নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ফেসবুক শিরোনাম


লিখেছেন রাবাব (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০১:২৩)
ক্যাটেগরী: |

ফেসবুকের কথা নতুন করে বলার নেই। শুরুতে শুধুমাত্র হাভার্ড গ্র্যাজুয়েটদের জন্যে খোলা হলেও দু'বছর বা ততোধিক হল এটি সব দেশের বিশ্ববিদ্যালয়ের জন্যে খুলে দেয়া হয়েছে। স্বীকার করতে দ্বিধা নেই, ফেসবুক খুবই এডিকটিভ। দিনের অনেকটুকু সময় আমরা অনেকেই কাটাই ফেসবুকে। এর ভালো বা মন্দ দিকগুলো নিয়ে অনেক কিছুই আলোচনার আছে। তবে এই মুহূর্তে এই আর্টিকেলটি পড়ে বেশ মজা তো পেলাম-ই সাথে সঙ্কিতও হলাম। ইদানিং ঢাকাতেও কতিপয় মাল্টিন্যাশনাল টেলিকম কোম্পানিতে ফেসবুকিং নিশিদ্ধ করেছে।

লিন্ক:
http://www.lifehack.org/articles/management/how-to-avoid-getting-fired-by-facebook.html


গড় রেটিং
( ভোট)
লিখেছেন রাবাব (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০১:২৩)
উদ্ধৃতি | রাবাব এর ব্লগ | ১৬টি মন্তব্য | ৩৪২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রাবাব. Sachalayatan.com can not be held responsible.

অয়ন এর ছবি
১ | অয়ন | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০১:৩৮

ফানওয়াল, সুপারওয়ালের মতো পেইন জিনিস আর নাই। নতুন পেইন হলো rocku


রাবাব এর ছবি
১.১ | রাবাব | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০১:৪১

রকইউ জানি না তবে দত্যি-দানো, ভূত- ভ্যাম্প্যায়ার দারূণ ভুগিয়েছে।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.


ফারুক হাসান এর ছবি
২ | ফারুক হাসান | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০১:৫০

ফেসবুকের হ্যাপা নিয়ে লিখেছিলাম এখানে
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।


রাবাব এর ছবি
২.১ | রাবাব | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০২:০৫

ওহ জিসাস! আমার মনের সব কথা দেখি কইয়া দিছেন।:-D

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.


দিগন্ত এর ছবি
৩ | দিগন্ত | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০২:০৯

আমাদের এখানে অধিকাংশ কোম্পানীতে অরকুট ব্যানড। শুধু অরকুট বললে ভুল হবে, অনেক কোম্পানীতে ইয়াহু-হটমেল অবধি ব্যানড - সবই প্রোডাক্টিভিটির স্বার্থে।


সবজান্তা এর ছবি
৪ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০২:১৯

ঢাকায় সদ্যাগত একটি বহুজাগতিক মুঠোফোন প্রতিষ্ঠাণে ফেসবুক ব্যানড। সেখানে, দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শুধুমাত্র ফেসবুক খোলা থাকে ! ৩টা বাজলেই অনেক চাকুরীজীবিরা হুমড়ি খেয়ে পড়েন !

ভারতে অবশ্য অরকুটের ব্যাপক দাপট মনে হয়েছে। এবার তো দেশ পূজা সংখ্যাতেও একটি উপন্যাসে অরকুটের বিশদ কথা বলা হয়েছে।

রাবাব লেখাটা গরম হৈছে। তয় টাইমিং একটু উলটা পালটা হৈছে, কয়দিন আগেই এইডি নিয়া আমরা মুখে ফেনা তুলছি।

কই বাত নাহি ! এইসব কথা বার বার শুনোন যায়। তুমি টেনশন নিও না।
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ


দিগন্ত এর ছবি
৪.১ | দিগন্ত | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০২:২৯

ভারত আর ব্রাজিলে চলে অরকুট। আমি আমার অরকুটপ্রীতি নিয়ে লিখেছিলাম কিছুদিন আগেই। এই লেখাটা দেখে সেটা মনে পড়ে গেল।


রাবাব এর ছবি
৪.১.১ | রাবাব | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০২:৩৭

হ্যা, এক সময় অর্কুটে প্রচুর ভারতীয়, ব্রাজিলিয়ান এবং ইরানি দেখা যেত। বেশ কিছু ছোট্ট ছোট্ট দেশের প্রচুর ইউজার দেখা যেত। এই মুহূর্তে মনে পড়ছে এস্তনিয়ার কথা।

.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৫ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০২:৫৪

আমার সৌভাগ্য, আমি ফেসবুকসেবী নই চোখ টিপি


১০

হাসিব এর ছবি
৬ | হাসিব | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ০৩:৩১

মেজাজ বহুত বিলা হবার পর একটা লেখা নামাইছিলাম । এখন কোন কথা না বলে ঘ্যাচাং মারি ।


১১

মুজিব মেহদী এর ছবি
৭ | মুজিব মেহদী | বিষ্যুদ, ২০০৮-০১-১৭ ২২:১১

ফেসবুক এমন অদ্ভুত এক যন্ত্রণাগাছ, যার ডালপালা ছাঁটাই করলেও কেউ পুরো গাছটা কাটতে পারেন না, কাটতে চান না বলে।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী -সেলিম আল দীন


১২

সামি এর ছবি
৮ | সামি (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০১-১৮ ০৮:৩৯

কে যেন একদিন এই নতুন জিনিসটার খোঁজ দিয়া গেল।

হেটবুক


১৩

সুবিনয় মুস্তফী এর ছবি
৯ | সুবিনয় মুস্তফী | বিষ্যুদ, ২০০৮-০১-২৪ ০২:৩২

শেষমেষ নকল প্রোফাইল-ও দেখলাম একটা। ফেসবুকে একটা "সুবিনয় মুস্তফী"-রে পাওয়া গেছে, সেই ভাইসাব দেখি আবার কয়েকজনরে add করছে - দিগন্ত, আরিফ জেবতিক, মুজিব মেহদী ইত্যাদি। এই ব্যাটা আর যেই হোক, আমি না! কারন আমার প্রোফাইল আমার নিজের নামে!!! নীল আইকন সহ "Subinoy Mustafi" নামে কাউরে দেখলে বুঝবেন বানোয়াট প্রোফাইল।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর


১৪

ইশতিয়াক রউফ এর ছবি
৯.১ | ইশতিয়াক রউফ | বিষ্যুদ, ২০০৮-০১-২৪ ০২:৪৪

ছদ্মনাম দুর্বিপাক!


১৫

রাবাব এর ছবি
৯.২ | রাবাব | শনি, ২০০৮-০১-২৬ ২৩:৫৬

বলেন কি!


১৬

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | শনি, ২০০৮-০১-২৬ ২১:৩৫

অ্যাপলিকেশন এর অত্যাচার বাদ দিলে ফেইসবুক বেশ পরিচ্ছন্ন একটি সোশ্যাল কমিউনিটি। একটু বুঝে শুনে ব্যবহার করতে পারলে ৯০% ঝামেলার হাত থেকে বাঁচা যায়। অরকুট, হাইফাইভ এর চেয়ে ফেইসবুক আনেক ভালো।

দুঃখজনক; আমাদের অফিসে ইহা সম্পূর্ণরুপে ব্যানড

-ইশতিয়াক


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন