আসল নাম
শান্ত
আমার ওয়েবসাইট
http://www.shopnobaz.co.nr
আজ আমার মন খারাপের রাত,
কল্পনাতে চাইলে আমি আলতো করেই
রাখতে পারি তোমার হাতে হাত।
আজ আমার মন খারাপের রাত,
কল্পনাতে তোমার দেখা,
চাইলে আমি পেতেই পারি,
চাইলে আমি আলতো করে ছুঁতেই পারি।
তোমার চোখের, তোমার বুকের,
অবাক করা সমুদ্রটা,
চাইলে আমি, সাঁতরে পাড়ি দিতেই পারি।
কল্পনাতে হতেই পারে অনেক কিছু,
আগের মতই খুনসুঁটিতে -
দিনের পরে রাত্রি কেটে যেতেই পারে, কল্পনাতে।
নিঃশ্বাস খুব গভীর আর তীব্র হয়ে যেতেই পারে,
কল্পনাতে কাটিয়ে দেয়া তোমার সাথে,
নাম না দেয়া হয়ত কোন উষ্ণ রাতে।
কল্পনাতে তুমি শুধুই আমার তুমি,
অন্যলোকের সব প্রলোভন, সব পাতা ফাঁদ,
খুব হেঁয়ালির সাথেই তুমি, মাড়িয়ে দিয়ে,
আমার কাছেই বসতে পার, খুব নিকটে,
অন্য লোকের নষ্ট কথার ধার না ধেরে -
নিষ্কাম এক শুষ্ক চুমু দিতেই পার, আমার ঠোঁটে
আমিও খুব নই বেরসিক, কল্পনাতে,
সুদ-আসলে চুমুর দেনা, মিটিয়ে আমি দিতেই পারি
একটা হাতই শক্ত করে থাকবে ধরা তোমার হাতে,
অন্য হাতের খবর কি আর বলতে পারি? কল্পনাতে!
আজ আমার মন খারাপের রাত,
কল্পনাতে চাইলে আমি আলতো করেই
রাখতে পারি তোমার হাতে হাত।
মন্তব্য
জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া।
হেঁয়ালির চিঠিতে ডাকঘর | দৃষ্টি |
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
এটা গান করে সঞ্জীব চৌধুরীর কন্ঠে শুনতে কেমন লাগতো, ভাবছি।
চমৎকার হতো।
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
একদম তালে তালে পড়ে গেলাম, কি দারুন লয়! পুরাই ত্রিমাত্রিক :-ডি
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
বদ !
সুন্দর কবিতা। খুব মিষ্টি।
কল্পনাতেও একটু আধটু করা যাবে না?? বদ ক্যামনে হইলাম
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
অতি সুন্দর !
অনেক ধন্যবাদ আপনাকে।
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
হুম!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
হারায়ে গেছ একেবারে। লেখা টেখা নাই, কাহিনী কী? বিয়াশাদী করছ নাকি?
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
ইয়ে, কবিতায় বানানপ্রমাদ বেশি বেশি চোখে লাগে।
সাঁতরে পারি >পাড়ি দেওয়া।
হেয়ালির > হেঁয়ালির।
মারিয়ে দিয়ে > মাড়িয়ে [যদি পা দিয়ে মাড়িয়ে /চাপা দিয়ে যাওয়া বুঝিয়ে থাকেন]
এগুলো ঠিক করে নিন।
লেখা চলুক।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধন্যবাদ তিথী, বানানগুলো ঠিক করে দিলাম।
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
এক জীবনে অনেক কিছু-ই ভাবতে পারি
সত্যি করে হাতটা কি আর ধরতে পারি?
ভাল্লাগসে।
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
সুন্দর
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
_____________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই;
একজীবনেই অনেক জিনিস সস্তা দামী
বেবাক কিছু আমার কিন্তু পেতেই হবে -
নতুন মন্তব্য করুন