মেঘা এর ব্লগ

এক টুকরো শৈশব-৫

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: রবি, ০৩/০৩/২০১৩ - ৬:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[জাতির এই ক্রান্তিলগ্নে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আমার এই ছেলেমানুষি লেখা দেবার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নিজের মন ভাল করার জন্যেই আমি বেশির ভাগ সময় লিখি এই শৈশব কথন। অনেকদিন কিছু লিখি না। আজকে একটু লিখতে ইচ্ছে হলো অনেকদিন পর। তাই শৈশব লেখা দিয়েই শুরু করলাম আবার। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।]

ট্রেন ভ্রমণ


কোনো এক কৈশোরে

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: সোম, ২৮/০১/২০১৩ - ২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝেই নিজের জীবনের বিভিন্ন সময়গুলোকে উল্টেপাল্টে দেখতে বেশ ভাল লাগে আমার। মনের গভীরে লুকিয়ে থাকা কোন কথা হয়ত বিষণ্ণ করে দেয় অথবা ছেলেমানুষি স্মৃতি নিয়ে আসে ঠোঁটের কোণে একটু হাসি। নিজের ছোটবেলার কথা বলতে, লিখতে, শুনতে সব সময় আমার ভাল লাগে। মনে করলেই আমার মন ভাল হয়ে যায়। আমি হেসে উঠি। তবে আজ কেন যেন আমার কিশোরী বেলার কথা বলতে ইচ্ছে করছে। আমি জানি না সবার ছোটবেলা যেমন রঙিন হয় কৈশোর তেমন হয় কিনা!


চশমা কাহিনী

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২০/১১/২০১২ - ১০:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ করে আম্মুর মনে হল যে সে তার অতি দুরন্ত দুই মেয়ের পেছনে ছুটোছুটি আর চিৎকার চেঁচামেচি করতে করতে চোখে কম দেখতে শুরু করেছে, আর সেই সাথে ভীষণ মাথা ব্যথা! আমরা দুষ্টু ছিলাম দেখেই সব কিছুর দায় আমাদের মাথার উপর পরত। আমাদের একা রেখে তো আর কোথাও যাবার উপায় তখন আব্বু আম্মুর ছিল না!


এক টুকরো শৈশব-৪

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: বুধ, ১৭/১০/২০১২ - ৬:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আম্মুর হারিয়ে যাওয়া


নতুন ভাবে ফিরে আসার গল্প

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: রবি, ০৮/০৭/২০১২ - ৬:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছোটবেলায় আম্মু বাসায় ধরে রাখার জন্য গল্পের বই পড়ানোর অভ্যাস করিয়েছিল আমার বোনকে। আমাদের গল্প খুব পছন্দ ছিল। আম্মু বই থেকে গল্প পড়ে আমাদের শোনাত বিকালের দিকে। গল্পের মধ্যে যখন মন ঢুকে যেতো তখন হঠাৎ করে পড়া বাদ দিয়ে বলতো “বাকিটা পরে শোনাবো এখন চা বানাতে হবে” এই কথা শোনা মাত্র আমরা যে কী ভীষণ পরিমাণ বিরক্ত হতাম আম্মুর উপর! আপু তখন স্কুলে পড়ে। মাত্রই বানান করে রিডিং পড়তে শিখেছে আর আমি তো গন্ড মূর্খ!


এক টুকরো শৈশব-৩

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: শুক্র, ২২/০৬/২০১২ - ৯:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক টুকরো শৈশব-১

এক টুকরো শৈশব-২

আমার সুপারম্যান বোন


এক টুকরো শৈশব-২

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: বুধ, ৩০/০৫/২০১২ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পুতুল খেলা


এক টুকরো শৈশব

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০৫/২০১২ - ১০:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি আর আমার বোন খুব বেশী ছোট বড় না। আমি হাঁটতে পারতাম না আর আপু হাঁটতে শিখে গেছে তখন এই ছিলো আমাদের মধ্যেকার পার্থক্য! আমার বোন আমি হবার পর আমাকে মেনে নিতে অনেক টাল বাহানা করেছে। ছোট বাচ্চারা আরেকটা ছোট বাচ্চাকে দেখলে ভাবে যে আরেকজন মায়ের সব আদর নিয়ে নিলো মনে হয়। আমার বোনের ভাবনাটা অনেকটা এমনই ছিলো। আমি হবার পর ওর মনে হয়েছিলো আমি ইঁদুর!


তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে-২

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৭/১০/২০১১ - ১০:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রনে-১

৬।

“তুমি কবিতা শুনেছো কখনো?” জিজ্ঞেস করে রিশান।

“শুনেছি। তবে খুব কম।" বলে মৌ।

“তোমাকে আমার একটা প্রিয় কবিতা শোনাই?” জিজ্ঞেস করে রিশান

“শোনাতে পারো তবে আমি কবিতা বেশী ভালো বুঝি না। গান এমন করে শোনাতে চাইলে বেশী ভালো হতো।" মিটমিট করে হাসতে হাসতে বলে মৌ।


তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে-১

মেঘা এর ছবি
লিখেছেন মেঘা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৫/১০/২০১১ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাত ১১টার ট্রেন।

প্ল্যাটফর্মের ঘড়ির দিকে তাকিয়ে অনেকের সাথে সময়টা দেখে নিলো রিশান। আর ১০ মিনিট অপেক্ষা তারপর ট্রেন ছাড়বে। অনেক দিন পর এই যান্ত্রিক শহর থেকে দূরে যাবার অবসর হয়েছে। নিজের জন্য অবসর। মনের জন্য প্রশান্তি। কাজ আর বাসার অবস্থা এতো বেশী মানসিক যন্ত্রনা দিয়েছে যে শান্তি কি জিনিস তাই মনে করতেই কষ্ট হয় এখন। বাসায় গেলে একটু কান পাতলেই শোনা যায় মার সাথে ভাবির মধুর ঝগড়া। আর বাবা মার মধ্যেকার সমস্যাটা তো আছেই।