| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
সেই কখন থেকে একটা বিমর্ষ কাক ডেকেই যাচ্ছে
মরা পেয়ারা গাছটার ডালে বসে
দীর্ঘ, দীর্ঘ স্বরে উত্তরে, দক্ষিণে
গলা কাঁপিয়ে ডেকে যাচ্ছে
পথচলতি দু'একটা পাখি জবাব দিয়ে যায়
সেও প্রত্যুত্তর করে
এখন সকাল, রাতের বৃষ্টিতে ভেজা ছাদ
সমস্ত জলীয় বাতাস ছুঁয়ে যায় তবু
কাকটা ডেকেই চলেছে
প্রেমিকের মতো?
বাবার মতো?
প্রেমিকার মতো?
মায়ের মতো?
ব্যাকুল আহ্বানের কোন মানে নেই
কেউ ফেরে না, কেউ না
হঠাৎ বৃষ্টি এলে তার ডানা ভিজে যায়
বারান্দায় আশ্রয় নিয়ে নির্নিমেষ বৃষ্টি দেখা
বিষণ্ণ কালো কাক... আমার বারান্দায়
২
কাউয়া জিনিসটা আমি দুই চোক্ষে দেখতে পারি না। কাউয়া বিমর্ষ হোক আর উৎফুল্ল হোক দেখলেই ইচ্ছা করে থাবড়া দিয়া দাঁত(যদিও নাই)ফালাই দেই। এজন্য কাক নিয়া কোন কিছু আমার ভাল লাগে না।
কেন যে কাক আপনাদের এতো ফ্রিয়...একটা বেদ্দপ প্রানী।
----------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
৩
কাউয়া বিমর্ষ হোক আর উৎফুল্ল হোক দেখলেই ইচ্ছা করে থাবড়া দিয়া দাঁত(যদিও নাই)ফালাই দেই।
কেন যে কাক আপনাদের এতো ফ্রিয়...একটা বেদ্দপ প্রানী।
![]()
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
৪
তারেক ভাই, খুব ভালো লাগল। পাখিকুলের সবচেয়ে কুশ্রী এবং অবহেলিত এই কাক নিয়ে লেখার জন্য আপনাকে সাধুবাদ ![]()
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
৫
JODIO ROJONI POHALO TOBUO.......
৬
VALOBESHE SHOKHI NIRVRITE JOTONE.....
৭
তুিম
৮
আপ্নের লেখা আমার ফেভারিটগুলার মইধ্যে রাইখ্যা দিলাম। মারহাবা হইছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
৯
আহা! ![]()
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
১০
চমৎকার!
শেষ প্যারাটা দারুণ লাগলো।
১১
পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ভাল থাকুন সবাই ![]()
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
১২
হুমম...
১
ঋজু ও সাবলীল।
দারুণ লাগলো!