আজই দুপুরে আধখানা দুনিয়া পাড়ি দিয়ে আমার হাতে এসে পৌঁছেছে একখানি চকচকে রঙিন মলাটওয়ালা চল্লিশপাতার বই। বইখানি অনেকদিন থেকেই আমার কড়া নজরে আছে, কারণ এই বইটি হল দুইজন খুবখ্রাপ সচলের এক অশুভ আঁতাঁতের ফলশ্রুতি। আর সবচেয়ে নিন্দনীয় ব্যাপার এই যে, যখন আমি ছোট্টটি ছিলাম সেইফাঁকে এঁরা দুইজন কালা শব্দটির কপিরাইট দখলিস্বত্ত্ব করে ফেলেছেন; কালা শব্দটি আমার সঙ্গেই একাত্মভাবে জড়িত (তার প্রচুর সাক্ষ্য দিতে পারবেন
কথা ছিলো ৯ তারিখে খোসা ছাড়ানো হবে “গোয়েন্দা ঝাকানাকা ও জাদুঘরে চুরি রহস্য”-এর।
আজ মেলা থেকে বাসায় এসেই শুনি মোবারক পদত্যাগ করেছে। মিশরের আজ খুশির দিন। সেই ভালোলাগা নিয়েই আরেকটি খুশির কথা জানাচ্ছি।
আগেই ঠিক করেছিলাম যে আজ বইমেলায় যাব। বিডিনিউজ২৪.কম এর নতন সিটিজেন জার্নালিজম সাইট উদ্বোধন হবে ৪টায়। এছাড়া সাড়ে পাঁচটায় রয়েছে গোয়েন্দা ঝাকানাকার মোড়ক উন্মোচন।
[justify]
গোয়েন্দা ঝাকানাকা বললেন, "আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে কিংকু সাহেব! আরে রিল্যাক্স!"
গোয়েন্দা বিভাগের দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি, যিনি কি না চৌদিকেই ধারালো, বিমর্ষ মুখে বলেন, "স্যার ওপর থেকে এমন হুড়ো দিচ্ছে কী আর বলবো আপনাকে! মন্ত্রী এম্পিদের ব্যাপার, বোঝেনই তো!"
ঝাকানাকা হাই তুলে বললেন, "হুমমম। তা চিঠিতে কী লিখেছে বদরু খাঁ?"
কিংকু চৌধারি গলা খাঁকরে বলেন, "খুব কড়া ভাষায় চিঠ...
[justify]
১.
হারাধনের দশটি ছেলে
ঘোরে পাড়াময়
একটি কোথা হারিয়ে গেলো
রইলো বাকি নয়।
হারাধনের নয়টি ছেলে
কাটতে গেলো কাঠ
একটি কেটে দুখান হলো
রইলো বাকি আট।
হারাধনের আটটি ছেলে
বসলো খেতে ভাত
একটির পেট ফেটে গেলো
রইলো বাকি সাত।
হারাধনের সাতটি ছেলে
গেলো জলাশয়
একটি জলে ডুবে মলো
রইলো বাকি ছয়।
হারাধনের ছয়টি ছেলে
চড়তে গেলো গাছ,
একটি মলো আছাড় খেয়ে
রইলো বাকি পাঁচ।
হারাধনের পাঁচটি ছেলে
গেলো বনের ...
[justify]
কিংকু দারোগা বললেন, "স্যার, এ নির্ঘাত বদরু খাঁর কাজ!"
গোয়েন্দা ঝাকানাকা একটু চিন্তিত মুখে বললেন, "না মনে হয়!"
কিংকু চৌধারি বললেন, "দেখুন না স্যার, কী নৃশংস কারবার! নির্ঘাত বদরুর কাজ!"
মেঝেতে চিৎপাত হয়ে পড়ে আছে ভিকটিম (নাম বলা বারণ)। মাথার পেছনটা থেঁতলে গেছে একেবারে। পাশেই পড়ে আছে অস্ত্রটা। ঝাকানাকা সাবধানে তুলে নিলেন সেটা।
একটা বাংলা অভিধান।
কিংকু চৌধারি বললেন, "স্যার, ডেডব...
[justify]
১.
দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি, যিনি স্বাভাবিক অবস্থায় চতুর্দিকেই বেশ ধারালো, কিন্তু বিপদে পড়ে ঘাবড়ে গেলে নিতান্তই ভোঁতা হয়ে যান, উদভ্রান্ত মুখে বললেন, "স্যার, এখন আমার কী হবে?"
গোয়েন্দা ঝাকানাকা আনমনে একটা কানকাঠি দিয়ে কান চুলকাচ্ছিলেন, তিনি নিমীলিত চোখে উদাস গলায় বলেন, "একটা এমপিথ্রি প্লেয়ার কিনে ফেলুন। কিংবা আইপড।"
কিংকু চৌধারি ফোঁসফোঁস করে বলেন, "না স্যার! তা হয় না! দ...
[justify]এক
গোয়েন্দা ঝাকানাকা চোখ গরম করে বললেন, "এবারও কি সেবারের মতো দুই লম্বরি কেস নিয়ে হাজির হলেন নাকি?"
পুলিশের গোয়েন্দা বিভাগের ডাকসাইটে দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি আধ হাত জিভ কেটে বললেন, "আর লজ্জা দেবেন না স্যার! এবার একদম পরীক্ষানিরীক্ষা করিয়ে তবে এসেছি। এই দেখুন আমাদের ফরেনসিক এক্সপার্ট কেমিক্যাল আলির রিপোর্ট।"
ঝাকানাকা একগাল মুড়িমাখা চিবাতে চিবাতে বললেন, "আপনাদের সে...
[justify]
ঝাকানাকা বাদামের খোসা ভাঙতে ভাঙতে বললেন, "আপনি ঠিক জানেন তো? নাকি শুধুমুধু সাত টাকা খরচ করালেন আমাকে দিয়ে?"
দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি বুক ঠুকে বললেন, "একেবারে ঘোড়ার মুখ থেকে খবর এনেছি স্যার! বদরু খাঁ এ মেলাতেই আছে।"
ঝাকানাকা ভুরু কুঁচকে বললেন, "এই মেলায় কমসে কম হাজার পাঁচেক লোক আছে এখন। সন্দেহের তালিকাটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না?" এই বলে কচমচিয়ে বাদাম খান তিনি।
কিংকু চৌ...
[justify]এক.
আবদুল গোলাম হক নাক কুঁচকে বললেন, "শেষ পর্যন্ত আমাকে ট্রেনে চড়ে চট্টগ্রাম যেতে হবে? য়্যাঁ? তা-ও পরের ট্রেনে?"
সেক্রেটারি মিস জুলিয়া বললেন (ভাই, বিলিয়নেয়ারের বাড়ির বেড়ালটাকেও আপনি আপনি করে বলতে হয়, আর মিস জুলিয়া তো কুখ্যাত ক্রোড়পতি আবদুল গোলাম হকের বিশেষ প্রিয়পাত্রী আর সেক্রেটারি, তাঁকে আপনি না বলে শেষে লেখালেখির পাট খোয়াই আর কি), "কিন্তু স্যার, আপনার নিরাপত্তার জন্যেই তো ...।"
...