Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

খেচর

সুমাদ্রী এর ছবি
লিখেছেন সুমাদ্রী (তারিখ: মঙ্গল, ১১/০৯/২০১২ - ৮:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিবার প্লেনে উঠতে গেলেই মুখোশটা খুলে ফেলি আমি,
তখন আর মনে মনেও বলিনা, ' মৃত্যুরে ডেকেছি আমি প্রিয়ের নাম ধরে '
ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পর হঠাৎ করে আমি বুঝে ফেলি
স্বর্গ খুব একটা আহামরি জায়গা নয়, শীতল এবং নিঃসঙ্গ
তার চেয়ে ঢের ভাল আমাদের গ্রামের খেলার মাঠ এবং শহরের অলি-গলি
গ্রামে কিংবা শহরে মানুষের গল্প আছে, আছে কোলাহলের উষ্ণতা।

প্রতিবার প্লেন ছাড়বার আগমূহুর্তে আমি বুঝতে পারি
ঈশ্বরের চেয়েও অনেক বেশী কাছের আমার পিতা এবং মাতা
কেননা চোখ দুটো বন্ধ করলে তাদের আমি দেখতে পাই, ঈশ্বর নিরাকার।

বিমানের দিকে একটু একটু এগিয়ে যেতে যেতে আমি নিঃসংকোচে
স্বীকার করে ফেলি আমার সমস্ত অপরাধ, গোপন পাপ আর মিথ্যাচার
তখন কেবল ইচ্ছে করে লিখে ফেলতে একটা কবিতা কিংবা একটা চিঠি।

প্রতিবার প্লেনে উঠে অনেক উঁচু থেকে নীচের দিকে তাকালে মনে হয়
উপরে থাকাটা তেমন বৈচিত্র্যময় নয় যেমনটা সবার মনে হয়
নীচে থেকেই বরং টের পাওয়া যায় বস্তুর বিচিত্র গড়ন এবং রঙ
ছুঁয়ে দেখা যায় কফির পেয়ালা, চিনে নেয়া যায় মানুষের মন।


মন্তব্য

ফাহিম হাসান এর ছবি

দারুণ লাগল

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

শিশিরকণা এর ছবি

হাহাকার! হাহাকার!

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সুমাদ্রী এর ছবি

হাহাহাহা!! কার? কার?

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অতিথি লেখক এর ছবি

আমি কবিতার আবেগ আর জটিলতা বুঝি না তাই কখনও পড়া হত না। কিন্তু আপনার কবিতাগুলো এত বাস্ববতা্র বহির্প্রকাশ বলে মনে হয় যেন কবিতার প্রকাশিত অভিজ্ঞতাটা আমার নিজেরই।
ভাল থাকবেন সবসময়।

ইমা

সুমাদ্রী এর ছবি

লেখাটা তোমার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ভাল থেকো।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অমি_বন্যা  এর ছবি

সুমাদ্রি দা, ভালো লাগলো বিশেষ করে আপনার থিম। ইদানীং আপনার কবিতা পাচ্ছি বেশ ভালোই । ভালো থাকবেন।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ। আপনার আসার সময় হয়ে গেল, ক্যামেরা কিনলেন?

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অমি_বন্যা  এর ছবি

দাদা,আসার কথা মনে করিয়ে দিলেন? ক্যামেরা কেনা হয়নি এখনও ।

রোমেল চৌধুরী এর ছবি

বাহ, বেশ তো!

-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ রোমেল'দা। কবির অনুপ্রেরণা-লোভী আমি।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অতিথি লেখক এর ছবি

সুমাদ্রী দা,

দারুণ, গল্প দেন পারলে একখান।

অঃ টঃ আপনি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন?

নির্ঝরা শ্রাবণ

সুমাদ্রী এর ছবি

সচলে এত অসাধারণ গল্পকার সব। আমি তো গল্প পড়েই যেতে চাই। হুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ আমার জীবনের শ্রেষ্ঠ দশটা বছর কেড়ে নিয়েছে। সময় ১৯৯৯-২০০৯।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

তানিম এহসান এর ছবি

আপনার একদম নিজস্ব একটা ধরণ আছে, ভালো লাগে।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ আপনাকে। ভাবনাগুলোকে লিখে ফেলতে চাই। শব্দগুলো দিয়ে ছবি আঁকতে চাই। কী যে আদতে সেটা হয়ে দাঁড়ায় জানিনা।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

প্রৌঢ় ভাবনা এর ছবি

স্বর্গ খুব একটা আহামরি জায়গা নয়, শীতল এবং নিঃসঙ্গ

বরং তার চেয়ে আপনার এই গদ্য কবিতাই (তাইতো, না কি ? আমি আবার অতশত বুঝিনা) বেশ।

সুমাদ্রী এর ছবি

হাহা। অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অনিন্দ্য রহমান এর ছবি

ভাল লাগল ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ অনিন্দ্য ভাই। ঐ বৃত্তগুলোর ভেতরে ঢুকতে চেয়েছিলাম, তখন দেখলাম বোবা হয়ে গেছি। তাই নিজের পথেই হাঁটা শুরু করলাম আবার।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

স্যাম এর ছবি

ভাল লাগল।
এখন থেকে প্রতিবার প্লেন এ ঊঠার সময় মনে হতে থাকবে চোখ টিপি - কবিতার লাইন মনে হয়ত হবেনা কিন্তু ভাবটা মাথায় থাকবে আর মনে পড়বে সুমাদ্রীর লেখা একটা কবিতা পড়েছিলাম হাসি

সুমাদ্রী এর ছবি

হাহা। ভাল থাকবেন।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

সত্যপীর এর ছবি

চমৎকার চলুক

..................................................................
#banJamaat

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ ইমতিয়াজ ভাই।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অতিথি লেখক এর ছবি

সুন্দর......

--- ঠুটা বাইগা

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ। আপনার নিকটা কোন ভাষার?

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অতিথি লেখক এর ছবি

বাইগা সম্ভবত কোন একটি আদিবাসীর নাম, এবং পদবী হিসেবেও তারা ব্যবহার করে। ঠুটা'র কোন অর্থ আছে কিনা জানা নেই। এই নামটি একটি বইএর আমার খুব প্রিয় একটি চরিত্রের। সম্ভবত সবচেয়ে প্রিয়।

--- ঠুটা বাইগা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"নীচে থেকেই বরং টের পাওয়া যায় বস্তুর বিচিত্র গড়ন এবং রঙ
ছুঁয়ে দেখা যায় কফির পেয়ালা, চিনে নেয়া যায় মানুষের মন।"
অসাধারণ লাগলো, সুমাদ্রী। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ শিমুল আপা। অনেক দিন পর।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

সুমিমা ইয়াসমিন এর ছবি

খুবই ভালো লেগেছে!

----------------------------------------
কোলাহলেরও কিছু নির্জনতা থাকে
নীরবতারও থাকে কিছু কথা

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ আপনাকে।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

ধুসর জলছবি এর ছবি

অসাধারন লাগল। চলুক

নীচে থেকেই বরং টের পাওয়া যায় বস্তুর বিচিত্র গড়ন এবং রঙ
ছুঁয়ে দেখা যায় কফির পেয়ালা, চিনে নেয়া যায় মানুষের মন।

চমৎকার।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

মাহফুজ খান এর ছবি

অনেক ভালো লেগেছে হাততালি । এইরকম কবিতা নিয়মিত চাই।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

কড়িকাঠুরে এর ছবি

বাহ্- চমৎকার... দারুণ লেগেছে...

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

তারেক অণু এর ছবি

বাহ, বেশ লাগল।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ অনু ভাই।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

বাণীব্রত এর ছবি

দারুণ হয়েছে।
অনুভূতির নান্দনিক প্রকাশ! চলুক

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ দোস্ত।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

অতিথি লেখক এর ছবি

প্রতিবার ঘুমাতে জাবার আগে মনে হয় নিজের খুব কাছে আমি
প্রতিবার ঘুম থেকে ওঠার পর মনে হয় আসলে নিজ থেকে দূরে আমি
প্রতিবার শিকারে যাবার আগে মনে হয় খুব নিষ্ঠুর আমি
কিন্তু রক্তাক্ত পাখির রক্ত দেখে মনে হয় খুব নিরীহ আমি
আসুন আমরা শিকার না করি
শিকার করা ভাল না...হা হা
হো হো হো

songjukta  এর ছবি

খুব ভালো লাগলো।

সুমাদ্রী এর ছবি

ধন্যবাদ।

আকাশভরা সূর্য-তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান।।

তারানা_শব্দ এর ছবি

অনেক ভালো লাগলো সুমাদ্রীদা।

কিন্তু আপনি প্লেনে কেম্নে উঠলেন? ছোট মানুষ! চিন্তিত

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।