Archive

May 20th, 2013

মহাভারতে তিন রাজনৈতিক নারী। ৩। দ্রৌপদী। পর্ব ৫ [ঘটোৎকচ ৩]

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগস্ত মুনির আশ্রম আর ভৃগুতীর্থ দেইখা বধূসরা-নন্দা-অপরনন্দা নদী পার হইয়া ঋষভকূট পর্বত ডিঙাইয়া কৌশিক নদীর তীরে বিশ্বামিত্রের আশ্রম পরিদর্শন কইরা যুধিষ্ঠিরের তীর্থযাত্রীদল আইসা উপস্থিত হয় মহেন্দ্র পর্বতে মহর্ষি লড়াকু পরশুরামের ডেরায়। এই ভ্রমণের গাইড ভবঘুরে মুনি লোমশ আর মালপত্র বহনের কামে আছে হিড়িম্বার পোলা ঘটোৎকচ। দলের বাকিরা তীর্থযাত্রী- যুধিষ্ঠির ভীম নকুল সহদেব দ্রৌপদী পুরোহিত ধৌম্য আর বহু অনুচর ব্


May 19th

অতঃপর : একটি না হয়ে উঠা প্রেম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
ফোনের রিং বেজে উঠার সাথে সাথেই রিসিভ করলো আবির । কিন্তু ওইপাশ থেকে অভিমানের সুরে ভেসে আসলো প্রশ্ন ?

তুমি ফোন ধরতে দেরি করলে কেন ?

প্রশ্ন শুনে আবির একটুও বিচলিত না হয়ে স্বাভাবিক ভাবেই উত্তর দেয় । কোথায় দেরি করলাম , সাথে সাথেই তো ধরলাম ।

কে শোনে কার কথা , সপ্তর্ষি এবার মনে হয় আরও রেগে গেল ।


চিকিৎসক না হয়ে পোশাক শ্রমিক হলেও ভালো হতো

শামীমা রিমা এর ছবি
লিখেছেন শামীমা রিমা [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অতি ভদ্র আর আত্মকেন্দ্রিক হিসেবে আমাদের চিকিৎসক সম্প্রদায়ের সুনাম গগনচুম্বী !


বাংলাদেশ মানে প্রতিবার আপনি, আমি, আমরা সবাই মিলে বাংলাদেশ

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]আমরা নিমেষেই রুখে দাঁড়াতে পারি, প্রাকৃতিক দুর্যোগ এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর ইতিহাস সুপ্রাচীন কিন্তু মনুষ্য-সৃষ্ট দুর্যোগে সে বরাবর পরাভূত হয়েছে কিন্তু কোন বার প্রকৃতপক্ষে পরাজিত নয়। এই গাঙ্গেয় অববাহিকায় মনুষ্য-বসতি যখন থেকে শুরু হয়েছে তখন পৃথিবীর মানচিত্র আজকের মত ছিলনা; তখনও প্রকৃতি’কে শাসন করায় মানুষের এতোটা সক্ষমতা তৈরি হয়নি -- তবু এখানে ধীরে ধীরে বসতি বেড়েছে, স্থির সং


ধাঁধার খেলা

ঈয়াসীন এর ছবি
লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের পাড়ার সোবহান সাহেব একবার হজে গেলেন। ফিরে আসবার পর তিনি বহু হিতকর কর্মে নিজেকে নিমজ্জিত করলেন, পাড়ার টিনশেড মসজিদটি পাকা করে দিলেন, এলাকায় সবাই মধ্যবিত্ত বিধায় সাহায্য করবার জন্যে গরীব দুখী খুঁজে পেলেন না বটে; কিন্ত প্রতি জুম্মাবারে নামায শেষে তাঁর দান খয়রাত এলাকাবাসীর দৃষ্টি এড়ালো না। বছর ঘুরে কোরবানি ঈদ এলে পেল্লাই সাইজের আটটি গরু জবেহ দিয়ে মহল্লার বাড়ী বাড়ী গোশত পাঠালেন। আরো কয়ে


যে স্বাধীনতা সবার উপরে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেউ যদি দেবতাদের অপমান করে থাকে, দেবতারাই তার ব্যবস্থা করুক। - রোমান সম্রাট তিবেরিয়াস (খ্রীঃ ১৪-৩৭)

সাম্প্রতিক সময়ের সবচেয়ে অবাক করা ব্যাপারগুলোর একটি হল, অন্য ধর্মের প্রতি আমাদের হুজুর সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভালবাসা! যেমন, সেদিন এক ধর্মীয় নেতার মুখে শুনলাম, "এই নাস্তিক ব্লগারদের হাতে এমনকি হিন্দু বা খ্রিস্টান ধর্মও নিরাপদ না, এরা সব ধর্মের প্রবর্তকদের নিয়ে কটাক্ষ করে।''


জ্যোৎস্নারাতের ড্রইং খাতা

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ৬:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জ্যোৎস্নারাতের ড্রইং খাতায় ফেলে আসি আমার নীল পালকের পাখিদের। আরো ফেলে আসি লালচে-বাদামী ভুলভ্রান্তির বিষাদ-দাগ, সাদা হয়ে নামা তুমুল বৃষ্টির ঝরোখার ওপারে হারিয়ে যাক ওরা। অবিশ্রান্ত বর্ষণে ধুয়ে যাক, ধুয়ে যাক ওদের সবকটি আঁচড়।


দুর্যোগ ঝুঁকি প্রশমন ও মানবিক সহায়তা- যেখানে বাংলাদেশ অনেকের তুলনায় অধিক সক্ষম

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুরুতেই সাইক্লোন সিডর (২০০৭) ও সাইক্লোন নার্গিসের (২০০৮) মাত্রা ও ক্ষয়ক্ষতির তুলুনামূলক চিত্রটিতে একটু চোখ বুলিয়ে নিন পাঠক।


প্রথম আলোর জনমত জরিপঃ জামাতের ‘অভিনব’ রক্ষাকবচ...?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘তত্ত্বাবধায়ক সরকার চায় ৯০% মানুষ।’