথায় আসে কেমনে আমি বুঝি না। আর আমি এতো অপদার্থ কেন এটাও বুঝি না। সবই কপাল !!!
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।


দৃশা এর ছবি
৩ | দৃশা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:৩৫

এটা যদি ব্লগরব্লগর হয় তাইলে আসল ব্লগরব্লগরের মানে কি?
যাই লিখছেন অতি অতি অতি উত্তম লিখছেন... এতো কঠিন কঠিন ব্যাপার মাথায় আসে কেমনে আমি বুঝি না। আর আমি এতো অপদার্থ কেন এটাও বুঝি না। সবই কপাল !!!
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।


তারেক এর ছবি
৩.১ | তারেক | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:৪৭

হা হা হা। আপনে মিয়া একটা... নিজেরে অপদার্থ কইয়া ভাব লন, না?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নজমুল আলবাব এর ছবি
৪ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১২:৩৪

আজিব, এই পোলায় দেখি মাথামুথা গরম করে ছেড়ে দেব। এত ক্ষেমতা পাইল কেমনে?

ভুল সময়ের মর্মাহত বাউল


তারেক এর ছবি
৪.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০০

শরম দ্যান ক্যান? আপনার কী ক্ষতি করছিলাম মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


কনফুসিয়াস এর ছবি
৫ | কনফুসিয়াস | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১২:৪৮

দুর্দান্ত। কী সব যে লেখে এই ছেলে!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


তারেক এর ছবি
৫.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৩

ঠিক! আমিও বুঝি না... খাইছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১০

সৌরভ এর ছবি
৬ | সৌরভ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৩:০৫

ঈর্ষণীয় ও বড্ড ভালো।
পাঁচটা তারকায় কুলোচ্ছে না।


১১

তারেক এর ছবি
৬.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৫

আমি খেয়াল করছি, আপনি আমারে সবসময় বিনা বিচারে পাঁচ তারকা দ্যান হাসি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১২

S.Azizul Rajon এর ছবি
৭ | S.Azizul Rajon (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৩:৩৫

জীবন তো একটা যুদধের ময়দান যেখানে মরার কামনা করবেন কেন...... সবকিছু মেনে নিবেন. উপদেশ নয় আবদার..........
ছোট ভাই....... রাজন


১৩

তারেক এর ছবি
৭.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৭

মেনে তো নিয়েছি রে ভাই, বেঁচে আছি তো... অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৪

রায়হান আবীর এর ছবি
৮ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৫:৩০

সচলে নিয়মিত দেখে আমোদ হচ্ছে।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!


১৫

তারেক এর ছবি
৮.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৮

ধন্যবাদ আবীর মিয়া।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৬

কীর্তিনাশা এর ছবি
৯ | কীর্তিনাশা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৫:৫৫

আপনার ব্লগর ব্লগর মন ছুঁয়ে গেল।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১৭

তারেক এর ছবি
৯.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৯

মন ছুঁতে পেরেছে জেনে ভালো লাগলো। কয়জনেরই বা ছোঁয়!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৮

স্বপ্নাহত এর ছবি
১০ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৬:৫৩

উদ্ধৃতি
সন্ধ্যায় নীড়ে ফেরে এক জোড়া শালিক... প্রতিদিন ভোরে চুমু খাবে বলে। আমাদের নীড় কোথায়? আমাদের দিন ও রাত? আমাদের স্বপ্নময় ধূসর আখ্যান- পুরনো সাঁটলিপি?

মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৯

তারেক এর ছবি
১০.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১১

স্বপ্নাহত খালি আহত হয় ক্যান!! দুঃখিত ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২০

নজরুল ইসলাম এর ছবি
১১ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৬:৫৬

আহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল


২১

তারেক এর ছবি
১১.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১১

দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২২

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১২ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২০:২৩

সন্ধ্যায় নীড়ে ফেরে এক জোড়া শালিক... প্রতিদিন ভোরে চুমু খাবে বলে।

দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৩

তারেক এর ছবি
১২.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১১

ধন্যবাদ আপনাকে হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৪

সবজান্তা এর ছবি
১৩ | সবজান্তা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২৩:২০

ব্রাদার আপনি পারেনও !! পাঁচ তারা।


অলমিতি বিস্তারেণ

২৫

তারেক এর ছবি
১৩.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১২

আপনিও পারেন ব্রাদার। কৃতজ্ঞতা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৬

অতন্দ্র প্রহরী এর ছবি
১৪ | অতন্দ্র প্রহরী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২৩:৩২

অসাধারণ! ব্লগর ব্লগর না বলে অনায়াসে কবিতা বলে চালিয়ে দিতে পারতেন, এতটাই শক্তিশালী হয়েছে লেখাটা।


২৭

তারেক এর ছবি
১৪.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১৪

ধন্যবাদ বিডিআর ভাই। কবিতা মনে হলে তো কবিতাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৮

খেকশিয়াল এর ছবি
১৫ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৫

আরে এইটা ব্লগিতা খাইছে
তারেক ভাই, দারুন লেখছেন !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


২৯

তারেক এর ছবি
১৫.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:১৫

হা হা হা। ধন্যবাদ হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


৩০

ধুসর গোধূলি এর ছবি
১৬ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৫:৪৫

- উপরের সবাই তো বলেই দিলো সব!
আমি আর কি, একটা দাবাণল জ্বালাইয়া যাই। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৩১

তারেক এর ছবি
১৬.১ | তারেক | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:৫৩

নিভাইবো কে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


৩২

পরিবর্তনশীল এর ছবি
১৭ | পরিবর্তনশীল | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১৫:০৬

কীসব যে লিখেন। মাথায় ঢোকেনা , বুকের মইধ্যে আস্তানা গাড়ে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


৩৩

তারেক এর ছবি
১৭.১ | তারেক | শুক্র, ২০০৮-০৮-২২ ০০:৫৮

ঐ অঞ্চলের মালেকারা মাইন্ড খাইলে তো বিপদে পড়বা !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন