নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অকুতোভয়


লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ১০:১৬)
ক্যাটেগরী: | | |
without fear

জাপানের সামন্ত শাসনকালে যখন গৃহযুদ্ধ (১৮৬৩-১৮৬৮) চলছিল, তখন সহসাই এক দখলদার বাহিনী এক শহরে প্রবেশ করে শহরের নিয়ন্ত্রণ করায়ত্ত করে নিল। কেবল জেনগুরুকে বাদ দিয়ে ওই শহরের একটি নির্দিষ্ট মহল্লার সব মানুষ সেনাপ্রবেশের পূর্বেই নিরাপদ স্থানে পালিয়ে গেল। বৃদ্ধ জেনগুরুর কেমন বুকের পাটা তা দেখতে জেনারেল স্বয়ং জেনমন্দিরে গিয়ে হাজির হলেন। জেনারেল যেরকমটি দেখে অভ্যস্ত, জেনগুরুর মধ্যে তেমন কোনো ভাবান্তর বা বশ্যতার লক্ষণ দেখা গেল না। জেনারেল রাগে ফেটে পড়লেন। মানসিক যে অবস্থায় তিনি তরবারিতে হাত রাখেন, সেরকম ক্রোধে চিৎকার করে বললেন, 'আপনি একটা আহাম্মক, আপনি কি এটাও উপলব্ধি করেন নি যে যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তিনি চোখের পলকে আপনাকে শেষ করে দিতে পারেন!' কিন্তু এই হুমকি উপেক্ষা করেও জেনগুরু ঠায় দাঁড়িয়ে রইলেন। শান্তভাবে বললেন, 'আপনি কি এটা উপলব্ধি করেছেন যে আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন সে পলক না পড়তেই ঘুরে দাঁড়াতে পারে?'

বাংলায় রূপান্তর : মুজিব মেহদী


গড় রেটিং
( ভোট)
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ১০:১৬)
উদ্ধৃতি | মুজিব মেহদী এর ব্লগ | ৩টি মন্তব্য | ১৬৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, মুজিব মেহদী. Sachalayatan.com can not be held responsible.

ফারুক হাসান এর ছবি
১ | ফারুক হাসান | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ১১:১৯

জেনারেলরা কি আদৌ সেটা উপলব্ধি করে!


ধুসর গোধূলি (যাচাই করা হয়েছে) আবার এর ছবি
২ | ধুসর গোধূলি (যাচাই করা হয়েছে) আবার (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৭-১৮ ০২:০৯

এই গল্পটা এক চান্সেই বুঝছি! দেঁতো হাসি


শেখ জলিল এর ছবি
৩ | শেখ জলিল | শুক্র, ২০০৮-০৭-১৮ ২৩:৩৫

পড়েছিলাম আগে। মন্তব্য করা হয় নাই।
খুব ভালো লিখেছেন কবি।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন