ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৮ | অতিথি ৯৪
অনলাইনে সর্বাধিক সদস্য ৫২২, সময় বুধ, ২০০৮-১২-৩১ ১৬:১৯

দেহমন


ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৯| আসন: চক্রাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৯-০১-০৭ ২৩:৩৫)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
ইয়োগা-অর্ধচক্রাসন

# অর্ধ-চক্রাসন (Ardha-Chakrasana)
আসন অবস্থায় দেহটিকে অর্ধ-চক্রের মত দেখায় বলে আসনটির নাম হয়েছে অর্ধ-চক্রাসন।

পদ্ধতি:
সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। এখন পা দু’টো একটু ফাঁক করে হাঁটুর কাছ থেকে ভেঙে গোড়ালিদ্বয় পাছার কাছে রাখুন। হাত দু’টো কনুইয়ের কাছ থেকে ভেঙে হাতের তালু উপুড় করে দু’পাশে মাটিতে রাখুন। এবার হাত ও পায়ের উপর জোর দিয়ে মাথা, পিঠ ও কোমর সাধ্যমতো উ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৮| আসন: হলাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২০০৯-০১-০৪ ০১:০৪)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
হলাসন

আসন অবস্থায় দেহকে অনেকটা হল বা লাঙ্গলের মতো দেখায় বলে এই আসনটির নাম হলাসন (Halasana)|

পদ্ধতি:
পা জোড়া করে হাত দু’টো শরীরের দু’পাশে লম্বাভাবে মেলে রেখে সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। হাতের চেটো মাটির দিকে থাকবে। এবার হাতের উপর ভর দিয়ে পা দু’টো জোড়া ও সোজা অবস্থায় উপরে তুলুন এবং মাথার পেছনে যতদূর সম্ভব দূরে মেঝেতে নামিয়ে আনুন। শুধু পায়ের পাতার উপরের দিক ও আঙুল মেঝেতে লাগবে। থুতনিটা বুক ও কণ্ঠ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৭| আসন: সর্বাঙ্গাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১২-১০ ২৩:০৬)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
এক পদ সর্বাঙ্গাসন

এ আসন অভ্যাসে শরীরের সব অংশের উপর কম-বেশি প্রভাব পড়ে, তাই আসনটির নাম সর্বাঙ্গাসন (Sarvangasana)|

পদ্ধতি:
সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। পা দু’টো জোড়া থাকবে এবং পায়ের আঙুলগুলো উপর দিকে থাকবে। হাত দু’টো পাঁজরের দু’পাশে মাটিতে রাখুন। এখন হাতের উপর ভর দিয়ে পা দু’টো জোড়া ও সোজা অবস্থায় যতদূর পারেন উপরে তুলুন। এবার হাত দু’টো কনুইয়ের কাছ থেকে ভেঙে কোমরের দু’পাশে ধরুন এবং কনুইয়ের উপরে জোর দিয়ে কোমর ও প...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৬| আসন: ধনুরাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-১২-০৬ ১১:০৬)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
ধনুরাসন

আসন অবস্থায় দেহটা অনেকটা ধনুকের মতো দেখায় বলে আসনটির নাম ধনুরাসন (Dhanurasana)|

পদ্ধতি:
সটান উপুড় হয়ে শুয়ে পড়ুন। পা দু’টো হাঁটুর কাছ থেকে ভেঙে পায়ের পাতা যতদূর সম্ভব পিঠের উপর নিয়ে আসুন। এবার হাত দু’টো পেছনদিকে ঘুরিয়ে নিয়ে দু’হাত দিয়ে দু’পায়ের ঠিক গোড়ালির উপরে শক্ত করে ধরুন এবং পা দু’টো যতদূর সম্ভব মাথার দিকে টেনে আনুন। বুক, হাঁটু ও উরু মেঝে থেকে উঠে আসবে। শুধু পেট ও তলপেট মেঝেতে থাকবে...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৫| আসন: শশঙ্গাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-১১-২৯ ১২:৩৮)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

আসন অবস্থায় দেহকে অনেকটা শশকের মতো দেখায় বলে আসনটির নাম শশঙ্গাসন (Shashankasana)।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে গোড়ালির উপর পাছা রেখে অনেকটা বজ্রাসনের মতো করে বসুন। এবার পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মাটিতে রেখে শরীরের উপরাংশ নিচু করে মাথা হাঁটুর সামনে মাটিতে রাখুন। হাঁটু দু’টো জোড়া থাকবে এবং কপাল হাঁটুর সঙ্গে লেগে থাকবে। এখন দু’হাত দিয়ে দু’পায়ের গোড়ালি ধরুন। হাত দু’টো সোজা থা...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৪| আসন: পদ-হস্তাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-২৬ ২০:৩৭)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
পদহস্তাসন

পায়ের সাথে হাতকেও স্থাপন করা হয় বলেই এই আসনকে পদ-হস্তাসন (Pada-hastasana) বলে।

পদ্ধতি:
পা দু’টো জোড়া করে এবং হাত দু’টো মাথার উপরে তুলে সোজা হয়ে দাঁড়ান। এবার পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা রেখে দেহের উপরাংশ নিচু করে দু’হাত দিয়ে পায়ের গোড়ালির ঠিক উপরে ধরুন বা পায়ের সামনে অথবা পাশে হাত দু’হাতের চেটো উপুড় করে মেঝেতে স্থাপন করুন। মাথা হাঁটুতে এবং বুক ও পেট উরুর সঙ্গে লাগাতে চেষ্টা করুন। ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৩| আসন: উষ্ট্র্রাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১১-২১ ২১:৪২)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
উষ্ট্রাসন

আসন অবস্থায় দেহের মধ্যভাগ উঁচু হয়ে অনেকটা উটের মতো দেখায় বলে এ আসনটিকে উষ্ট্রাসন (Ushtrasana) বলা হয়।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে হাঁটুর উপর ভর রেখে শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত পায়ের নিম্নাংশ মাটির সঙ্গে লেগে থাকবে। এবার দু’হাত দিয়ে দু’পায়ের গোড়ালি অথবা গোড়ালির ঠিক উপরে ধরুন। এখন বুক ও পেট যতোটা সম্ভব উপরদিকে এবং মাথা পেছনদিকে বাঁকিয়ে ধনুকের মতো ক...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১২| আসন: পশ্চিমোত্থানাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ২৩:২৫)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
পশ্চিমোত্থানাসন

এই আসনে শরীরের পেছনদিকে বেশি ব্যায়াম হয় বলে আসনটির নাম পশ্চিমোত্থানাসন (Paschimottanasana)| আর তা ভিন্ন ভিন্ন ভঙ্গিতে অনুশীলনেরও একাধিক পদ্ধতি রয়েছে।

# পশ্চিমোত্থানাসন (ক)
পদ্ধতি:
সামনে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এবার কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে ডান হাত দিয়ে ডান পায়ের এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। এখন আরো নিচু হয়ে পেট উরুর সঙ্গে ও কপাল হাঁটুর সঙ্গে লাগান। দু’ কনুই পায়ের দু’প...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১১। আসন: বজ্রাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১১-১৪ ০০:০৮)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
বজ্রাসন

(১) বজ্রাসন (Vajrasana)

যোগশান্ত্র অনুযায়ী আসনটি অভ্যাসে দেহের নিম্নাংশ বজ্রের মতো দৃঢ় হয়, তাই এ আসনের নাম বজ্রাসন ।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পা দু’টো পেছনদিকে মুড়ে শিরদাঁড়া সোজা করে বসুন। হাতের চেটো উপুড় করে দু’ জানুর উপর রাখুন। পাছা গোড়ালির উপর থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সহজভাবে যতক্ষণ পারা যায় ঐ অবস্থায় বসুন। প্রথম দু’একদিন একটু অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে। একবারে বেশিক...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১০। আসন: পদ্মাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ২১:২৯)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
পদ্মাসন

ইয়োগা চর্চায় বহুল ব্যবহৃত এ আসনটিকে দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো মনে হয় বলে একে পদ্মাসন (Padmasana) বলা হয়। সব্জির মধ্যে আলু যেমন সকল কাজের কাজী, সব কিছুতেই মানিয়ে যায়, তেমনি যোগ-ব্যায়ামের যে কোন আসনের সাথে জুড়ে যাবার প্রয়োগযোগ্যতার কারণে লব্ধ জনপ্রিয়তার সাথে সাথে এই রহস্যময় পদ্মাসন চর্চায় বহু বৈচিত্র্যও লক্ষ্য করা যায়।
পদ্মাসন মূলতঃ তিন প্রকার: মুক্ত-পদ্মাসন, বদ্ধ-পদ্মাসন ও উ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৯। আসন: পবন-মুক্তাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২০০৮-১১-০৯ ২১:৩৫)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
পবনমুক্তাসন

পেটের আবদ্ধ বায়ুকে মুক্ত করে দেয় বলেই এই আসনটির নাম পবন-মুক্তাসন (Pavana-muktasana)।

পদ্ধতি:
সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার ডান পা উঁচু করে হাঁটু ভেঙে দু’হাত দিয়ে ঐ হাঁটু ধরে ডান বুকে চেপে ধরুন। ২০ সেঃ থেকে ৩০ সেঃ ঐ অবস্থায় রাখুন। তারপর হাত আলগা করে ডান পা পূর্বাবস্থায় ফিরিয়ে নিন। এবার বাঁ পা ঐ একইভাবে নিয়ে এসে বাঁ বুকের উপর চেপে ধরুন। এবং একই সময় পরে বাঁ পা ফিরিয়ে নিন। তারপর দু’হাঁটু একসঙ্গে ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৮। আসন: শবাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১১-০৩ ০০:১১)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

ইয়োগা চর্চাকারীমাত্রই জানেন যে, যোগাসনের মধ্যে সবচেয়ে কঠিন ও দুর্বোধ্য আসন হচ্ছে শবাসন (Shavasana)। অথচ মজার বিষয় হলো, এই শবাসনকেই অনেকে অত্যন্ত সহজ একটি আসনাবস্থা হিসেবে ধারণা করে নিতে কেন যে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা বোধগম্য নয়।

যোগ-কুশলীদের মতে আসন অভ্যাসের প্রতি পর্যায়ে একবার করে ২০সেঃ থেকে ৩০সেঃ শবাসনে বিশ্রাম নিতে হবে।ইয়োগার কোন একটি আসন বার কয়েক সম্পূর্ণ অভ্যাসের পর পরই ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৭ । তবে শুরু হোক।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১০-৩১ ২৩:০২)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
ইয়োগাশীলন

ঔষধ খেলেই রোগ নিরাময় হয় না, সঙ্গে কিছু নিয়ম-নিষেধও মানতে হয়। তেমনি শুধু যোগ-ব্যায়াম অভ্যাস করলেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না, কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় বৈ কি। নিয়মিত যোগ-ব্যায়াম অভ্যাসে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কিন্তু সাথে চাই পরিমিত ও যতদূর সম্ভব নিয়মিত আহার, বিশ্রাম, সংযম, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস, অটুট মনোবল ও একাগ্রত...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৬। অন্য ব্যায়ামের সাথে ইয়োগার পার্থক্য কী ?

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-৩০ ০০:৩৮)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

অন্যান্য ব্যায়ামের (Physical Exercise) সাথে যোগ-ব্যায়ামের (Yoga) পার্থক্য কোথায় ? এর সঠিক উত্তর পেতে হলে ব্যায়ামের উদ্দেশ্য কী, এবং সুস্বাস্থ্য বলতে কী বোঝায় তার উপর এক...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৫ । অনুশীলনের ভিত্তি।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১০-২৭ ২৩:০০)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

একজন ইয়োগা চর্চাকারীকে তাঁর দেহ-মনের সুস্থতা ও উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে দুটো পর্যায়ে অনুশীলনের প্রস্তুতি নিতে হয়। একটি হচ্ছে তাত্ত্বিক বা ভাবগত পর্য...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে । ০৪ । আধ্যাত্ম দর্শন থেকে প্রায়োগিক দর্শন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-২৩ ২১:০৭)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

হিন্দুশাস্ত্রীয় নীতিগ্রন্থ ‘শ্রীমদ্ভাগবত গীতা’র জ্ঞানযোগে উল্লেখ রয়েছে, ‘ঈশ্বর ভক্তের চোখে সাকার, জ্ঞানীর চোখে নিরাকার।’ একটু খেয়াল করলেই দেখা যাব...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে । ০৩ । পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-১০-১৮ ০৩:৪৩)
ক্যাটেগরী: | | | | | | |
রণদীপম বসু এর ছবি

আগেই বলা হয়েছে, ইয়োগা শাস্ত্রে The eight limbs of Patanjali বা ‘পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ’গুলো হচ্ছে- ওঁম (Yama), নিয়ম (Niyama), আসন (Asana), প্রাণায়াম (Pranayama), প্রত্যাহার (Pratyahara), ধারণ (Dharana), ধ্যান (D...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে । ০২ । ইয়োগা কী ?

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-১৬ ০১:০৪)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

‘শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম’- এর পথ হলো সুপ্রাচীন ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের আধ্যাত্ম দর্শনের অন্তর্ভূক্ত যোগশাস্ত্রের একটি বিশেষ পথ। যাকে হঠযোগ বলা ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে । ০১ । ভণিতা

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১০-১৩ ২০:৫৯)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

[এটা কোন মৌলিক লেখা নয়। ভোঁতা বুদ্ধিতে গুরুত্ব বিবেচনায় অতিআবশ্যক মনে করছি শুধু ]
(০১)
চোখ ফেরালেই ইদানিং সুদেহী মানুষের অভাববোধ ভয়ানক পীড়া দিয়ে উঠে। ত...



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন