রশিদ কাজে যাওয়ার জন্যে তৈরি হয়ে নিচে নেমে আসছিলো। সিঁড়ি থেকেই জিজ্ঞেস করে, কে ফোন করছিলো রে, আসাদ?
চোখে একটাও বাড়তি পলক না ফেলে এবং এক মুহূর্ত না ভেবে আসাদ গল্প বানিয়ে ফেলতে পারে। এই দক্ষতাও তাকে অর্জন করতে হয়েছে। নিজের দরকারে। রশিদকে জানায়, আমার ম্যানেজারে কল করছিলো, আজ কাজে যাইতেছি কি না জানতে।
"আপনি জনগণের প্রতিনিধি, আপনি আগে যাবেন।"
"না, আপনি সরকারের প্রতিনিধি, আপনি আগে।"