নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

রঙ্গ তামাশা, রবীন্দ্রনাথ থেকে বিটোফেন


লিখেছেন নজরুল ইসলাম (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৬:৫০)
ক্যাটেগরী: |

এফ এম রেডিও বস্তুটা আমার তেমন একটা হজম হয় না, তাই শোনাও হয় কম। কিছুদিন আগে রেডিও ফূর্তিতে সাক্ষাতকার দিতে হইছিলো তখন দেখলাম এদের গানের স্টক বলতে কিছু নাই জ্ঞানের থাকবো কি? সর্বোচ্চ বিশখান রবীন্দ্রসঙ্গীত আছে কি না সন্দেহ।
যা হোক... আজকে শুনতে গিয়া প্রথমেই হোঁচট খাইলাম ব্যাপক... রেডিও ফূর্তিতে জনৈক নারী আরজে বলতেছে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকবরী... সেই চ্যানেল ছাইড়া পলাইলাম। আরেক চ্যানেলে যাইতেই কোনও এক অপরিচিত নারী কণ্ঠের ঝাড়ি খাইয়া চমকায়া উঠলাম... একটু ধৈর্য্য ধইরা শোনার পরে বুঝলাম যে এইটা ঝাড়ি না... গান... পুরনো সেই দিনের কথা গাইতেছেন কেউ... কে গায় তা শোনার চেস্টা কইরাও পাইলাম না... গান শেষ হওনের আগে মাঝপথেই বিজ্ঞাপন।
আরেক চ্যানেলে গেলাম... সম্ভবত রেডিও আমার... সেইখানে নারী আরজে (বাহ্... আজকে কোনও পুরুষ আর জে নাই?) নিজ কণ্ঠেই গাইতে লাগলেন প্রিয় রবীন্দ্রসঙ্গীত খানা... তুমি কোন কাননের ফুল... কোন কাননের তারা... তোমার কোথায় দেখেছি... কোন স্বপনের পারা...

এই গানটা আরেকবার শুইনা বেকুব হইছিলাম... গাজীপুরের এক বাজারে কয়েকজন বাউল কয়েকটা গান শেষে নতুন গানটা ধরলো... আমি তো চিন্তায় অস্থির... গানটা আগে য্যান কই শুনছি? মনে করতে পারতেছিনা... অনেকক্ষন পরে খেয়াল হইলো এইটা একটা রবীন্দ্রসঙ্গীত... একেবারে বাউল সুরে গাইতেছেন তারা।

এক বন্ধু জানাইলো কয়দিন আগে এক টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান তারকা অভিনেতা অপূর্ব ছিলো... তার কাছে প্রশ্ন ছিলো নোবেল জয়ী দুই বাঙালির নাম, তার উত্তর নাকি তিনি বলছিলেন ডঃ মুহাম্মদ ইউনুছ আর তানভীর মোকাম্মেল-এর নাম!!!

তবে বাংলাদেশে আমার পঠিত সেরা সাক্ষাৎকারটা শাবনূরের... বছর আষ্টেক আগে পাক্ষিক তারকালোকের কভার স্টোরির সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হইছিলো তার কোনও ক্যারেক্টারের প্রতি খায়েশ আছে কি না, যেটা তিনি করতে চান... তার উত্তরে তিনি বলছিলেন বিটোফেনের সিক্সথ সিম্ফোনির কথা!!!!!!!

এই নিয়াই আছি আর কি... হুদাই...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নজরুল ইসলাম (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৬:৫০)
উদ্ধৃতি | নজরুল ইসলাম এর ব্লগ | ৫৮টি মন্তব্য | ৩৩৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নজরুল ইসলাম. Sachalayatan.com can not be held responsible.

হিমু এর ছবি
১ | হিমু | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:০০

তারকারা আমাদের নানাভাবে বিনোদিত করে থাকেন।


হাঁটুপানির জলদস্যু


নজরুল ইসলাম এর ছবি
১.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:১১

এই বিনোদনে তো হাসি আসে না... কান্দন আসে
_______________________________
পথই আমার পথের আড়াল


মুহম্মদ জুবায়ের এর ছবি
১.১.১ | মুহম্মদ জুবায়ের | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৯:৪২

বিনা পয়সার বিনোদনে কান্না কেন? দেঁতো হাসি


নজরুল ইসলাম এর ছবি
১.১.১.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২০:২৫

হাসিটাও যে হাস্যকর শোনায় নিজের কাছে... আমার কি দোষ?________________________________
পথই আমার পথের আড়াল


অতিথি লেখক এর ছবি
২ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:২৩

হিমু ঠিক বলেছেন। তারকারা তো বিনোদন দিয়ে থাকেন। তবে বিনোদিত বা বিমোহিত হওয়ার সাথে সাথে আমাদের তারকাদের থেকে একটু ভাঁড়ামোর স্বাদও পেলে মন্দ না। কৌতুক আরকি!! সবসময় কি সিরিয়াস (!) শিল্প ভালো লাগে, মাঝে মাঝে লাইট বিষয়ও আসা দরকার।

জিজ্ঞাসু


নজরুল ইসলাম এর ছবি
২.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২০:৪৮

হ... এইটারে বিনোদন বলে আর কি... _________________________________
পথই আমার পথের আড়াল


মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:৪১

হো হো হো


নজরুল ইসলাম এর ছবি
৩.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:৪৪

তাই তো শুনলাম মনে হয়...
_________________________________
পথই আমার পথের আড়াল


স্নিগ্ধা এর ছবি
৪ | স্নিগ্ধা | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:৩৭

উদ্ধৃতি
ক্যারেক্টারের প্রতি খায়েশ আছে কি না, যেটা তিনি করতে চান... তার উত্তরে তিনি বলছিলেন বিটোফেনের সিক্সথ সিম্ফোনির কথা!!!!!!!

এটা কি সত্যি ?! এতো হাবাও কি হওয়া সম্ভব?!


১০

জিফরান খালেদ এর ছবি
৪.১ | জিফরান খালেদ | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৭:৪৯

দিদি, একটু মিসোজিনিস্টিক হয়া গেলেও বলি - ক'টা মেয়ে আর ফুকো-দেরিদারে লয়া মাথা ঘামায়? সেই হিশাবে আমি বলি - সাবাশ শাবনূর!! বাঘের বাচ্চী!!

নজরুল ভাই, মজা ফাইলাম।


১১

নজরুল ইসলাম এর ছবি
৪.১.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২৩:০৩

একবার শুটিং করতে গাজীপুর যাইতেছিলাম চয়নদার শুটিং হাউজে... চয়নদার সঙ্গে আড্ডার লোভে আমার সঙ্গী হইলো সংবেদ'র পারভেজ হোসেন আর মনিরুল হাসান... তখন সংবেদ থেকে জ্যাক দেরিদা: পাঠ ও বিবেচনা বইখানা বের হবার প্রস্তুতি নিতেছে... তো মাইক্রোতে উইঠাই শুরু হইলো দেরিদালাপ... পুরা রাস্তা তিনজনের তর্ক বিতর্ক। সেই গাড়িতে সঙ্গি ছিলেন এক ডিজুস নায়িকা... পরে তিনি বলছিলেন যে তার জীবনে এরচেয়ে বোরিং জার্নি আর নাই... দেরিদা কি বস্তু তা তিনি তখনও বোঝেন নাই।

আরেকবার ঘরে বইসা টপ্পা শুনতেছিলাম... ফোন করলো এক ব্যান্ডের ড্রামার... আমি ভলু্ম কমায়ে তার সাথে কথা বলতেছিলাম... এক পর্যায়ে সে বললো- বস... আজান দেয় কে? বুঝেন আলা অবস্থা...
______________________________________
পথই আমার পথের আড়াল


১২

নজরুল ইসলাম এর ছবি
৪.২ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৮:০০

জ্বী এটা সম্ভব... আমরা ধারনা করছিলাম যে সম্ভবত উনি কোথাও থেকে বিটোফেনের সিক্সথ সিম্ফনির নাম শুনছে... ভাবছে কোনও ক্লাসিক উপন্যাসের বা ফিল্মের ক্লাসিক চরিত্র... ব্যাস... মাইরা দিছে... আমি তারে নিয়া হতাশ না... হতাশ সেই সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিকরে নিয়া... তুষার আদিত্য তার নাম... সেই ব্যাটা নিজেও জানতো না এই বস্তু কি... পরে দেখা হইলে ঐটারেও বকছিলাম।
_________________________________
পথই আমার পথের আড়াল


১৩

স্নিগ্ধা এর ছবি
৫ | স্নিগ্ধা | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৮:০১

ভাইরে - ফুকো/দেরিদারে নিয়া মাথা কয়জনই বা ঘামায় আর খামখা খামখা কেনই বা ঘামাবে - কিন্তু তাই বলে, ইয়ে মানে, নিরাকার সুর = সাকার চরিত্র ?

তবে আপনি ঠিকই বলসেন, বাঘের বাচ্চীই বটে - অন্তঃত মনের ইচ্ছাটাতো জোরগলায় বলসে আর সেটা কিন্তু বেশ উঁচু মানেরও হাসি


১৪

শাহীন হাসান এর ছবি
৬ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৮:১৮

নজরুল ভাই আপনার লেখা পড়লাম, বেশ মজা করে কথাগুলো বলেছেন, ভাল-লাগলো। ধন্যবাদ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১৫

নজরুল ইসলাম এর ছবি
৬.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২৩:১০

ধন্যবাদ শাহীন ভাই
______________________________________
পথই আমার পথের আড়াল


১৬

নিঘাত তিথি এর ছবি
৭ | নিঘাত তিথি | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২১:৪০

কোন কাননের তারা? আহারে ঐ আরজে বেচারী মনে হয় মনে করেছিলো কাননের তারাফুলের কথা বলেছেন আমাদের গুরু! এইসব তো সেই কবিগুরু আমল থেকেই চলছে, সেই যে-
"কপাল ভাসিয়া গেলো দুই নয়নের জলে"
রবীন্দ্রনাথ শুনে বললেন, সম্ভব, তবে-
"ঠ্যাঙ দু'টি বাধা ছিলো গাছেরও ডালে"!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


১৭

নজরুল ইসলাম এর ছবি
৭.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২৩:১৩

হা হা হা... ভালো কথা মনে করছেন...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৮

আকতার আহমেদ এর ছবি
৮ | আকতার আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২১:৪৪

উদ্ধৃতি
এই নিয়াই আছি আর কি... হুদাই...

মাঝে মাঝে ভাবি হালার
আমরা কতো ভুদাই !

মজা পাইছি নজরুল ভাই
এরুম আরো লেখা চাই !


১৯

নজরুল ইসলাম এর ছবি
৮.১ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২৩:১৪

আকতার ভাই
দিতে তো চাই
সময় যে নাই
চেষ্টা করে যাই
______________________________________
পথই আমার পথের আড়াল


২০

অমিত এর ছবি
৯ | অমিত | শুক্র, ২০০৮-০৫-০৯ ০০:০৫

কপাল


২১

রেনেট এর ছবি
১০ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-০৯ ০০:১৫

রবীন্দ্রনাথের কবিতাগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশী প্রিয় 'শেষের কবিতা' চোখ টিপি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


২২

অমিত এর ছবি
১০.১ | অমিত | শুক্র, ২০০৮-০৫-০৯ ০০:১৬

হ, ঐ কবিতায় আমার একখান পার্ট ছিল।


২৩

রায়হান আবীর এর ছবি
১১ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০৫-০৯ ০০:২১

শাবনুর আফার এহেন মন্তব্যের জন্য তাঁহাকে আপনাকে বিপ্লব প্রদানে বাধ্য হইলাম।

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।


২৪

নজরুল ইসলাম এর ছবি
১২ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ০০:৫৯

শেষের কবিতা নিয়া এই কথা তো হরহামেশাই শুনি... একবার এক নায়িকা আমার কাছ থেকে গল্পগুচ্ছ নিলো ধার হিসাবে... (এখনো ফেরত দেয়নাই) তার দুইদিন পরে দেখি এক পত্রিকায় তার ইন্টারভিউ... সে বলছে তার প্রিয় পুস্তক রবীঠাকুরের গল্পগুচ্ছ... আমি ফোন কইরা কইলাম ঐ তুই এইটা কবে পড়লি? কয় পড়ি নাই... কিন্তু পড়তেছি তো... যট্টুক পড়ছি তট্টুকই ভাল্লাগছে...
______________________________________
পথই আমার পথের আড়াল


২৫

হিমু এর ছবি
১২.১ | হিমু | শুক্র, ২০০৮-০৫-০৯ ০২:৪২

নজু ভাই বড় রিসোর্সফুল লোক। আমাকে ঢাকার এফ এম রেডিওগুলির কোন মহিলা আরজের সাথে একটু আলাপ করায় দ্যান বস। আমার ভিতরে অনেক জিজ্ঞাসা। গায়িকা নায়িকা উপস্থাপিকা কিচ্ছু চাই না, শুধু আরজিনী হলেই চলবে।


হাঁটুপানির জলদস্যু


২৬

নজরুল ইসলাম এর ছবি
১২.১.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১০:৩৪

ঢাকায় আসেন... আলাপ করায়ে দিমুনে... উইথ বাচালয়তনে কালকে যেটার দাম জিগাইছিলেন... ব্যাপার না...
______________________________________
পথই আমার পথের আড়াল


২৭

দুর্দান্ত এর ছবি
১৩ | দুর্দান্ত | শুক্র, ২০০৮-০৫-০৯ ০২:১৩

সেদিন কোথায় যেন পড়লাম শাবনুর নাকি ঢালিউডের সিনিয়র নায়িকা। শাবানা, ববিতা আর নুতনেরা কি ফিল্ড ইদানিং দাদি-নানী হিসাবেও নাই...


২৮

হিমু এর ছবি
১৪ | হিমু | শুক্র, ২০০৮-০৫-০৯ ০২:৪৮

আরেকটা কথা ধামাচাপা পড়ে গ্যালো শাবনূরের সিম্ফনির কল্যাণে। তানভীর মোকাম্মেল ঠিক কী খাতে নোবেল পেতে পারেন? পদার্থবিদ্যা বা রসায়নে যতদূর জানি তাঁর উল্লেখযোগ্য কোন কাজ নেই। অর্থনীতি আর চিকিৎসাশাস্ত্রেও তিনি অতটা ভালো নন বলেই জানতাম। সাহিত্যে তাঁর অবদান সম্পর্কে অন্যেরা যতটা অবগত, আমি তা নই, তা বুঝতে পারছি। তবে কি শান্তিতে তিনি নোবেল পেয়েছেন বলেই "অপূর্ব" ধারণা করলেন? আমি খুবই টেনশনে পড়ে গেলাম।


হাঁটুপানির জলদস্যু


২৯

নজরুল ইসলাম এর ছবি
১৪.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১০:৪০

দর্কর হইলে নোবেল কমিটি নতুন ক্যাটাগরি পয়দা করবে... তানভীর মোকাম্মেল বইলা কথা... অই তানভীর..
______________________________________
পথই আমার পথের আড়াল


৩০

ধুসর গোধূলি এর ছবি
১৫ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-০৯ ০৪:২০

- আমি চিন্তায় তথা টেনশনে আছি কবে না আবার জনগণ এই হাদারাম ধুসর গোধূলি'র কান্ধে এট্টা নুবেল ধরাইয়া দেয়!

নজু ভাইয়ের লেখাটা পড়তাছিলাম বেশ আয়েশ আর খায়েশ কৈরাই। শেষমেশ আইসা চেয়ার থাইকা কাইৎ হইয়া ফুটুশ কৈরা পইড়া গেলাম শাবনূরের জ্ঞানের নূরের ঝলকানীতে। উইকএন্ড আইলেই শহরের আনাচে কাণাচে বেথোফেনের সুর কানে আসে। মাগার হালায় যে 'সিক্সথ সিম্ফনী' নামে এট্টা মাইয়া ক্যারেক্টার বানায়া থুইয়া গেছে, এইটা তো অই হালার নিজের জন্মবাড়িতেও লিপিবদ্ধ নাই!

লীলেন ভাইয়ের মতো চোদনা হইয়া গেলাম দেখি! চিন্তিত
___________
<সযতনে বেখেয়াল>


৩১

নজরুল ইসলাম এর ছবি
১৫.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১০:৪৭

হু... আমরা বলতাম নোবেল? নো বেল... বেইল নাইক্কা...

যা হোক... বিষয়টারে অন্যভাবে ভাবা যায়... বিটোফেন শুনতে শুনতে সুরের মূর্চ্ছনায় কোনও নারীর অবয়ব যদি মনে খেলা করে বেড়ায়... সেইটা তো হইতেই পারে... তিনি হয়তো সেই কথাই বলছেন... আমরা তা ধরতে পারি নাই... অনেক কিছু শিখতে হবে আমাদের... বুঝলেন?______________________________________
পথই আমার পথের আড়াল


৩২

ধুসর গোধূলি এর ছবি
১৫.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৬:৪৪

- কী আর বলমু নজু ভাই। আপনে টোক্কাটা একেবারে জায়গামতো দিছেন। উইকএন্ড আসলে দেখা যায় আপনার ভাবীদের দৌড়াত্ব। বেথোফেনের সিম্ফনী কান হৈয়া মস্তিষ্কে পৌঁছানোর আগেই চোখ হৈয়া আপনের ভাবীরা মস্তিষ্কে পৌঁছাইয়া যায়। কিন্তু এই ঘটনা শাবনূরের বেলায় কেম্বায় ঘটলো কুইনছাইন দেহি! চিন্তিত
___________
<সযতনে বেখেয়াল>


৩৩

নজরুল ইসলাম এর ছবি
১৫.১.১.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৭:৫৯

আপনে শাবনূরের মনের মানুষ... তাই শাবনূর আপনের মনের কথা বুঝতে পারে... ______________________________________
পথই আমার পথের আড়াল


৩৪

খেকশিয়াল এর ছবি
১৬ | খেকশিয়াল | শুক্র, ২০০৮-০৫-০৯ ০৪:০৩

গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


৩৫

নজরুল ইসলাম এর ছবি
১৬.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১০:৫৫

আস্তে হাসেন জনাব... নাইলে পরে ধূগোদার

উদ্ধৃতি
শেষমেশ আইসা চেয়ার থাইকা কাইৎ হইয়া ফুটুশ কৈরা পইড়া গেলাম

অথবা

উদ্ধৃতি
লীলেন ভাইয়ের মতো চোদনা হইয়া গেলাম দেখি!

এইরকম হইয়া যাইবেন...
হুশ কইরা...
______________________________________
পথই আমার পথের আড়াল


৩৬

বিপ্লব রহমান এর ছবি
১৬.১.১ | বিপ্লব রহমান | শুক্র, ২০০৮-০৫-০৯ ১২:০৬

হো হো হো হো হো হো হো হো হো

---
আমি সিট বেল্টের অভাবে কোমড়ের বেল্ট দিয়েই নিজেকে সিটের সঙ্গে বেঁধে নিয়েছি! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


৩৭

নজরুল ইসলাম এর ছবি
১৬.১.১.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১২:৪০

এতক্ষন তো হাসতে হাসতে আপনার নিজের পরে যাওয়ার সম্ভাবনা ছিলো... এখন তো আরো বিপদ করলেন মশাই... এখন যদি প্যান্ট খুলে যায়? হুশ কইরা...
______________________________________
পথই আমার পথের আড়াল


৩৮

বিপ্লব রহমান এর ছবি
১৬.১.১.১.১ | বিপ্লব রহমান | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৪:৩২

ঞঁ!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


৩৯

জ্বিনের বাদশা এর ছবি
১৭ | জ্বিনের বাদশা | শুক্র, ২০০৮-০৫-০৯ ১২:৫৮

"তার উত্তরে তিনি বলছিলেন বিটোফেনের সিক্সথ সিম্ফোনির কথা!!!!!!!" --- হা হা হা ,,, সিম্ফোনী শব্দটারে মেয়েদের নাম ভাবছে মনে হয় চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে


৪০

নজরুল ইসলাম এর ছবি
১৭.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৪:৫১

তাহাদের ভাবনার দৌড়... ______________________________________
পথই আমার পথের আড়াল


৪১

টুটুল এর ছবি
১৭.২ | টুটুল | বুধ, ২০০৮-০৫-১৪ ১১:৫৭

অথবা
তখনকার জনপ্রিয় ব্যান্ড সিম্ফনির "অনুভূতি কল্পনাতে যে.." এই গান এর মিউজিক ভিডিওতে অভিনয়ের কথা ভাবছিল চোখ টিপি


৪২

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১৮ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৬:০২

বিটোফেনের সিক্সথ সিম্ফোনির লোভ মনে হয় এহেতেশাম দাদু দেখাইছিলো।


৪৩

নজরুল ইসলাম এর ছবি
১৮.১ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৮:০৪

হা হা হা হা... জটিল কইছেন
______________________________________
পথই আমার পথের আড়াল


৪৪

প্রকৃতিপ্রেমিক এর ছবি
১৯ | প্রকৃতিপ্রেমিক | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৭:৩৭

হা হা হা ..... হো হো হো


৪৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২০ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৫-০৯ ২২:৩৫

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পিকাসোর "থ্রি মিউজিশিয়ানস" গানটা শুনতে চাই। কেউ লিংক দিলে বা এমপিথ্রি পাঠালে খুশি হবো চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত


৪৬

ধুসর গোধূলি এর ছবি
২০.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১০ ০৭:০৭

- আমার কাছে আছে, আপনার শাবনূর ভাবীর স্বকণ্ঠে! চোখ টিপি
___________
<সযতনে বেখেয়াল>


৪৭

দ্রোহী এর ছবি
২১ | দ্রোহী | শনি, ২০০৮-০৫-১০ ০৭:০৭

তারকারা বেক্কল না হলে আমাদের কি হত বলুন তো?

আমেরিকান আইডল কেলি পিকলার কি কয় শুনেন। are you smarter than a fifth grader প্রোগ্রামে এইটা যেদিন দেখেছিলাম: হাসতে হাসতে প্রায় মারা যেতে বসেছিলাম।



কি মাঝি? ডরাইলা?


৪৮

ধুসর গোধূলি এর ছবি
২১.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১০ ০৭:১১

- অই হালায় বুকাচুদা উপস্থাপক হাঙ্গেরী বুঝাতে নিজেকে হাঙ্গরি বললো। এই ব্যাটা তো সাদা চুল্লা মাইয়াটার চাইতেও বেশি চোদনা দেখি।
___________
<সযতনে বেখেয়াল>


৪৯

দ্রোহী এর ছবি
২২ | দ্রোহী | শনি, ২০০৮-০৫-১০ ০৭:২০

হাঙ্গরীর জবাবে আবার টার্কি কইছে এইডা খেয়াল করছেন?

কারও ক্ষতি করতে চাইতে এইরকম একজন তারকার সাথে বিয়ে দিতে পারলে আর নতুন করে ক্ষতি করার দরকার হবে না।


কি মাঝি? ডরাইলা?


৫০

ধুসর গোধূলি এর ছবি
২২.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১০ ০৭:২৬

- হিমু!

হিমুরে ভাবছিলাম চেয়ারম্যানি ইলেকশনে দাঁড় করাইয়া দিমু। এখন আপনের কথা শুইনা মনে হইতাছে অরে এই তারকার সঙ্গে বিয়ে দেয়া জরুরী। চোখ টিপি

হিমু, অ হিমু। দোস্ত আমার। আয় তোর লাইগা ললনা খুঁইজা পাইছি। পাত্রী আম্রিকান আই-ড্রপ। জলদি আয় ঘুমাইয়া আর বেলা হারাইস না বাপ!
___________
<সযতনে বেখেয়াল>