নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

তুমি পাগল হয়ে যাচ্ছো


লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:৪৮)
ক্যাটেগরী:

তুমি পাগল হয়ে যাচ্ছো

তুমি আবার পাগল হয়ে যাচ্ছো
এটাই আমার দুঃখ।
শিশিরপংক্তিগুলো মুছে, মাড়িয়ে হেঁটে যাচ্ছো,
এটাই আমার দুঃখ।

তুমি কল্পিত হয়ে যাচ্ছো, কল্পনা হয়ে যাচ্ছো,
তুমি নদী ভুলে যাচ্ছো,
এটাই আমার দু:খ।

তুমি কবিতা ভুলে যাচ্ছো,
আমার নাম ভুলে যাচ্ছো
আমার বাড়ির ঠিকানা ভুলে যাচ্ছো,
এটাই আমার দুঃখ।

আমাদের শব্দহীন ছায়া, অবিরাম হাতেহাত
আমার চোখের রঙ, আঙুলের স্পর্শ
ভিজে-চুম্বন ভুলে যাচ্ছো,
এটাই আমার দুঃখ।

তুমি আমার দুঃখ ভুলে যাচ্ছো
এটাও আমার দুঃখ।
আমার আকাশ থেকে টুকটাক নক্ষত্র নেভাচ্ছো,
তার অর্থ, তুমি আবার পাগল হয়ে যাচ্ছো-

এটাই আমার মর্মান্তিক দুঃখ!!


গড় রেটিং
( ভোট)
লিখেছেন শাহীন হাসান (তারিখ: শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:৪৮)
উদ্ধৃতি | শাহীন হাসান এর ব্লগ | ১৪টি মন্তব্য | ১৩৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, শাহীন হাসান. Sachalayatan.com can not be held responsible.

তীরন্দাজ এর ছবি
১ | তীরন্দাজ | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:৫১

উদ্ধৃতি
শিশিরপংক্তিগুলো মুছে, মাড়িয়ে হেঁটে যাচ্ছো,
এটাই আমার দুঃখ।

পাগল হবার মতোই সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


শাহীন হাসান এর ছবি
১.১ | শাহীন হাসান | শনি, ২০০৮-০৬-১৪ ০২:২২

পাগল হবার মতোই সুন্দর!
আর কিছু বলার নেই, তীরুদা ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


পরিবর্তনশীল এর ছবি
২ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৮:৫২

ছুঁয়ে গেল।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


শাহীন হাসান এর ছবি
২.১ | শাহীন হাসান | শনি, ২০০৮-০৬-১৪ ০২:১০

ভাল-লাগলো আপনার মন্তব্যটি 'ছুঁয়ে গেল'। ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৬-১৩ ১৯:২৫

উদ্ধৃতি
তুমি কল্পিত হয়ে যাচ্ছো, কল্পনা হয়ে যাচ্ছো,
তুমি নদী ভুলে যাচ্ছো,
এটাই আমার দু:খ।

খুব ভাল লাগল হাসি
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


শাহীন হাসান এর ছবি
৩.১ | শাহীন হাসান | শনি, ২০০৮-০৬-১৪ ০২:১৫

মুমু,
এটা কিন্তু গান হয়ে বেরিয়ে গেছে ... ; যদিও আমি নিজে রক সংগীতের ভক্ত নই। ভাল থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৬-১৩ ২০:৫৯

আমাদের শব্দহীন ছায়া ______________________________________
পথই আমার পথের আড়াল


শাহীন হাসান এর ছবি
৪.১ | শাহীন হাসান | শনি, ২০০৮-০৬-১৪ ০২:১২

বুঝতে পারছি, এটা নজরুল ইসলাম ...। শুভেচ্ছা।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


অতিথি লেখক এর ছবি
৫ | অতিথি লেখক | শুক্র, ২০০৮-০৬-১৩ ২১:৪৮

তুমি আমার দুঃখ ভুলে যাচ্ছো
এটাও আমার দুঃখ।
আমার আকাশ থেকে টুকটাক নক্ষত্র নেভাচ্ছো,
তার অর্থ, তুমি আবার পাগল হয়ে যাচ্ছো-

ভালর মধ্যে কয়েক ধরণ আছে, এই কাব্যটি ভালোর উপরে যে ভালো তারচে' ভালো ! অসাধারণ ! চমতকার। হৃদিক ভালোবাসা আপনাকে।
অপূর্ব সোহাগ


১০

শাহীন হাসান এর ছবি
৬ | শাহীন হাসান | শনি, ২০০৮-০৬-১৪ ০২:২০

ভালবাসা, ভাললাগা প্রকাশে আপনি সাহসীই বটে!
জানি না কী লিখে কৃতজ্ঞতা জানাবো?
ভালবাসা।
সালাম।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১১

অপূর্ব  সোহাগ এর ছবি
৬.১ | অপূর্ব সোহাগ (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৬-১৪ ০৭:১৯

ভালোবাসার চেয়ে বড় আর কিছু এই আকাশ, এই মাটি, সমুদ্র কোথাও নেই যে?


১২

দ্রোহী এর ছবি
৭ | দ্রোহী | শনি, ২০০৮-০৬-১৪ ০৩:৩৪

১৩

রণদীপম বসু এর ছবি
৮ | রণদীপম বসু | শনি, ২০০৮-০৬-১৪ ১৫:৩৯

নিজে পাগল হইয়া আরেকজনরে পাগল বানানোর ষড়যন্ত্র শুরু করছেন ! ভাবছেন কী ? আমরা বুঝি না !
হা হা হা ! চমৎকার শাহীন ভাই !


১৪

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৯ | সৈয়দ আখতারুজ্জামান | শনি, ২০০৮-০৬-১৪ ১৬:১৫

আমাদের শব্দহীন ছায়া, অবিরাম হাতেহাত
আমার চোখের রঙ, আঙুলের স্পর্শ

খুব ভালো লেগেছে।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন