নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

দাও যে সূতায় টান


লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ২০০৮-০৫-০৩ ০৬:২২)
ক্যাটেগরী: |

একটু একটু করে দাও যে সূতায় টান
এ মন বিবাগী হয় বুকে কাঁপে যে পরান!
সংসারে আশার আলো হয় যদি প্রিয়
নিঃশেষ করে যে দাও সেই শিখাটিও।
আঁধারে আলোতে চলে এ কোন্ নতুন খেলা
কার লাগি কাঁদছে নয়ন এ ঘোর অবেলা?
আমার আমিতে তবে নেই কি গো আমি
আড়ালে কেন যে হাসো ধ্যানী অন্তর্যামী!

নিও না কেড়ে আমায় করে সংসার বিরান
ঘরের বাউল আমি রাখো ঘরেতে শয়ান।

২৯.০৪.২০০৮


গড় রেটিং
( ভোট)
লিখেছেন শেখ জলিল (তারিখ: শনি, ২০০৮-০৫-০৩ ০৬:২২)
উদ্ধৃতি | শেখ জলিল এর ব্লগ | ২০টি মন্তব্য | ১৪১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, শেখ জলিল. Sachalayatan.com can not be held responsible.

ধ্রুব হাসান এর ছবি
১ | ধ্রুব হাসান | শনি, ২০০৮-০৫-০৩ ০৬:৪৮

সংসারের বাউলা হয়েই থাকুন বাকীটা জীবন......।


শেখ জলিল এর ছবি
১.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪০

হুম। মনে হয় এভাবেই থাকতে হবে।!


ধুসর গোধূলি এর ছবি
২ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-০৩ ০৭:১৭

- শেসের দুইটা লাইন কেমন জানি।
মরিতে চাহিনা আমি এ সুন্দর ভুবনে,
সবারই তরে আমি বাঁচিবার চাই।

_________________________________
<সযতনে বেখেয়াল>


শেখ জলিল এর ছবি
২.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪১

হ মামু, জীবনটা এরহমই।


ফকির ইলিয়াস এর ছবি
৩ | ফকির ইলিয়াস | শনি, ২০০৮-০৫-০৩ ০৮:৫০

আপনি স হ জ কথা বলতে পারেন স হ জে।


শেখ জলিল এর ছবি
৩.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪২

ধন্যবাদ কবি।


অতিথি লেখক এর ছবি
৪ | অতিথি লেখক | শনি, ২০০৮-০৫-০৩ ১০:২৬

ভালো লেগেছে।

সৈয়দ আখতারুজ্জামান


শেখ জলিল এর ছবি
৪.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৩

অনেক ধন্যবাদ সৈয়দ আখতারুজ্জামান।


দ্রোহী এর ছবি
৫ | দ্রোহী | শনি, ২০০৮-০৫-০৩ ১০:৩৩

উদ্ধৃতি
ঘরের বাউল আমি রাখো ঘরেতে শয়ান।

আমরা সবাই এক অর্থে তাই নই কি!

আমি কবিতা বুঝি না। তাই কবিতার পোষ্টগুলো সযতনে এড়িয়ে যাই। কিন্তু আপনার কবিতার সহজ সরল প্রকাশ ভঙ্গী আমার খুব ভালো লাগে।


কি মাঝি? ডরাইলা?


১০

শেখ জলিল এর ছবি
৫.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৪

উদ্ধৃতি
আমি কবিতা বুঝি না। তাই কবিতার পোষ্টগুলো সযতনে এড়িয়ে যাই। কিন্তু আপনার কবিতার সহজ সরল প্রকাশ ভঙ্গী আমার খুব ভালো লাগে।
....আমার জন্য পাঠকের বড়ো উপহার।
ধন্যবাদ।


১১

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৬ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৫-০৩ ১৪:১৪

সুতার টানে চলছে খেলা।


১২

শেখ জলিল এর ছবি
৬.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৫

এখনও এপারে আছি চলে যাবো সূতোর ওপারে....রফিক আজাদ।


১৩

পরিবর্তনশীল এর ছবি
৭ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৫-০৩ ১৪:৩৫

বেশ!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১৪

শেখ জলিল এর ছবি
৭.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৫

ধন্যবাদ।


১৫

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৮ | সুলতানা পারভীন শিমুল | শনি, ২০০৮-০৫-০৩ ১৭:২৯

বিনি সূতার টানের খেলা বড়ই মারাত্মক !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৬

শেখ জলিল এর ছবি
৮.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৬

হা। বড়োই কঠিন!


১৭

অতিথি লেখক এর ছবি
৯ | অতিথি লেখক | শনি, ২০০৮-০৫-০৩ ১৯:৪৩

সহজবোধ্য কবিতা। ভালো লাগছে।
...রাশেদ


১৮

শেখ জলিল এর ছবি
৯.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৭

ধন্যবাদ রাশেদ (অতিথি লেখক)।


১৯

সবজান্তা এর ছবি
১০ | সবজান্তা | শনি, ২০০৮-০৫-০৩ ২৩:৩৯

উদ্ধৃতি
নিও না কেড়ে আমায় করে সংসার বিরান
ঘরের বাউল আমি রাখো ঘরেতে শয়ান।

আপনাকে বিপ্লব
---------------------------------------------
অলমিতি বিস্তারেণ


২০

শেখ জলিল এর ছবি
১০.১ | শেখ জলিল | রবি, ২০০৮-০৫-০৪ ০৯:৪৮

ধন্যবাদ ও শুভেচ্ছা সবজান্তা।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন