ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

স্বাধীনতার সাথে এক পলকের দেখা


লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ২০০৮-০৬-০৯ ১৩:২৩)
ক্যাটেগরী:

স্বাধীনতার সাথে হঠাৎই দেখা,
এক টুকরো শুকনো রুটি হাতে দাঁড়ানো-
মোড়ের মাথার সেই,
আলীশান প্রাসাদ ঘেসে-
বাঁ'পাশের ঘিন্জি বস্তির,
ছেড়া চটের বস্তির মলিন আড়ালে।

গন্ধশরীর একাত্তুরের বারুদ,
সামান্য হলেও প্রতিবাদী।
সীমানাহীন সীমান্তের জল ছুঁলেও
কিঞ্চিত বেঁচে আছে এখনও
কোন এক লজ্জাহীন মানুষ!
বাবাকে মনে পড়ে, স্বাধীনতার মতোই।
দেশ আমার, মার কথাও ভাবি বারবার..
তাই পেছোনোর দল ছেড়ে
উচ্ছিষ্ট সময়কে মাড়িয়েই
এগিয়ে গেলাম নিদারুন সাহসে।

আমি এগোলাম-
স্বাধীনতা পালালো কোন এক
অস্পৃশ্য লজ্জায়, নাকি অভিমানে..
তাই গলিতে গলিতে হাহাকার!
যদিও জানি
মানুষের সামনেই লজ্জা মানুষের
পশুদের সামনে নয়!


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তীরন্দাজ (তারিখ: সোম, ২০০৮-০৬-০৯ ১৩:২৩)
উদ্ধৃতি | তীরন্দাজ এর ব্লগ | ১১টি মন্তব্য | ২১৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তীরন্দাজ. Sachalayatan.com can not be held responsible.

নুরুজ্জামান মানিক এর ছবি
১ | নুরুজ্জামান মানিক | সোম, ২০০৮-০৬-০৯ ১৪:১৫

দুর্দান্ত ।


রায়হান আবীর এর ছবি
২ | রায়হান আবীর | সোম, ২০০৮-০৬-০৯ ১৪:১৯

দারুনz...পাঁচ দিলাম।

---------------------------------


তীরন্দাজ এর ছবি
২.১ | তীরন্দাজ | সোম, ২০০৮-০৬-০৯ ১৫:১৮

ধন্যবাদ আপনাকে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


স্পর্শ এর ছবি
৩ | স্পর্শ | সোম, ২০০৮-০৬-০৯ ১৫:০৭

ভাল লাগলো!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


পুতুল এর ছবি
৪ | পুতুল | সোম, ২০০৮-০৬-০৯ ১৫:৫৯

"মানুষের সামনেই লজ্জা মানুষের
পশুদের সামনে নয়!"

কঠিন সত্য গুরু!
**********************
কাঁশ বনের বাঘ


তীরন্দাজ এর ছবি
৪.১ | তীরন্দাজ | সোম, ২০০৮-০৬-০৯ ১৭:২০

অনেক ধন্যবাদ পুতুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


অতিথি লেখক এর ছবি
৫ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৬-০৯ ১৬:৩৯

ভালো হয়েছে। তবে তীরন্দাজের গল্প মিস করছি খুব।
কীর্তিনাশা


তীরন্দাজ এর ছবি
৫.১ | তীরন্দাজ | সোম, ২০০৮-০৬-০৯ ১৭:১৯

কীর্তিনাশা! ধন্যবাদ! আপাতত: সময়াভাবে একটু খরা চলছে গল্পের!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


ঝরাপাতা এর ছবি
৬ | ঝরাপাতা | সোম, ২০০৮-০৬-০৯ ১৮:০০

অসাধারণ। এবার একেবারে সহজ-সরল মর্মস্পর্শী শব্দমালায়।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


১০

রণদীপম বসু এর ছবি
৭ | রণদীপম বসু | সোম, ২০০৮-০৬-০৯ ২৩:০৬

উদ্ধৃতি
স্বাধীনতা পালালো কোন এক
অস্পৃশ্য লজ্জায়, নাকি অভিমানে..
তাই গলিতে গলিতে হাহাকার!
যদিও জানি
মানুষের সামনেই লজ্জা মানুষের
পশুদের সামনে নয়!

বড়ো সহজভাবে কঠিন কথাটা বলে ফেললেন !
ধন্যবাদ।


১১

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৮ | সৈয়দ আখতারুজ্জামান | মঙ্গল, ২০০৮-০৬-১০ ১৩:০৭

তুখোড় হয়েছে তীরুদা।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন