স্পেলচেকার বানানোর গল্প - ০১

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শুক্র, ২৫/০৪/২০০৮ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

(স্পেলচেকার বানাতে গিয়ে বাংলা ব্যাকরন ঘাটতে হচ্ছে ইদানিং, সেই নিয়েই গল্প)

স্পেলচেকার বানাতে গিয়ে একদিন কথা হল বস্তিবাসী লীলেন ভাই এর সাথে। ভাগ্যিস ভদ্রলোক আইটি লাইনে ঢোকেননি, নাহলে ঘোর বিপদ ছিল।

শব্দযোজন নিয়ে লীলেন ভাই এর একটা উপদেশ ছিল যে যদি শব্দভণ্ডারে "কর" যোগ করা হয় তাহলে যেন কর দিয়ে তৈরি যাবতীয় ক্রিয়াপদ স্পেলচেকার ধরতে পারে। উনি নাকি কোথায় দেখেছেন এটা।

ভালো,গুরুজন বলেছেন, তাই চিন্তা শুরু করলাম। লীলেন ভাই এর আব্দারকে ব্যাকরেনর ভাষায় বললে হবে, তিনি ধাতু যোজন করবেন আর স্পেলচেকার সেই ধাতুকে ভিত্তি করে যাবতীয় পুরুষ ও কালের জন্য সমস্ত ক্রিয়াপদের চেহারা আন্দাজ করে জমিয়ে রাখবে স্মৃতিতে।

বসলাম "কর্" ধাতু নিয়ে। বলুন দেখি কতোগুলি ক্রিয়াপদ হয় কর ধাতু থেকে? ৩৫টা

উদাহরন দেই:
কর
করি
করছি
করব
করেছি
করেছিলাম
করছিলাম
করতাম
কর
করছ
করবে
করেছ
করেছিলে
করছিলে
করতে
করেন
করছেন
করবেন
করেছেন
করেছিলেন
করছিলেন
করতেন
করিস
করছিস
করবি
করেছিস
করেছিলি
করছিলি
করতিস
করে
করছে
করবে
করেছে
করেছিল
করছিল
করত

এহেম, স্কুলে ৬ বছর ব্যাকরন পড়ে মনে হয় এটা চিন্তাও করতে পারেননি, তাইনা?

একটু ঘাটতেই দেখা গেল ধাতুর শেষে দুটি ব্যঞ্জনবর্ন থাকলে (যেমন কর) সবগুলোর ক্রিয়ারূপ একই নিয়মে হয়।

কিন্তু খা, গা আর যা তে গিয়ে দেখি নিয়ম ভিন্ন। যেমন খেতাম, যেতাম কিন্তু গাইতাম (গেতাম নয়)
আবার খেয়েছি, গেয়েছি, গিয়েছি (যেয়েছি নয়)

যাই হোক, পাতায়ার বখাটে ছেলে শিমূল গভীর ভালোবাসায় আমার জন্য ৫০টা ধাতুর লিস্ট পাঠিয়েছে। আমি এক্সেল এ বসে নিয়মগুলো (অ্যালগোরিদম) টুকে রাখছি।

কাজটা যতো সোজা ভাবা গিয়েছিল (যিয়েছিল নয়) ততোটা সোজা নয়। খুচরা সময় থাকলে চেষ্টা করে দেখতে পারেন কি নিয়মে ক্রিয়াপদ তৈরি হয়..

(চলবে)


মন্তব্য

হিমু এর ছবি

করিয়াছি
করিয়াছ
করিয়াছে
করিয়াছেন
করিয়াছিস
করিব
করিবি
করিবে
করিবেন
করিলাম
করিলে
করিল
করিলেন
করিতেছি
করিতেছ
করিতেছে
করিতেছেন
করিতেছিস
করিতেছিলাম
করিতেছিলে
করিতেছিল
করিতেছিলেন
করিতেছিলি

দাঁড়া, পানি খাই একটু।


হাঁটুপানির জলদস্যু

eru এর ছবি

কাজটা যতো সোজা ভাবা গিয়েছিল (যিয়েছিল নয়) ততোটা সোজা নয়।

আসলেই কঠিন হওয়ার কথা। তবুও আশা করি কাজটা শেষ করতে পারবেন।

ধুসর গোধূলি এর ছবি

- বাংলা ব্যকরণ দেখলেই গায়ে জ্বর উঠে।
আস্তে করে কেটে পড়লাম মামা। চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

অতন্দ্র প্রহরী এর ছবি

শিক্ষণীয় পোস্ট। ভাল লাগল। চমৎকার এই উদ্যোগের পিছে যারা যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।

সৌরভ এর ছবি

ধাতু?

আমিও পানি খাইতে গেলাম।


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুধু কি তা-ই? লিঙ্গ প্রসঙ্গও উঠবে অচিরেই হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রাসেল এর ছবি

৫০টা ধাতু পাঠানোর পরের খবরটা জানা হইলো না।
-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

সৌরভ এর ছবি

সেটাই, রাসেল ভাই।
আমার মাথায় এই ব্যাপারটা ঢোকে নাই।
মেইলে ক্যামনে পাঠায়?


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রথমতঃ আমি সৌরভকে কিছু বলি নাই।

দ্বিতীয়তঃ বখাইট্যা পোলা প্রথমে কী বলছিল ঐটা জা জানলেও জানা যায়, ২য় লাইন ছিল - 'ওহ! আপনি ব্যাকরণের ধাতুর কথা বলছেন?'
__
স্পেলচেকার প্রজেক্ট সফল হোক ।

দ্রোহী অফলাইনে এর ছবি

একটা কৌতুক আছে না?
—কারক পড়িও, সমাস পড়িও, লিঙ্গ নিয়া নাড়াচাড়া করিও। ধাতু পড়িলেও পড়িতে পারে!

এই অসাধারণ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানাই।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কৌতুকে আমার চিরকালের ও সার্বক্ষণিক আসক্তি হাসি

জনগণ অংশ নিলে একটা সংকলন দাঁড় করানো যেতেই পারে, যাতে থাকবে শুধু কৌতুকই নয়, ভাষা- ও ব্যাকরণ-সংশ্লিষ্ট যাবতীয় মজার ঘটনা, পর্যবেক্ষণ এবং অ্যাফোরিজমও।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

সারাজীবন যেটারে ভয় খাইছি।.।.।. সেটার গল্প দেখি বড়ই আরামদায়ক। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ক্যামেলিয়া আলম এর ছবি

আমার বাংলা বানান নিয়ে লীলেনের অশ্লীল গালি খেতে হয় ------- বিশেষ বিশেষ বিশেষ ধন্যবাদ আমার সন্মান রক্ষার জন্য------ যদিও আমি প্রযুক্তিতেও বানানের মতন (দুনিয়ার সব কিছুতেই----) দুর্বল-- তাই স্পেলচেকার ব্যবহার করতে পারিনি------ ভাবলাম কিছুদিন যাক লীলেনকে পটায় জেনে নিব (কারণ প্রতিদিন ব্লগের শতকোটি প্রশ্ন জিজ্ঞাসায় সে ক্ষিপ্ত বর্তমানে)-------

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মাহবুব লীলেন এর ছবি

উঠিয়ে দিতে পারলে ভালো
কিন্তু যেহেতু বর্তমান প্রমিত বাংলায় এগুলো আছে সেহেতু এই স্পেলচেকার দিয়ে এই নিয়মে চেক করলে তা সবক্ষ্ত্রে গ্রহণযোগ্য হবে না

ী গেলে আমার নিজের নামটার কী হবে?
আগে একটা বর্ণ ছিল লি
দেখতে অনেকটা কাঠবেড়ালির লেজের মতো
ওই বর্ণটা থাকলে আমি আমার নাম ওটা দিয়েই লিখতে পারতাম
এখন যদি ী টাও যায় তাহলে....

বাংলা বর্ণমালা আমার নামের সাথে এই ভাবে শত্রুতা করবে?

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে !
এখন তাহলে কি হবে?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই নেন আপনার লী - ঌলেন

http://www.alanwood.net/unicode/bengali.html

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

ক্রস চেক সেট করা যায় না?
ধাতুর সাথে কাল (টেন্স)- বচন (নাম্বার) এবং ইতর-বিশেষ (আপনি-তুমি- তুই এর সম্পর্ক)

ক্রিয়াপদের সাথে এই তিনটা বস্তু দিয়ে ক্রস সিস্টেম চালু করলেই বাংলা সবগুলো ভিন্নরূপ চলে আসার কথা
সঙ্গে সাধু ভাষার ফর্মটা দিয়েও আরেকটা ক্রস করা যেতে পারে

(কেমনে করবেন তা আইটি বিশেষজ্ঞরা বুঝে নেবেন)

মাহবুব লীলেন এর ছবি

বাংলায় কিন্তু বিভক্তি এবং প্রত্যয় নামে আরো দুটো জটিলেকচুয়াল সমস্যা আছে (আমি জীবনেও বুঝতে চাইনি। বুঝতে পারিও না)

দেখি ধ্বনিতত্ত্ব এবং ভাষাতত্ত্বের কাউকে আপনার সাথে ট্যাগ করে দেয়া যায় কি না (অবশ্যই কোনো অধ্যাপক এবং আঁতেল বাদে)

আর কোনো গ্রামার পাই কি না দেখি...

মাহবুব লীলেন এর ছবি

অগণিত
অগ্রাধিকার
অচলাবস্থা
অচেনা
অধিনস্ত
অনধিকার
অনলাইন
অনিরাপদ
অনুসিদ্ধান্ত
অনেকক্ষণ
অন্যকথা
অন্যসব
অফিসার্স
অবকাঠামো
অর্ধউলঙ্গ
অর্ধনগ্ন
অলটাইম
অশ্বেতাঙ্গ
অসংযুক্ত
অ্যাবাউট
অ্যালবাম
অ্যাসাইনমেন্ট
আইএ
আইফেল
আউট
আখ্যায়িত
আজিমপুর
আত্মীয়স্বজন
আত্মোপলব্ধির
আদম
আনন্দবাজার
আনন্দোচ্ছল
আনলিমিটেড
আপারগতা
আফটার
আমেরিকা
আলাভোলা
আশংকা
আহাজারি
ইউএফও
ইউএস
ইএসপিএন
ইকনোমি
ইমপিচমেন্ট
ইমপ্রুভমেন্ট
ইয়র্কশায়ার
ইয়াং
ইসি
ইস্কাটন
উচ্চপর্যায়
উডপন্সিলের
উত্তরবঙ্গ
উত্তরাঞ্চল
উনি
উপকেন্দ্র
উপজেলা
উপস্থাপনা
উভয়পক্ষের
এইচএসসি
এইচবিও
এএক্সএন
একবাক্যে
একরৈখিক
একসময়
এটিএন
এটিএম
এনজিও
এনটিভি
এফআইভিডিবি
এমপি
এশিয়াবাসী
এসএসসি
এসময়
ওডিআই
ওপেন
ওয়াকিবহাল
ওয়েস্টার্ন
ওরিয়েন্টাল
কটেজ
কনডম
কনফিউজড
কনফ্লিক্ট
কানাঘুপচি
কয়েন
কলিগ
কল্পকথা
কাব্যপ্রতিভা
কাব্যাঞ্জলি
কামনাবাসনার
কাহিনী
কুইজ
কুচোচিংড়ি
কৃষ্ণমণি
কেনেডির
কোরিওগ্রাফি
কোর্স
ক্রসফায়ার
ক্লিক
ক্ষমতাধর
খালপাড়
গতজন্ম
গবেষণাকার্য
গলফ
গান্ধী
গার্ডেন
গুজরান
গৃহবন্দী
গ্রেট
ঘামাচি
ঘুমন্ত
চান্স
চেচনিয়া
ছন্দোময়তা
ছাত্রছাত্রী
জনমনে
জনসমর্থন
জন্মনিয়ন্ত্রণ
জয়গান
জার্নি
জিটিভি
জিপিএ
জিপি
জিমন্যাস্টিক
জিলাস্কুল
জিলেট
জুডিশিয়ারি
জুতোমোজা
জুরাসিক
জোরেশোরে
জ্বলজ্বল
ঝালকাঠি
টপচার্টের
টাইমস
টিএনএ
টিচার্স
টিভি
টিভি
টুইস্ট
টুংটাং
টুকরোয়
ট্রেসিং
ডায়াবেটিকস
ডিউটি
ডিজাইন
ডিপার্টমেন্টে
ডিসটার্ব
ড্রাইভিং
ডিসটেন্স
ডেমোক্র্যাটিক
ডেসা
ড্যামকেয়ার
ড্রিংকস
ড্রেসিং
ত্রাহি
দক্ষিণাঞ্চলীয়
দক্ষিণাঞ্চলের
দফতর
দফারফা
দমবন্ধ
দারিদ্র্য
দ্রব্যমূল্য
নিউইয়র্ক
নটরডেম
নস্টালজিক
নাট্যপ্রতিভা
নিয়োগদানকারী
নিয়োগলাভ
নারীলোভী
নিউট্রাল
নিউমার্কেট
নিুবর্গের
নির্বিবাদে
নির্মিতব্য
নৃত্যগুরু
নেটওয়েস্ট
ন্যাশনাল
ন্যাশনালিস্ট
পছন্দনীয়
পড়াশোনা
পণ্যসামগ্রীতে
পথনাটক
পদত্যাগী
পরামর্শক
পরিকল্পনামন্ত্রী
পশ্চিমাঞ্চলের
পার্শ্বপ্রতিক্রিয়া
পিএইচডি
পিকচার্স
পিডিবি
পিপলস
পুরানা
পুরুষাষক্তি
পূর্ববঙ্গ
পেন্সিল
পোয়েট্রি
পোলিং
প্যাকেজ
প্রতিমন্ত্রী
প্রতœসামগ্রী
প্রশাসনযন্ত্র
প্রাকৃতিকদৃশ্য
প্রাণক্ষয়
প্রাণবিসর্জন
প্রিন্স
প্রিভিলেজ
প্রোফেশনাল
ফক্স
ফরচুন
ফাইভ
ফাউন্ডেশন
ফাদার
ফিচার
ফিলিপাইন
ফিল্মস্টার
ফিল্ম
ফুটবলার
ফোকাস
ফোর্ডশায়ারের
ফোর্থ
ফ্রেন্ডলি
ফ্রেন্ডস
ফ্ল্যাপ
বটবৃক্ষ
বড়লোক
বলাবাহুল্য
বাংলাবাজার
বাংলাভাষা
বাংলাসাহিত্য
বাকবিতণ্ডা
বাক্যশৈলী
বাবামশাই
বাসস্ট্যান্ড
বাস্তবায়ন
বাস্তবায়িত
বিউগল
বিউটিফুল
বিএসসি
বিজ্ঞাপনচিত্র
বিটিভির
বিবিসি
বিলবোর্ড
বিশ্বকবি
বিশ্বখ্যাতি
বিশ্ববিখ্যাত
বিশ্বভারতী
বিশ্বসুন্দরী
বিশ্বায়ন
বিষুবরেখা
বুকিং
বেলুচিস্তান
বেশিরভাগ
বোধহয়
ব্যাকস্ট্রিট
ব্যাখ্যাতীত
ব্রডগেজ
ব্রেকার
ভদ্রঘর
ভাবাপন্ন
ভালো
ভিআইপি
ভিনেগার
মওকুফ
মডিউল
মডেল
মডেলিং
মধ্যরাত
মহাতারকা
মহাদ্বন্দ্ব
মাথাচাড়া
মাথাটাথা
মাথাব্যথা
মাদকদ্রব্য
মানোন্নয়ন
মাস্টার্স
মাহবুব
মাদ্রিদে
মিউজিক
মিউজিক্যাল
মিনিমাম
মিক্সড
মিটসেফ
মিটারগেজ
মিডিয়া
মিলিয়ন
মিল্ক
মিস্টার
মুক্তবাজার
মুক্তমঞ্চ
মুক্তিযোদ্ধা
মুভমেন্ট
মুভিজ
মুভি
মৃতদেহ
রক্তলাল
মোচাঘণ্ট
মোটাভাত
যৌনসাহিত্য
রানিং
রিভিউ
যৌবনা
রক্তøাত
রবিনসনের
রাইটার্স
রিয়েল
রিলিজ
রুটিনওয়ার্ক
রুমবয়
রুম
রেসলিং
রোনাল্ডো
র‌্যাব
লজিক
লণ্ডভণ্ড
লম্বাচুল
লাইভ
লিজেন্ড
লিবারেশন
লিভারপুল
লীলেন
লেটার
লোডশেডিং
লোন
ল্যাটিন
ল্যাব
শব্দবন্ধ
শস্যদানা
শেয়ারিং
শিক্ষাঙ্গন
শিক্ষামন্ত্রী
শিফট
সংযোজনী
সবসময়
সমন্বয়ক
শেভ
শেষপর্যন্ত
শেষপৃষ্ঠা
সদাসতর্ক
সমন্বয়হীনতা
সমাজকল্যাণ
সরঞ্জামাদি
সাপখোপ
সাবওয়ে
সমুদ্রযাত্রা
সার্বভৌম
সারাদেশের
সম্প্রসারণ
সরলরেখা
সর্বদলগ্রাহ্য
সাবস্টেশন
সাম্প্রতিক
সাহায্যার্থে
সিআইডি
সিইসি
সিকোয়েন্স
সিডি
সিপিএম
সিম্পসনস
সিরিয়াস
সিলেবাস
সীমান্তপথে
সীমান্তরক্ষী
সুখনগর
সুনামি
সুপারস্টার
সুপার
সুপ্রভাত
সেক্স
সেনসেশন
সেসব
সোভিয়েত
স্কলার
স্কাইশপ
স্কেল
স্টাফ
স্টুডিও
স্ট্রং
স্ট্রাইকার
স্ট্রিপটিজ
স্নায়ুযুদ্ধের
স্পাম
স্পিডওয়ে
স্পেকুলেশন
স্পেশাল
স্পোর্টসলাইন
স্পোর্টসসেন্টার
স্বরাষ্ট্রমন্ত্রণালয়
স্বায়ত্তশাসিত
স্বার্থলোভী
স্মৃতিবিধুর
স্মেকডাউন
স্যাটেলাইট
হরমোন
হলিউড
হাইলাইট
হাউজিং
হার্ডটক
হার্ড
হুটোপুটি
হৃদয়রাজ্য
হেভিওয়েট

....

দেখেন তো এই তালিকাটা কোনো কাজে লাগে কি না
এটা আমার শুদ্ধশব্দ ডিকশানরির একটা তালিকা

নজমুল আলবাব এর ছবি

বেঁচে থাকো বস্তিবাসী

ভুল সময়ের মর্মাহত বাউল

রাসেল এর ছবি

দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় ক্রিয়াপদ ব্যতীত অন্য যে সব শব্দ ছিলো সেটার তালিকা?
-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍@ মাহবুব লীলেন

কয়েকটি প্রশ্ন:
আপারগতা না অপারগতা?
উডপন্সিলের - এই শব্দে কি এ-কার বাদ পড়েনি?
স্পাম না স্প্যাম?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

আমি তো জানতাম — অপারগ থেকেই অপারগতা!

স্পাম— আমার মনে হয় লীলেনদা স্পার্ম আর স্প্যাম কে মিশিয়ে স্পাম বানিয়েছেন।


কি মাঝি? ডরাইলা?

তারেক এর ছবি

@সন্ন্যাসীদা, আপনে মিয়া লীলেন ভাইর এই তালিকা পুরাটা পড়লেন? গুরু গুরু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মাহবুব লীলেন এর ছবি

এটা আমার করা তালিকা না
আমি একটা স্পেল চেকার ইউজ করি
ওটাকে কপি করে কনভার্ট করে দিয়ে দিয়েছি
ওটাতে বেশ কিছু বানান ভুল আছে
কিন্তু মূল ডিকশনারি থেকে শব্দ ডিলিট করা যায় না বলে ওটা ওভাবেই আছে
বেটা ডেভেলপারকে ফোনে পাচ্ছি না

কিন্তু এই চেকারটা আমাকে ৯৫% হেল্প করে
আমি একবার এটা দিয়ে চেক করে পরে আবার ম্যানুয়ালি করি
তাতে ৯৯.৯৯% এর কাছাকছি পৌঁছানো যায়

শব্দটা অপারগতাই হবে
আর বাকিদুটো কী করতে কী কারণে বসিয়েছে আমি খেয়াল করিনি
কারণ ওগুলো বোধহয় আমার জীবনেও আমি ইউজ করিনি
সুতরাং চোখেও পড়েনি

নিঘাত তিথি এর ছবি

এ কী হেরিলাম!!! অ্যাঁ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

মাহবুব লীলেন এর ছবি

গুগলে Bangla Morphology সার্চ দিয়ে দেখলাম অনেকগুলো সাইট আসে
একটু দেখতে পারেন
কাজে লাগতে পারে আপনার

রায়হান আবীর এর ছবি

সাধু সাধু।
স্পেল চেকারটা আমার জন্য খুবই দরকার। মন খারাপ
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

বিবাগিনী এর ছবি

রাজামশাই আপনি সবসময়ই অসাধারণ! দেঁতো হাসি
অনেক সাধুবাদ!!

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

শামীম এর ছবি

জটিলতম জরুরী কাজে হাত দিয়েছেন।

এরপরে কি অটোকমপ্লিট আনবেন? অর্থাৎ কেউ শুধু কর লিখলেই, একটা টুলটিপ বক্সে কর = ক্রিয়া, কর = ট্যাক্স, কড়া = .... ইত্যাদি টাইপের আসবে যেন অর্থ দেখেও সঠিক শব্দ বেছে নেয়া যায়। এসকল ক্ষেত্রে র/ড়/ঢ় .... শ/স/ষ ... ু/ূ ... ি/ী ... উ/ঊ ... ই/ঈ কে একই ধরে খোঁজার উপায় থাকতে হবে, কারণ অনেকে বানান না জেনে একটাকে অন্যটা দিয়ে প্রতিস্থাপিত করে লিখবে ....। তাই টুলটিপে একটা লিস্ট আসলে অর্থ দেখে (বা শুধু কাছাকাছি বানানযুক্ত শব্দসম্ভার দেখে) সঠিকটা বেছে নিতে সুবিধা হবে। (কেউ মুহুর্ত লিখলে, টুলটিপে সঠিক বানানটা চলে আসবে)।

আইডিয়াটা পেয়েছি জাপানি লেখার সিস্টেম থেকে। ওদের সমোচ্চারিত অনেক শব্দ আছে। ওরা হিরাগানা বা কাতাকানা বর্ণ ব্যবহার করে একটা উচ্চারণ লেখে আর সাথে সাথে টুলটিপে ঐ উচ্চারণের কাঞ্জিগুলো চলে আসে .. ওটা সিলেক্ট করলেই হল। (হিরাগানা/কাতাকানা হল সহজ বর্ণ, কাঞ্জি হল চাইনিজ পেজগি মার্কা চিহ্নগুলো)

আপাতত ধাতুর বিপরীতে শব্দভাণ্ডার তৈরী হউক।(y)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জয়তু অরূপ!

আমার নেকস্ট টার্গেট ছিল বাংলা ওসিআর। পোস্ট দিবো ওটা নিয়ে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।