নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বাগদাদ জর্নাল. ৫


লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ২০০৮-০৬-০৪ ০১:৪৬)
ক্যাটেগরী:

৯.

গাল্‌ফের শিশুরা

কালরাতে স্বপ্ন দেখে, সকালে বিছানার চাদরে
পিঠে, চোয়ালে কোনো রক্তচিহ্ন এবং তোমাকেও
দেখতে পেলামনা কোথাও। তোমার উষ্ণশরীর
স্তনের মহিমান্বিতাআদর আর আত্মার আলিঙ্গন
চেয়েছিল আমার মন : কেননা কালরাতে আমি
প্রেম, পৃথিবী আর শিশুদের জন্য পবিত্রশান্তি
কামনা করে ছিলাম। মাঝখানে হঠাত্- একটা
তারকাঁটার বেড়া, আমাদের আলিঙ্গনকে
রক্তাক্ত করলো!

সকালে বালিশদুটোকে, জানালা দিয়ে ভাসতে
দেখলাম। সাদা-শূন্য মেঘের মতো আমাদের
বালিশ। হাল্‌কা চিক্‌চিক্‌ রোদও ছিল আকাশে,
অথচ কিছুই বললো না দিনটা। তাড়িঘড়ি-
এক বিমর্ষ আমি, তোমাকেই বললাম কথাটা :
ভারী-অন্যায় যুদ্ধ বেধে গেছে প্রিয়তমা-
আমাদের এই পৃথিবীতে! কী করে স্বাগতম বলবে,
আমাদের শিশুকে? গাল্‌ফের শিশুরা রক্তাক্ত! ...

২৪.৩.০৩

১০.

দেশপ্রেমবাদ

দেশপ্রেমবাদের পক্ষ থেকে স্বাধীনতা
মুক্তি, গণতন্ত্র প্রদান
ফুল ফোটার শব্দ এবং
সংগীতের কথা বলা হচ্ছে।
নতুন ইউরোপ,
পুরাতন ইউরোপ
ধারণার কথা বলা হচ্ছে।
দেশপ্রেমবাদের পিতা বলছে
ও দেশের জনগণ এখনো একজন দেশীয়
স্বৈরাচারের দাসত্ব করছে, অশ্চর্য!

ফুলফোটার শব্দ নেই-
শান্তিতে ফোটে ফুল।
বোমা ফাটার শব্দ আছে!
না, কোন সংগীত- ধ্বনিত হয়নি,
নৃত্য করেনি কেউ কোথাও,
যা দেখা গেছে বলত্ কার!
যুদ্ধের বিকৃতি।

বৃক্ষে, যানবাহনে, ইমারতে, কুকুরের গলায়
বাঁধা হচ্ছে হলুদ রঙের ফিতে :
নিহত বীরের কফিন জাতীয় পতাকায় মুড়ে
দেশপ্রেমিক, মহান কর্ম করতে গিয়ে
জীবন উত্ সর্গ করেছে বলে- দেশপ্রেমবাদের,
সামরিক সালাম নিয়ে দেশে ফিরছে :
যেমন ভুল ভাবে এখনো ফিরছে
ইতিহাসের পাতায়, প্রায় লক্ষাধিক দেশপ্রেমিক
ভিয়েতনাম থেকে।

দেশপ্রেমিকরা খোলাখুলি ভাবে
অভিভাবক হতে চায় পৃথিবীর। নিজহাতে
পৃথিবীর নিরাপত্তা, নিশ্চয়তা বিধানের দায়িত্ব
নেবার কথা বলছে প্রকারন্তরে নতুন সাম্রাজ্যবাদ।
দেশপ্রেমবাদের বীরপুত্রগণ মূলত দাস!
নতুন মৌলবাদেরই সন্তান?

২৭.০৩.০৩


গড় রেটিং
( ভোট)
লিখেছেন শাহীন হাসান (তারিখ: বুধ, ২০০৮-০৬-০৪ ০১:৪৬)
উদ্ধৃতি | শাহীন হাসান এর ব্লগ | ২১টি মন্তব্য | ১৩৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, শাহীন হাসান. Sachalayatan.com can not be held responsible.

নিঝুম এর ছবি
১ | নিঝুম | বুধ, ২০০৮-০৬-০৪ ০২:৫৪

ভারী-অন্যায় যুদ্ধ বেধে গেছে প্রিয়তমা-
আমাদের এই পৃথিবীতে! কী করে স্বাগতম বলবে,
আমাদের শিশুকে? গাল্‌ফের শিশুরা রক্তাক্ত! ...

আমি বিমোহিত... অনন্য

---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


শাহীন হাসান এর ছবি
১.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:২৫

অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, নিঝুম।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


অনুসন্ধান চিরন্তন এর ছবি
২ | অনুসন্ধান চিরন্তন (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৬-০৪ ০৪:৩২

"মাঝখানে হঠাত্- একটা
তারকাঁটার বেড়া, আমাদের আলিঙ্গনকে
রক্তাক্ত করলো!"

চিত্তাকর্ষী সুন্দর।।


অপূর্ব সোহাগ এর ছবি
৩ | অপূর্ব সোহাগ (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৬-০৪ ০৬:১৯

বলবো না ভালো হয়েছে


শাহীন হাসান এর ছবি
৩.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:২৯

মন্তব্যের জন্য ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৪ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৬-০৪ ০৮:৩১

এই সিরিজটা দূর্দান্ত হচ্ছে।

গালফের শিশুরা' পড়ে মোরশেদ ভাইয়ের এই কবিতার কথা মনে পড়লো।


শাহীন হাসান এর ছবি
৪.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:২৮

মোরশেদ ভাইয়ের কবিতাটা পড়ারও সৌভাগ্য হলো।
আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। ভাল থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


স্পর্শ এর ছবি
৫ | স্পর্শ | বুধ, ২০০৮-০৬-০৪ ০৯:৩৫

অসাধারণ! এই সিরিজের কয়েকটা পোস্ট মিস করেছি। এখনি পড়ে ফেলব সব। হাসি

গালফের শিশু দের নিয়ে আমার একটা লেখার লিঙ্ক

[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


শাহীন হাসান এর ছবি
৫.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৫২

আপনার লেখাটাও পড়লাম, শুভেচ্ছা, ধন্যবাদ। ভাল থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১০

মুজিব মেহদী এর ছবি
৬ | মুজিব মেহদী | বুধ, ২০০৮-০৬-০৪ ১০:২৭

দেশপ্রেমিকই বটে ওরা!!!
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন


১১

শাহীন হাসান এর ছবি
৬.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৫০

যুদ্ধের দাসদেরই দেশপ্রেমিক বলা হচ্ছে, দুর্ভাগ্য!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১২

তীরন্দাজ এর ছবি
৭ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৬-০৪ ১৩:৩০

শাহীন, অসাধারণ কবিতায় আর কথায় ফাটিয়ে দিচ্ছেন...
আর কিছু বলার নেই...।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১৩

শাহীন হাসান এর ছবি
৭.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৪০

ভালবাসা আর ভালবাসা, আপনার জন্য তীরন্দায়।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১৪

নজরুল ইসলাম এর ছবি
৮ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৬-০৪ ১৪:৩২

হু... কিছুই বলার নেই... রইলোনা কিছু বলার আর...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৫

শাহীন হাসান এর ছবি
৮.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৪৫

যুদ্ধ সম্পর্কে আমারও কিছু বলার নেই, নজরুল ভাই,
শুধু কষ্ট,
কষ্ট হয় ....!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১৬

ফারুক ওয়াসিফ এর ছবি
৯ | ফারুক ওয়াসিফ | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৩৪

উদ্ধৃতি
জীবন উত্ সর্গ করেছে বলে- দেশপ্রেমবাদের,
সামরিক সালাম নিয়ে দেশে ফিরছে :
যেমন ভুল ভাবে এখনো ফিরছে
ইতিহাসের পাতায়, প্রায় লক্ষাধিক দেশপ্রেমিক
ভিয়েতনাম থেকে।

অসাধানণ ইমাজিনেশন! চলুক
................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে। আমাদের মা আজো লতাপাতা খায়।


১৭

শাহীন হাসান এর ছবি
৯.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৫৫

ইরাকযুদ্ধ, আমাকে অনেকদিন ঘুমোতে দেয় নি,
ওয়াসিফ ভাই! সমস্ত যুদ্ধইতো কষ্টকর, দু:খজনক ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১৮

আকতার আহমেদ এর ছবি
১০ | আকতার আহমেদ | বুধ, ২০০৮-০৬-০৪ ১৬:৫৫

এতো রক্ত, এতো মৃত্যু ..আর ভাল্লাগেনা !


১৯

শাহীন হাসান এর ছবি
১০.১ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৬-০৪ ১৭:০৫

মানুষ মানুষের রক্ত দিয়ে
আসলে কী করে, জানি না ..?
দু:খজনক খেলা !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


২০

পুতুল এর ছবি
১১ | পুতুল | বুধ, ২০০৮-০৬-০৪ ১৭:৩০

"ভারী-অন্যায় যুদ্ধ বেধে গেছে প্রিয়তমা-
আমাদের এই পৃথিবীতে! কী করে স্বাগতম বলবে,
আমাদের শিশুকে?"

এমন খাঁটি কথা কেবল কবির পক্ষেই বলা সম্ভব!

"দেশপ্রেমবাদের বীরপুত্রগণ মূলত দাস!
নতুন মৌলবাদেরই সন্তান?"

প্রশ্নাতীত ভাবেই এরা মৌলবাদের জারজ সন্তান।

**********************
কাঁশ বনের বাঘ


২১

শাহীন হাসান এর ছবি
১১.১ | শাহীন হাসান | বিষ্যুদ, ২০০৮-০৬-০৫ ১৭:৫৫

শেষ লাইনটা ঠিকই লিখেছেন ..., ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন