ঢাকায় গিয়ে পুরোনো স্মৃতি হাতড়ে বেড়াতাম আর ছবি তুলতাম সুযোগমতো। তারই খানিকটা প্রকাশ হতো ঢাকার চিঠি সিরিজে। ঢাকা ছাড়ার আগে মন ভার হয়ে গেল, দিলাম লেখা বন্ধ করে। ফলে অনেকগুলো গল্প আর করা হল না..
এতোদিন পরে আর ঢাকার চিঠি লেখার মানে হয় না। তারচে' বরং শুনাই ছবির গল্প
নীলক্ষেতের তেহারীর দোকান (ইনসেটে বিখ্যাত সেই তেহারী)এই তেহারী একসময় ১২টাকা ছিল, ছাত্রজীবন গেছে এসব খেয়ে। এখন ৩০টাকা প্লেট!
গুলশানে রাস্তার পাশে গরমাগরম সিঙ্গারার দোকানগুলশান ভ্রমন শেষে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার কেবল নামছে। নরম করে শীত পড়তে শুরু করেছে। বেঞ্চিতে বসে দু'কাপ চা আর পাঁচটা সিঙ্গারা খেতে খেতে মনটা বিষন্ন হয়ে গেল
ধানমন্ডীর চটপটিওয়ালাআগে ধানমন্ডীর যেখানে গ্রিনলেজ ব্যাংক ছিলো (৫ নম্বরের উল্টোদিকে) সেখানে হলেই দুনিয়ার সেরা চটপটির মেলা বসতো। এবার গিয়ে মহুয়া চটপটি ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি...
ইসলামিক টিভিতে বিজ্ঞাপন দেখানোর আগে যে নোটিশটা দেওয়া হয়...
গুলশানে জায়ান্ট ডিসপ্লে স্ক্রীনে জঙ্গিদের সন্ধান চেয়ে প্রচারিত বিজ্ঞাপন
বেনজীর ভুট্টো হত্যা বিষয়ক আলোচনা অনুষ্ঠানবায়ের ভদ্রলোক স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক কর্মী, ডানের ভদ্রলোক বহুজাতিক ব্যাংকের শীর্ষকর্তা। কে যে কখন সুশীল হয়ে যায় বলা কঠিন!
জনৈকা সংবাদপাঠিকাখবরবিষয়ক অনুষ্ঠান দেশে ব্যপক জনপ্রিয় 
মাসকোসুজ সিগন্যালে (হাতিরপুল) জ্যামিতিক পশুর (ঈদ) বাজার
মানিক স্যারেরা এখনও বেঁচে আছেন!
পুনশ্চ: আমাদের গাড়িতে আর যৌথবাহিনী টাস্কফোর্সের গাড়িতে গুঁতো লেগে আমার কঠিন ছ্যাচা খাবার গল্পটাও বলা হল না 
মন্তব্য
ই হক কোচিং সেন্টার নাই এখন?
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
ছবিগুলো জটিল হয়েছে। আজকাল মনে হয় লেখার চেয়ে ছবি আর ভিডিও বেশী শক্তিশালী। চাপাবাজির সুযোগ কম বলেই।
তবে গল্প ছাড়েন, বহুদিন গল্প শুনি না...পড়ি না....
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
ছ্যাঁচা খাওয়ার গল্প নিজের মুখে না বলাই ভালো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বহুজাতিক ব্যাংকের ব্যাটার নাম মামুনুর রশীদ - এক কালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জাদরেল ব্যাংকার, বর্তমানে সিটিগ্রুপ বাংলাদেশের বড় হুজুর। এই লোক বেনজীরের উপরে টকশোতে কি বলতে পারে, সেইটাই জানার ইচ্ছা হইতেছে...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ছবিগুলা দারুন হইছে।
গল্পটা শোনার খুব ইচ্ছা হইতাছে।
আপনেরা এত বড় ফটুক কেমনে দেন? আমার গুলাতো দেখি মাইক্রোস্কোপিক হয়ে যায়।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হিমু ভাই বা ধুগোয় আসার আগেই কইয়া ফালাই,
সংবাদ পাঠিকা সেইরম!
সুবহানাল্লাহ।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ইসলামী টিভির দুঃখে
আমার মন ভেঙে
চুরমার হয়ে যাচ্ছে!!!!!
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সুপারগ্লু পাঠাব নাকিরে?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমি সংবাদের চেয়ে পাঠিকা দেখে খুশ!!
ছবিগুলো সেই রকম জাঝা
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সংবাদপাঠিকা আমার প্রাক্তন ক্লাসমেট
মামুন রশীদ ভালো ব্যাংকার হতে পারেন কিন্তু পাকিস্তানের রাজনীতি নিয়ে তার কি বলার থাকতে পারে আমিও বুঝলাম না। বনে কি বাঘের অভাব?
এইটা কি সেই অংকের জাঁদরেল মানিক স্যার? এখন আবার ইংরেজি না কিসের যেন মানিক স্যার একজন বের হয়েছেন।
.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.
মাশীদাপু, কৈ গেলা?
আবার লিখবো হয়তো কোন দিন
ইয়ে মানে, ওনাকে কোন চ্যানেলে দেখা যায়? কোন এসএনএস এ উনি বিচরণ করেন?
আবার লিখবো হয়তো কোন দিন
সংবাদপাঠিকার সবকিছু অরূপের তোলা বাজে ছবি দেখে আঁচ করা গেলো না। তবে আমার টারজানার কাছে কিছুই না।
ইসলামী টিভি (শব্দটাই একটা অগজিমোরোন) বিসমিল্লাতেই ইসলামের সাথে আপোষ করে শিথিলতা দেখিয়ে দিলো?
হাঁটুপানির জলদস্যু
ভাইরে, আপনে বড়ইওয়ালার ছবি ক্যান দিলেন?
আমার স্ত্রীর তো মাথা আউলাইয়া দিলেন!!
জটিলস সব ছবি।
আর, মানে আমিও ইদানীং সংবাদই বেশি দেখি কি না...
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কয় কী এই পোলা! নাউজুবিল্লাহ। সংবাদ দেখে।
আবার লিখবো হয়তো কোন দিন
(sorry bengali is not available at work pc)
mamun bhai talked too much in stanchart , hestill talks too much it seems , only in TV. He's a good banker though.
এই না-মানুষটার অত্যাচারে মনে হয় দেশে ফেরত যেতে হবে।
আচ্ছা- শতাব্দীর আহ্বান, আইজুদ্দিন এরা আজকাল দেয়ালে ফুটনোট রাখে না?
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চমৎকার সংমিশ্রণ !
ছবি কথা কয়।
--- ফকির ইলিয়াস
ছবি আছে মোট ১১ টা
তার মধ্যে ছাগল সহ খাবারের ছবি ৫টা
এই আক্রা আর মঙ্গার বাজারে নিজের খাদকতা এভাবে প্রকাশ না করলে কি হতো না?
তবে সংবাদ পাঠিকার ছবিটা দেবার জন্য আপনাকে জাতির পক্ষ থেকে মাপ করে দিলাম
গেলেন কবে?
আর কোনো যোগাযোগ নেই?
মাহবুব লীলেন, ঠিক এই কথাটা আমিও বলতে চেয়েছিলাম। আমার হয়ে বলে দিয়ে ভালো করলেন। লেখার এক জায়গায় দেখছি, এক বৈঠকে ৫টা সিঙাড়া সাবাড় করার কথা আছে। সিঙাড়া আর তার খাদকের আকার-আকৃতি জানা দরকারি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
খাদকের আকার হলো দৈর্ঘ্যে ৫ ফুট
প্রস্থে ৮ ফুট
এর মধ্যে ৮০% পাকস্থলি ২% মাথা ও মুখ
এবং বাকি ১৮% অন্যান্য অঙ্গ প্রত্ঙ্গ
সিঙাড়ার আকার অত বেশি নয়
একেকটা আধা কেজি মাত্র
পগাঢ় পার.. মানে দেশ পার...
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
খবর বিষয়ক অনুষ্ঠান দেশে কেন এত জনপ্রিয় তা বোঝাই যাচ্ছে
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ব্যাপক.....।
বিভিন্ন চ্যানেলের সংবাদগুলো আমার খুবই প্রিয়
আমাদের পুরোনো টেলিভিশন সেটে ইটিভি আসে না, জনৈক সংবাদপাঠিকাকে দেখে দু:খে চিত্কার করে কাদতে ইচ্ছা করছে।
কিরে কি বলিস?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শান্তিতে তো এখন আর কমেন্টও করতে পারুম না। বড় ভাই তাকায়া থাকেন খালি।
ঠিকাছে আর তাকামুনা...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- আইজই যোগাযোগ করোন লাগবো ইটিভি কেমনে দেখোন যায়। পুরা না হোক অন্তত ইটিভির খবরের সময় জানি স্যাটেলাইট তার সিগনাল লাইট অফ কইরা না দেয়!
আর রাবাব, আপনের লগে আমার জরুরী কথা আছে। কই খাইবেন, কী খাইবেন সব লিস্টি করেন নাই এখনো? আহারে, না খাইয়া মুখটা এক্কারে হুকাইয়া গেছে গা আপনের!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আইয়া পড়চি উস্তাদ!
.if I could wake up at a different place, at a different time, could I wake up as a different person?.
আলোচনা দেখি ইটিভি নিয়া জমছে... লন্ডনে তো ইটিভি দেখা যায়না !! খাড়ান ফটুকটা আবার দেইখ্যা আসি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমার ধারণা আমি ক'দিন আগে এ-টি-এন বাংলাতেও এরকম সংবাদপাঠিকা দেখেছি। সংবাদ চ্যানেলগুলো কি মিস বাংলাদেশ কনটেস্ট থেকে সরাসরি রিক্রুট করছে?
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
আগে দর্শনদারি
তারপরে গুণ বিচারি
নতুন মন্তব্য করুন