| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
বনের সন্ন্যাস
ক্ষীণরেখার মতো একটা নিরিবিলি পথ,
যাকে বলাযায় বনের সন্ন্যাস।
সূর্যের রঙ তখন প্রায় নিভে গেছে
এই পথেই হেটে গেছে সে ....
এখানে এসে তো কামনা বেড়ে যায়,
আর বলতে শুনেছি তাকে :
হলুদের পর কন্যা সম্প্রদানে, কনের কপাল-কপোল
যে ভাবে সাজানো হয় মেহেদীর রঙে রঙে,
লতানো ঝিরিঝিরি পাতায়,
আর দেখা মেলে গোল-ফোঁটার মতো
একটা লাল-টক্টকে ফুলের সাথে,
গোপনে যে ফুটে আছে পথের পাশে।
নিসর্গের কাননে কী নেই? যা দিয়ে
তোমাকে পরিপূর্ণ সাজানো যাবে না।
বাসরে আর বিসর্জনে আমার অনেক-
অনেক ফুল চাই! বলে বলে এই পথেই
হেটে গেছে সে। এই পথটাই বেছে নিয়েছে যে,
পথের মতো সরল কে আর তাকে গ্রহণ করেছে?
২
লেখালেখি কমে গেছে... ভালো লাগলো।
______________________________________
পথই আমার পথের আড়াল
৩
৪
নিসর্গের কাননে কী নেই? যা দিয়ে
তোমাকে পরিপূর্ণ সাজানো যাবে না।
বাসরে আর বিসর্জনে আমার অনেক-
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
১
নিসর্গের কাননে কী নেই? যা দিয়ে
তোমাকে পরিপূর্ণ সাজানো যাবে না।
..দৃঢ় প্রত্যয়। ভাল্লাগলো খুব।